Ajker Patrika
Add

বুড়িচং ও কুমিল্লা প্রতিনিধি

বুড়িচং ও কুমিল্লা প্রতিনিধি

সকল লেখা
সবজির আড়ালে চাষ হচ্ছিল গাঁজা, গাছসহ চাষি আটক

সবজির আড়ালে চাষ হচ্ছিল গাঁজা, গাছসহ চাষি আটক

কুমিল্লার বুড়িচং উপজেলায় সবজিখেতে গাঁজা চাষের অভিযোগ এক চাষীকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

৩১ জুলাই ২০২৫
আগুনে পুড়ল ১০ দোকান

আগুনে পুড়ল ১০ দোকান

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মাহবুবের ফলের দোকান ও আবু খায়েরের গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

০৫ জুলাই ২০২৫
প্রবাসীর স্ত্রী হত্যা: দুই লাখ টাকায় খুনি ভাড়া করেন জা

প্রবাসীর স্ত্রী হত্যা: দুই লাখ টাকায় খুনি ভাড়া করেন জা

কুমিল্লার বুড়িচং উপজেলায় সৌদিপ্রবাসীর স্ত্রী ফেরদৌসী বেগমকে খুন করতে আনোয়ার নামের এক যুবকের সঙ্গে দুই লাখ টাকায় চুক্তি করেছিলেন জা নুরজাহান বেগম। পরে হত্যার এই মিশনে অংশ নেন রুবেল ও জিল্লু নামের আরও দুই যুবক। ফেরদৌসী বেগমের সঙ্গে তাঁর জা নুরজাহান বেগমের জমি নিয়ে বিরোধ চলছিল।

০২ জুলাই ২০২৫
বুড়িচংয়ে দোকানে মিলল টিসিবির ১ হাজার ৪৪২ লিটার তেল

বুড়িচংয়ে দোকানে মিলল টিসিবির ১ হাজার ৪৪২ লিটার তেল

ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকান থেকে টিসিবির পণ্য মজুত ও বিক্রির জন্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে মোট ৭৯ কার্টনে থাকা ১ হাজার ৪৪২ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়। এসব তেলের বাজারমূল্য ১ লাখ ৪২ হাজার ২০০ টাকা।

০২ জুলাই ২০২৫
কুমিল্লায় প্রবাসীর নিখোঁজ স্ত্রীর বস্তাবন্দী লাশ মিলল সেপটিক ট্যাংকে

কুমিল্লায় প্রবাসীর নিখোঁজ স্ত্রীর বস্তাবন্দী লাশ মিলল সেপটিক ট্যাংকে

কুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের সেফটিক ট্যাংক থেকে ফেরদৌসী বেগম (৫২) নামের এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

০১ জুলাই ২০২৫
বুড়িচংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

বুড়িচংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

মোটরসাইকেল আরোহী সাখাওয়াত হোসেন তাঁর স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। মহাসড়কের ডুবাইরচর এলাকায় একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাখাওয়াতের মৃত্যু হয়। এ ছাড়া আহত হন তাঁর স্ত্রী। স্থানীয় লোকজন আহত ওই নারীকে উদ্ধার করে স্থানীয় কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

২৪ জুন ২০২৫
সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

র‌্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন কুমিল্লার বুড়িচংয় উপজেলার সাংবাদিক মহিউদ্দিন সরকার নাইম হত্যা মামলার প্রধান আসামি মো. রাজু। শনিবার দিবাগত রাত ২ টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ী এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। 

১৭ এপ্রিল ২০২২