
বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আগামীকাল শনিবার অনুষ্ঠিত হচ্ছে। নেতৃত্বে নতুন কেউ আসছেন নাকি পুরোনোরাই থাকছেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৬ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ফারুক আহমদ সভাপতি ও জয়দ্বীপ চন্দ্র দাস সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘ ১৬ বছর পর ১৯ ফেব্রুয়ারির সম্মেলনে পদ পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন নেতা-কর্মীরা।
বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এবারের সম্মেলনে সভাপতি পদপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সভাপতি ফারুক আহমদ ও সহসভাপতি এইচএম ফজলু। সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জয়দ্বীপ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মিলন, সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ, বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আহমদ ও ছাত্রলীগ নেতা নয়ন তালুকদার।
বিকেল ৩টায় সম্মেলন শুরু হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব।
সম্মেলনের উদ্বোধন করবেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ। প্রধান বক্তা থাকবেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি সুব্রত পুরকায়স্থ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, উপ-পানি সম্পদ বিষয়ক সম্পাদক জামিল আহমদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৭ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫