
প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
সকল লেখা

মেঘনার ভাঙন আতঙ্কে ৫ গ্রামের মানুষ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ৫ গ্রামের মানুষ মেঘনার ভাঙন আতঙ্কে দিন পার করছে। ইউনিয়নের শোলাবাড়ি, পালপাড়া, পানিশ্বর, শাখাইতি ও দেওবাড়িয়া গ্রামের দুই শতাধিক পরিবার মেঘনার ভাঙন আতঙ্কে আছে। গত প্রায় চার দশক ধরে গ্রামগুলোকে গ্রাস করেছে মেঘনা নদী

করোনার ৩ ডোজ টিকা নিলেন সেই রোজিনা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সেই রোজিনা বেগম (৩৮) গতকাল মঙ্গলবার দুপুরের পর স্থানীয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় টিকাকেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। এ নিয়ে মোট...

সচিব সাংবাদিক ছিঁচকে চোর সবই তিনি
তিনি কখনও সচিব, কখনও বড় সাংবাদিক, কখনও সাংবাদিক নেতা, কখনো আবার পুলিশ কর্মকর্তা। ক্ষমতাবানদের সঙ্গে তাঁর ওঠাবসা। যে কোনো কাজ উদ্ধার করা তাঁর এক আঙ্গুলের কাজ। আর এভাবেই তিনি মানুষের সঙ্গে প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন অর্থ। ফোন করে হুমকিধামকি দিয়ে টাকাও দাবি করেন। তাঁর আবার ছিঁচকে চুরির অভ্যাসও আছে।

নৌকা ডুবে ছেলের নিখোঁজে মায়ের মৃত্যু, বাবা অসুস্থ
নৌকা ডুবে নিখোঁজের নয় দিনেও সন্ধান মেলেনি ছেলে রহিম মিয়ার (৪৯)। গত ২০ আগস্ট দিবাগত রাতে বরিশাল জেলার হিজলা এলাকার মেঘনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হন তিনি। ছেলে নিখোঁজের শোকে বৃহস্পতিবার রাতে মা শাফিয়া (৬৭) বেগম হার্ট অ্যাটাক করে মারা যান। আর খাওয়া দাওয়া ছেড়ে বাবা অসুস্থ হয়ে পড়েছেন।

এবার নৌকা নিয়ে মাঝনদীতে দুই গ্রামবাসীর সংঘর্ষ
গতকাল শুক্রবার সন্ধ্যায় পরমানন্দপুর গ্রামের একাংশের সঙ্গে ফতেপুর গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এই খেলাকে কেন্দ্র করে মারামারি হয়। এরই জের ধরে আজ সকালে দুই গ্রামের যুবকেরা নৌকা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

ভুয়া ইউপি সদস্য সেজে দ্বিতীয় বিয়ের অনুমতিপত্রে সই করলেন বাচ্চু মিয়া
তাঁর বিরুদ্ধে সরাইল থানায় গতকাল বৃহস্পতিবার বিকালে অভিযোগ করেছেন উপজেলার পাকশিমুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এনামুল হক। এনামুল হক ওই গ্রামের ছায়েদ আহমেদ মাস্টারের ছেলে।

অক্সিজেন সেবায় নিয়োজিত 'সরাইল অক্সিজেন ব্যাংক'
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রতিটি ইউনিয়নে ২৪ ঘণ্টা অক্সিজেন সেবা দিচ্ছে 'সরাইল অক্সিজেন ব্যাংক'। ফোনে কল এলেই দিন-রাত উপেক্ষা করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে সরাইল অক্সিজেন ব্যাংকের একদল তরুণ ছুটে যান নির্দিষ্ট গন্তব্যে

সরাইলে একইদিনে এক নারীকে দেওয়া হলো দুই ডোজ টিকা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক নারীকে একই দিনে করোনার দুই ডোজ টিকা দেওয়ার ঘটনা ঘটেছে। আধা ঘণ্টার ব্যবধানে ওই নারীকে দুই বার টিকা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুই ডোজ টিকা গ্রহণকারী ওই নারীর নাম রোজিনা বেগম (৩৮)। তিনি উপজেলার সৈয়দটুলা গ্রামের মো. মুসলিম খানের স্ত্রী।

মানসিক ভারসাম্যহীন নারীর গর্ভে সন্তান, বিয়ে করতে বাধ্য হলেন নুর আলী
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাসলিমা বেগম (৩৫) নামের এক গর্ভবতী নারীর বিয়ে সম্পন্ন হয়েছে কিশোরগঞ্জের ভৈরবের এক কাজি অফিসে হয়েছে...

সৌদি আরবে বাংলাদেশি এক যুবককে গলা কেটে হত্যা
সৌদি আরবে গাজী জাকির হোসেন নামের বাংলাদেশি এক যুবকের নিজ রুমে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে সৌদি আরবের রিয়াদের হাইলোজারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায়। তিনি অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের হাজী কাঞ্চন গ

করোনাভাইরাসের নমুনা দিতে এসে হাসপাতালের সামনে বৃদ্ধার মৃত্যু
করোনাভাইরাসের নমুনা দিতে এসে হোসনে হুড় বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে

প্রবাসী আক্কাসের বাড়িতে চলছে মাতম
সৌদি আরবের বাগদাদ শহরে আক্কাস আলী (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্কাস আলীর মামা শান্ত মিয়া বুধবার সকালে ফোন করে মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

চামড়ার দাম না পাওয়ায় পুঁতে ফেলা হচ্ছে মাটিতে
কোরবানির পশুর চামড়ার দামে ব্যাপক ধস নেমেছে। বিক্রি করতে না পেরে একদিন পর অনেকে চামড়া মাটিতে পুঁতে ফেলেছে। কেউ আবার বর্ষার পানিতে ভাসিয়ে দিয়েছে।

লাখ টাকার গরুর চামড়ার দাম মাত্র ৫০ টাকা
কোরবানির পশুর চামড়ার দামে ব্যাপক ধস নেমেছে। লাখ টাকা দামের গরুর চামড়া বিক্রি হচ্ছে মাত্র ৫০ টাকা! যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ২৩ গুণ কম। সরকার প্রতি বর্গফুট চামড়ার দাম ৩৩ থেকে ৩৭ টাকা নির্ধারণ করেছে। অথচ মৌসুমি ক্রেতারা প্রতি বর্গফুট ১ টাকা ৩৮ পয়সা থেকে ২ টাকা দরে ক্রয় করছে

সরাইলে ছোট ২ ভাইয়ের হাতে বড় ভাই খুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছোট দুই ভাইয়ের বল্লমের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে এ ঘটনা ঘটে

ব্রাহ্মণবাড়িয়ায় সালিস বৈঠকে সালিসকারীকে কুপিয়ে জখম
রাতে বৈঠকে মারধরের ঘটনা ঘটেছে বলে শুনেছি। আবুল কাশেম নির্দোষ। তিনি ঘরের খেয়ে পরের মোষ তাড়াতে গিয়ে মার খেয়েছেন। খুব দুঃখজনক ঘটনা। জজ মিয়া ও তাঁর ভাই ইছার মধ্যকার বিরোধ মীমাংসা করতে গিয়ে তিনি মারধরের শিকার হলেন।
