
মইনুল হাসান
মইনুল হাসান
সকল লেখা

গোলাপি শহর তুলুজ
ইউরোপের যেকোনো বড় নগরী থেকে বিমানে মাত্র দুই ঘণ্টার পথ ফ্রান্সের দক্ষিণে ছবির চেয়ে সুন্দর একটি শহর—তুলুজ। প্যারিস থেকে ৭০০ কিলোমিটার বা ৪৪০ মাইল দক্ষিণে এই শহরের আরেক নাম গোলাপি শহর। শেষ বিকেলের মিষ্টি রোদ যখন গারোঁন নদীর তীরে প্রাচীন ইমারতগুলোর গোলাপি রঙের ইটের ওপর ঠিকরে পড়ে, তখন একধরনের...

বড়দিনে বড় বিস্ময়
ডিসেম্বরের ইউরোপে শীত জাঁকিয়ে বসতে শুরু করে। আকাশ থেকে নেমে আসে পেঁজা তুলার মতো নরম তুলতুলে তুষার। শ্বেত শুভ্রতার অপার্থিব এবং পবিত্র সৌন্দর্যে ঢেকে যায় চারদিক! এ সময়ে মহাসমারোহে বড়দিন আসে। উষ্ণতার ফল্গুধারায় উদ্বেলিত হয় হৃদয়। অন্ধকার নামতেই নানা বর্ণের আলোকসজ্জায় উজ্জ্বল হয় নগর, বন্দর, বাড়িঘর। ধর্ম

মহাকাশে মহাযুদ্ধ কি অনিবার্য
এই মুহূর্তে পৃথিবী একটি ব্যাপক এবং ভয়াবহ যুদ্ধের ঝুঁকিতে কাঁপছে। মানুষের হানাহানি এখন জল-স্থল-অন্তরীক্ষ ছাড়িয়ে দূর মহাকাশে ছড়িয়ে পড়ার উপক্রম হয়েছে। ভীতিকর সে আশঙ্কা দিন দিনই এখন স্পষ্ট হয়ে উঠেছে। মহাকাশের দিকে যাঁরা সার্বক্ষণিক তীক্ষ্ণ দৃষ্টি

বাংলাদেশ থেকে শুরু
২০২৪ সাল তাইওয়ান, ভারত, পাকিস্তান, মেক্সিকো, ব্রাজিল, ইন্দোনেশিয়া, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৬৮টি দেশে নির্বাচনের বছর। এসব দেশের মোট ভোটারসংখ্যা ৪১০ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেক।

মার্কিন মুলুকের নির্বাচনে কারচুপি
জনগণকে ধোঁকা দিলে, জনগণ তা অনেক দিন মনে রাখে, প্রবঞ্চককে ক্ষমা করে না। রাজনীতিতে অনৈতিক দর-কষাকষি বা কৌশলের পরিবর্তে অপকৌশলকে অবলম্বন করে জয়লাভ করা সম্ভব হলেও হতে পারে। তাতে জনগণের মন জয় করা যায় না।

পৃথিবীকে এগিয়ে দিয়ে নোবেল পেলেন তাঁরা
কৈশোরে স্বপ্ন দেখেছিলেন, ভবিষ্যতে প্রত্নতত্ত্ববিদ হবেন। কিন্তু পল ডি ক্রুইফেরের ‘দ্য মাইক্রোব হান্টার্স’ বইটি পড়ার পর অণুজীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাইলেন। বিশ্ববিদ্যালয়জীবনে তাঁকে আকৃষ্ট করল অর্থনীতি। শেষ পর্যন্ত সে বিষয়ে গবেষণা করেই ৭৭ বছর বয়সে তিনি নোবেল পুরস্কার পেলেন।

বিশ্বের এক নম্বর পরাশক্তি ভারত!
ভারতের বর্তমান এবং চতুর্দশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ২২ জুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউসে অতিথি হন। তিনি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, যিনি দুবার মার্কিন পার্লামেন্টে ভাষণ দিয়ে নজির গড়লেন। সেখানে তাঁর খাতির যত্নের কমতি হয়নি। গত ৪ জুলাই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসি

দুজনের যত মিল
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান—দুজনের বয়সের ব্যবধান এক বছর। পুতিনের বর্তমান বয়স ৭০ বছর। এরদোয়ান এ বছর ফেব্রুয়ারিতে ৬৯ পূর্ণ করে ৭০-এর ঘরে পা রেখেছেন। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট পদে শক্তিশালী

বছর শেষ হয়, দুঃস্বপ্ন শেষ হয় না
বিপজ্জনক রাজনৈতিক খেলায় মত্ত পুতিন তাঁর নিজ দেশকে জড়িয়ে ফেলেছেন একটি দীর্ঘস্থায়ী, বিশাল ব্যয়বহুল ও রক্তক্ষয়ী যুদ্ধে। আক্ষরিক অর্থে পরাস্ত ও অবমানিত না হলেও, পুতিনের নৈতিক পরাজয় ঘটেছে।

স্বর্ণাক্ষরে লেখা নাম
আজ থেকে ৩৮ বছর আগে ২৭ সেপ্টেম্বর ১৯৮৪, সকালে মোহাম্মদ ময়েজউদ্দিনের স্ত্রী বিলকিস ছয়টি মাসুম সন্তানকে বুকে জড়িয়ে প্রিয় স্বামীকে অনিচ্ছায় বিদায় দিয়েছিলেন। সব উদ্বেগ লুকিয়ে হয়তো হাসিমুখেই তা করেছিলেন। তবে তিনি কি আগে থেকেই কিছু আঁচ করতে পেরেছিলেন?

গল্পগুলো লিলিবেটের অথবা রানির
১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি, একটি বিশেষ বিমান কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে লন্ডনের পথে উড়ে যাচ্ছে। যাত্রীদের সবার মুখেই বিষণ্নতার কালো ছায়া, কেউ তেমন কথা বলছেন না। পাইলট থেকে শুরু করে স্টুয়ার্টদের মুখের চিরাচরিত হাসি বিষণ্নতায়

বেলুনে মহাকাশ ভ্রমণ
ফরাসি লেখক জুল ভার্ন (১৮২৮-১৯০৫) গল্প বলার ছলে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির অনেক ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। ১৮৬৩ সালে প্রকাশিত তাঁর লেখা ‘বেলুনে পাঁচ সপ্তাহ’ কল্পকাহিনি তাঁকে যশের সঙ্গে অর্থের প্রাচুর্য এনে দিয়েছিল।

পাহারাদার কলম
এ বছরের ৩০ জুলাই চীনের হাইনান, সাংহাই, নানচিং ও ইউনান প্রদেশের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে একটি করে কলম ধরিয়ে দেওয়া হয়েছে। যেমন-তেমন কলম নয় এটি...

মনুষ্যত্ব ধর্মহীন ধার্মিকের দেশ
কৃত্রিম বুদ্ধিমত্তার উৎকর্ষতার এমন সময়ে দেশে দেশে আলোকিত তরুণেরা যখন জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তিতে নতুন যুগের সূচনা করছে, অসাম্প্রদায়িক মতাদর্শে মেধা-মননে নিজেদের শাণিত করছে, তখন অনেকেই আমরা ধর্মের নাম করে অধর্মের উগ্র চর্চা করছি। প্রতিক্রিয়াশীলতা আমাদের অস্থি-মজ্জায় সিন্দাবাদের ভূতের মতো জাঁকিয়ে বসেছে

অগ্নিকুণ্ড সীতাকুণ্ড
বুদ্ধি হওয়ার পর থেকেই মানুষ জানে যে একদিন তার মৃত্যু হবে। এই পৃথিবীতে কেউ চিরদিনের জন্য আসে না, একদিন বিদায় নিতেই হবে। আজ পর্যন্ত এই নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি

ক্ষুধার্ত মানুষ বাঘের গায়ে কামড় বসাতে পারে
শ্রীলঙ্কার রাষ্ট্রীয় কোষাগার প্রায় শূন্য। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র অভাব। দুর্ভিক্ষের কালো ছায়া ঢেকে দিচ্ছে সব আশার আলো। বিপন্ন, অসহায় মানুষ উদভ্রান্তের মতো দিগ্বিদিক ছুটছে জীবন রক্ষাকারী ওষুধের খোঁজে। জ্বালানির অভাবে...
