ফয়সাল আতিক, ব্রাহ্মণবাড়িয়া থেকে
তিতাস অঞ্চলে প্রায় দুই টিসিএফ (ট্রিলিয়ন ঘনফুট) খনিজ জ্বালানির সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে মাটির সাড়ে ৫ কিলোমিটার গভীরে কূপ খনন শুরু হয়েছে। কাঙ্ক্ষিত ফলাফল এলে চলমান জ্বালানি সংকট নিরসনে তা বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।