
মনজুর রহমান, লালমোহন (ভোলা)
মনজুর রহমান, লালমোহন (ভোলা)
সকল লেখা

গজারিয়া বাজারের নৌকার কদর, জোগায় জীবিকা
নৌকা বেচাকেনার জন্য বিখ্যাত ভোলার লালমোহনের গজারিয়া বাজার। প্রায় ৩০ বছর ধরে এখানে বসছে নৌকার বাজার। নৌকা তৈরি করে জীবিকা নির্বাহ করছেন দুই শতাধিক শ্রমিক-কারিগর। এ বাজারে মাসে গড়ে ৫০-৬০ লাখ টাকার নৌকা বিক্রি হয় বলে জানান সংশ্লিষ্টরা।

কোকো ট্র্যাজেডির ১৩ বছর, আজও কান্না থামেনি স্বজনদের
ভোলার লালমোহন উপজেলাবাসীর জন্য এক বেদনার দিন ২৭ নভেম্বর। ২০০৯ সালের এই দিনে লালমোহনের তেঁতুলিয়া নদীতে ডুবে যায় এমভি কোকো-৪ লঞ্চ। ওই দুর্ঘটনায় মারা যান ৮১ জন। দুর্ঘটনায় স্বজনহারা মানুষের কান্না আজও থামেনি। দুর্ঘটনার পর ১৩ বছর পার হলেও

নদীতে ইলিশের আকাল, জেলের মুখ মলিন
ভোলার লালমোহনের মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দেখা দিয়েছে রুপালি ইলিশের সংকট। কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশা নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। ২২ দিন নিষেধাজ্ঞার সময় বেকার থেকেও এখন নদীতে মাছের সংকট দেখা দেওয়ায় পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন বলে জানান জেলেরা।

বিদ্যালয়ের দেয়াল যেন আদর্শলিপি বই
দেয়ালজুড়ে আঁকা বাংলা-ইংরেজি বিভিন্ন বর্ণমালা। আঁকা হয়েছে বিভিন্ন সংখ্যাও। বিদ্যালয়ের দেয়ালই যেন হয়ে উঠেছে আদর্শলিপির একটি বই। যেখান থেকে পাঠ্যবইয়ের পাশাপাশি শিশুরা শিখছে বাংলা-ইংরেজি বর্ণমালা আর অঙ্কের সংখ্যা।

শীতের টমেটো চাষ গরমে, বাজিমাত পোস্টমাস্টারের
ভোলার লালমোহনে গ্রীষ্মকালীন টমেটো চাষ করে সফল হয়েছেন মো. আব্দুল লতিফ নামের এক কৃষক। লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা এলাকার মোজাফ্ফর আহমেদ পণ্ডিত বাড়ির আব্দুল লতিফ ৬ শতাংশ জমিতে এ টমেটো চাষ করেন।

মেঘনায় মিলছে না ইলিশ
ভোলার লালমোহনে মেঘনা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। আবার সাগরে গিয়ে যা পাওয়া যাচ্ছে, তাতেও উঠছে না খরচ। কারণ, জ্বালানি তেলের দাম বেড়েছে। সব মিলিয়ে হতাশা বাড়ছে উপজেলার জেলেপল্লিতে।

মাথা গোঁজার ঠাঁই চান জাহানারা
সড়কের পাশে একখণ্ড খাসজমিতে সন্তান নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন ভোলার লালমোহন উপজেলার জাহানারা বেগম। মাথা গোঁজার জন্য যে বসতঘরটি তা-ও জরাজীর্ণ। ঘরের চারপাশে হোগলা পাতা দিয়ে বেড়া দেওয়া আর চালার ওপর পলিথিন। যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ঝুপড়িঘরটি।

পাখির জন্য ভালোবাসা
ভোলার লালমোহনে ছোট্ট একটি চায়ের দোকান আছে মো. নান্নু হোসেনের। উপজেলার ফুলবাগিচা বাজারে স্কুল রোডে অবস্থিত দোকানটি। প্রতিদিন ফজরের নামাজ পড়ে ভোরে দোকান খোলেন নান্নু। তাঁকে দোকান খুলতে দেখলে শ দুয়েক শালিক পাখি হাজির হয়ে যায় সেখানে। তাদের নিজের দোকানের রুটি, বিস্কুট আর মুড়ি খেতে দেন।

শখের বশে কবুতর পালন চলছে পড়ালেখার খরচ
ভোলার লালমোহনে মো. রাব্বি নামের এক শিক্ষার্থী শখের বশে কবুতর পালা শুরু করেন। ৩ জোড়া কবুতর থেকে এখন তাঁর কবুতরের সংখ্যা ৫০ জোড়ায় দাঁড়িয়েছে। কবুতর বিক্রি করে নিজের পড়ালেখার খরচও চালাচ্ছেন রাব্বি।

পন্টুনের অভাবে ভিড়ছে না লঞ্চ, দুর্ভোগে যাত্রী
ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের কাসেমগঞ্জ বাজার লঞ্চঘাটে পন্টুনের অভাবে চার বছরের বেশি সময় ধরে ভিড়ছে না লঞ্চ। ফলে যাত্রীদের উপজেলা সদর বা চরফ্যাশন উপজেলার দীর্ঘ পথ ঘুরে লঞ্চে উঠতে হচ্ছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে লঞ্চে চলাচল করা এই অঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষ।

খালে বাঁধ দিয়ে মাছ চাষ
ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নে মৎস্য অফিসের সহযোগিতায় কামারের খালে বাঁধ দিয়ে মাছ চাষের অভিযোগ উঠেছে ধলিগৌরনগর ইউপি চেয়ারম্যানের ভাই মো. আলমগীরসহ ১১ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

কেঁচো সারে লাখপতি
ভোলার লালমোহনে কেঁচো সার উৎপাদন করে বেকারত্ব দূর করার পাশাপাশি নিজের ভাগ্যবদল করেছেন যুবক মঞ্জুর হোসেন। মাত্র ১ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করে এখন তিনি লাখপতি

লালমোহনে আলুর ভালো ফলন, খুশি কৃষক
ভোলার লালমোহন উপজেলায় চলতি বছর আলুর ভালো ফলন হয়েছে। বাজারে দাম কিছুটা কম হলেও ভালো ফলন পেয়ে খুশি তাঁরা। আলু চাষে লাভবান হওয়ার আশা চাষিদের।

গড়ে উঠছে গৃহহীনদের স্বপ্নের ঠিকানা
অন্যের জমিতে ঝুপড়ি ঘরে বসবাস করতেন তাঁরা। কখনো স্বপ্নেও ভাবতে পারেননি নির্মাণ করতে পারবেন একটি পাকা ঘর। সেই ঘরে পরিবার নিয়ে বাস করবেন সুখে-শান্তিতে। তাঁদের স্বপ্ন এবার বাস্তবে রূপ নিচ্ছে।

মেঘনা পাড়ের মাটি যাচ্ছে ইটভাটায়
ভোলার লালমোহন উপজেলায় মেঘনা নদীর পাড়ের মাটি ভেকু দিয়ে কেটে নেওয়া হচ্ছে ইটভাটায়। রাতেও চলছে মাটি কাটার কাজ। মাসের পর মাস উপজেলার লর্ড হার্ডিঞ্জ

বেতুয়া নদী এখন মরা খাল, খননের দাবি জানিয়েছে দু’কূলবাসী
দ্বীপজেলা ভোলার লালমোহনের মধ্য দিয়ে প্রবাহিত খরস্রোতা বেতুয়া নদী এখন মরা খালে পরিণত হয়েছে। এ খালটি নিয়ে ভোলাবাসীর অনেক স্মৃতিবিজড়িত ইতিহাস রয়েছে। বেতুয়া নদীর একাংশের পানি সম্পূর্ণ শুকিয়ে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এতে বেতুয়ার দু’কুলের বসবাসরত হাজারো কৃষকদের পোহাতে হচ্ছে দুর্ভোগ।
