
বালাগঞ্জ প্রতিনিধি
বালাগঞ্জ প্রতিনিধি
সকল লেখা

উপজেলা কমপ্লেক্সে গোচারণ!
বালাগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে বিভিন্ন দপ্তরের ভবনগুলো দীর্ঘদিন সংস্কার না করায় জরাজীর্ণ হয়ে পড়েছে। কয়েকটি ভবনের ছাদ ও দেয়াল বৃষ্টির পানিতে ভিজে স্যাঁতসেঁতে হয়ে গেছে। খসে পড়েছে পলেস্তারা। আর কমপ্লেক্সের ভেতরে অবাধে চড়ে গরু।

বালাগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন কাল
বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আগামীকাল শনিবার অনুষ্ঠিত হচ্ছে। নেতৃত্বে নতুন কেউ আসছেন নাকি পুরোনোরাই থাকছেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। দলীয় সূত্রে জানা গেছে, ২০০৬ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

কাজ নিয়ে অভিযোগ, সংশয়
বালাগঞ্জ উপজেলায় মডেল মসজিদ নির্মাণকাজের শিডিউল (কার্যাদেশ) না মেনে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ উঠেছে। এতে মসজিদ ভবনের স্থায়িত্ব ও মান নিয়ে দেখা দিয়েছে সংশয়।

দফায় দফায় বাড়ছে নিত্যপণ্যের দাম
বালাগঞ্জে দফায় দফায় বাড়ছে নিত্যপণ্যের দাম। সীমিত ও নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে। বাজারে কেনাকাটায় নাকাল হচ্ছেন মধ্যবিত্তরাও। বালাগঞ্জ উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে চাল, পেঁয়াজ, তেল, মুরগিসহ বেশির ভাগ পণ্যই চড়া দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ১৬০

নারীদের আয়বর্ধক প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ
সিলেটের বালাগঞ্জে নারীদের আয়বর্ধক প্রশিক্ষণ (আইজিএ) প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নেওয়া নারীদের ভাতার টাকা কৌশলে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মহিলাবিষয়ক অধিদপ্তর সিলেট বিভাগীয় উপপরিচালক শাহিনা আক্তারের বিরুদ্ধে প্রশিক্ষণার্থীরা এই অভিযোগ তোলেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শাহিনা আক্তার।

নদীভাঙন রোধে ব্যবস্থা শিগগিরই
সারা দেশে নদীভাঙন ও জলাবদ্ধতা থাকবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। গত বৃহস্পতিবার বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন তিনি।

মাথা গোঁজার ঠাঁই বিলীন নদীতে
বালাগঞ্জ ইউনিয়নের কাশিপুর গ্রামের প্রায় ১৫টি বসতবাড়ি বড়ভাগা নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের শিকার এসব পরিবার মানবেতর জীবন যাপন করছে। এসব পরিবারের মাথা গোঁজার ঠাঁই নেই। কেউ অন্যের বাড়িতে, কেউ খোলা আকাশের নিচে বসবাস করছে।

হাওর-বিলে পানি নেই সেচ শঙ্কটের আশঙ্কা
বালাগঞ্জ উপজেলার হাওর-বিলে পানি শুকিয়ে যাওয়ায় বোরো খেতে সেচ সংকটের আশঙ্কা করছেন কৃষকেরা। বোরো চাষ শুরু হওয়ার আগেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁরা।

ভোট না দেওয়ায় গ্রামছাড়া!
বালাগঞ্জে ভোট না দেওয়ায় নির্যাতন ও হুমকি দিয়ে গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের সোনাপুর দক্ষিণপাড়া গ্রামের রহমত উল্যার ছেলে ইয়াছিন মিয়া বাদী হয়ে রোববার সিলেট আদালতে মামলা করেছেন।

বালাগঞ্জে বীজ ও সার বিতরণের উদ্বোধন
বালাগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বালাগঞ্জ উপজেলা কৃষি কার্যালয় উদ্যোগে রবি মৌসুমের বিভিন্ন ফসলের উৎপাদন বাড়াতে এসব দেওয়া হয়।

বালাগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতার পর উত্তেজনা
বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের পশ্চিম হায়দরপুর গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তেজনা বিরাজ করছে।

নির্বাচন করা হলো না শফিক মিয়ার
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করা হলো না শাহ শফিক মিয়ার। আর তিন দিন পরেই এই ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু গতকাল মিছিল করার সময় হঠাৎ করেই মারা যান তিনি।

প্রতীক পেয়ে মাঠে প্রার্থীরা
১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বালাগঞ্জ উপজেলার ছয় ইউপিতে ২০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত বুধবার প্রতীক পাওয়ার পর আটঘাট বেঁধে প্রচার-প্রচারণায় নেমেছেন প্রার্থী ও কর্মী-সমর্থকেরা।

এক কক্ষেই সকল শ্রেণির পাঠদান
গৌরীপুর প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। গ্রামের মসজিদের এক কোণে স্কুল ভবনের অবকাঠামো। ইংরেজি এল অক্ষরের মতো এক রুমের পুরোনো ছোট্ট একটি স্কুল ঘর। এই একটি ঘরেই পাঠদান করানো হয় প্রায় শতাধিক শিক্ষার্থীকে

৩৪টি মণ্ডপে পূজার প্রস্তুতি
বালাগঞ্জে এবার ৩৪টি মণ্ডপে দুর্গাপূজারপ্রস্তুতি নেওয়া হয়েছে। চলছে প্রতিমা তৈরির কাজ। এর মধ্যে সর্বজনীন পূজামণ্ডপ ৩০টি, ব্যক্তিগত পূজামণ্ডপ ৪টি। করোনার সংক্রমণ কমার কারণে এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে বলে জানা গেছে।
