
প্রতিনিধি, নীলফামারী
প্রতিনিধি, নীলফামারী
সকল লেখা

জমিতে পলি পড়ায় দিশেহারা কৃষক
নীলফামারীর ডিমলা চরাঞ্চল থেকে তিস্তা নদীর পানি নেমে গেছে। কিন্তু বন্যার পানিতে ভেসে আসা পলিতে প্রায় ১০০ বিঘা জমির আমনখেত এখন বালুচরে পরিণত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত আমনচাষিরা দিশেহারা হয়ে পড়েছেন।

নীলফামারীতে ৪ দফা দাবিতে মানববন্ধন
চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে তিন বছরে নামিয়ে আনার প্রতিবাদসহ চার দফা দাবি বাস্তবায়নে নীলফামারীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ।

স্কুলে যাওয়ার পথে শিক্ষার্থীদের ফুল দিলেন ট্রাফিক পুলিশ
৫৪৪ দিন পর স্কুলে যাওয়ার পথে হাতে ফুল পেয়ে উচ্ছ্বসিত নীলফামারীর সৈয়দপুর শহরের শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর সড়কে শিক্ষার্থীদের দেখা মেলায় এমন উদ্যোগ নিয়েছে নীলফামারী ও সৈয়দপুর ট্রাফিক বিভাগ।

নীলফামারীর নবনির্মিত ভবন থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
নীলফামারীর শাখামাছা বাজার এলাকা থেকে ময়নুল ইসলাম (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ময়নুল সদর উপজেলার মধ্য সুটিপাড়া গ্রামের মমিন হোসেনের ছেলে।

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ডুবে গেছে ৫০০ একর আমন খেত
নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি আজ শুক্রবার সকাল ৯টা থেকে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি বিপৎসীমা অতিক্রম করেছে বলে নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

কেরোসিন তেলের টাকায় অতিথি আপ্যায়ন করেন স্টেশন মাস্টার
কর্মস্থলে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর, বিনা অনুমতিতে সরকারি কোয়ার্টার ও বিদ্যুৎ ব্যবহার, বেডিং সরঞ্জাম ঘাটতি, ভুয়া ভাউচারে সরকারি অর্থ লোপাট, ফল বিক্রেতার প্রক্সি ডিউটি ইত্যাদি অনিয়ম আর দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে নীলফামারী জেলার ডোমারের চিলাহাটি রেলওয়ে স্টেশন

নীলফামারীতে নৈশকোচের ধাক্কায় রেলওয়ে কর্মচারী নিহত
নীলফামারীতে যাত্রীবাহী নৈশকোচের ধাক্কায় আনিছুর রহমান (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুলাভাই গ্রেপ্তার, শ্যালিকা উদ্ধার
মামলা দায়েরের ছয় ঘণ্টার মধ্যে অপহৃতা শ্যালিকা উদ্ধারসহ অপহরণকারী দুলাভাইকে গ্রেপ্তার করেছে নীলফামারী থানা–পুলিশ। আজ রোববার ভোরে সৈয়দপুর শহরের গোলাহাট থেকে অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আইনুল ইসলাম (৩৫)। তিনি জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার আমিনুর রহমানের ছে

ভেকু দিয়ে পাথর আনলোডে রেলপথের ১৫০ স্লিপার নষ্ট
কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে ওয়াগনের পণ্য খালাসের কাজ অব্যাহত রেখেছে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের মাস্টার। এতে স্টেশনের চলাচলের অনুপযোগী ৫ নম্বর লুপ লাইনের ১৫০টি কাঠের স্লিপার নষ্ট হয়েছে। রেলপথের ট্রাকের মাটি কেটে নেওয়ায় বেঁকে গেছে রেলপাত। এরপরও ঝুঁকি নিয়ে পণ্য বোঝাই ওয়াগনগুলো বুধবার ট্রাকে নিয়েছে স্টে

পণ্য খালাসের কারণে ক্ষতিগ্রস্ত রেলওয়ের লুপ লাইন, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা
নীলফামারীতে অপরিকল্পিত ভাবে পণ্য খালাসের কারণে রেলওয়ে লুপ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ঝুঁকি নিয়ে পণ্য বোঝাই ওয়াগনগুলো ওই সব রেলের ট্রাকে নেওয়া হচ্ছে। এতে যে কোন সময়ে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সৈয়দপুর রেলওয়ে স্টেশনের মাস্টার ও গুডস হ্যান্ডেলিংয়ের দায়িত্বে থাকা ট্যান্ডেলের বিরুদ্ধে এ নিয়ে

নীলফামারীতে চলন্ত ট্রেনে ছোড়া পাথরের আঘাতে শিশুর চোখ নষ্ট
নীলফামারীতে চলন্ত ট্রেনে পাথর ছুড়ে মারায় আজমির ইসলাম (৫) নামে এক শিশু রক্তাক্ত হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৭টায় নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনের হোম সিগনালের কাছে এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে রাজধানীর ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার ডান চোখ নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

চেক ডিজঅনারের মামলায় সাবেক এমপি শওকত চৌধুরীর জামিন
কোটি টাকার চেক ডিজঅনার মামলায় জামিন পেয়েছেন নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শওকত চৌধুরী। আজ রোববার সন্ধ্যা ৬টায় নীলফামারী চিফ জুডিশিয়াল আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান তাঁকে ৭ দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

চেক ডিজঅনারের মামলায় সাবেক এমপি শওকত চৌধুরী গ্রেপ্তার
কোটি টাকার চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার হয়েছে নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শওকত চৌধুরী। রোববার ভোরে রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ

যৌতুক না পেয়ে স্বামী ও ভাশুরের নির্যাতন, হাসপাতালে গৃহবধূ
যৌতুকের টাকা না পেয়ে ফারজানা লিজা সোমা (২২) নামের এক গৃহবধূকে ভাশুর ও স্বামী অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে ওই গৃহবধূ গুরুতর আহত হয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে জেলা সদরের কচুকাটা ইউনিয়নের কচুকাটা বন্দরপাড়ার ঘটনাটি ঘটে।

চিলাহাটি দিয়ে ১ হাজার ৭০২ টন ভারতীয় কালো পাথর আমদানি
নীলফামারী চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ দিয়ে ভারত থেকে ৩০টি ওয়াগনে ১ হাজার ৭০২ টন কালো পাথর (ব্লাকস্টন) আমদানি করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ওয়াগনগুলো নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনে পৌঁছায়। পরে ওয়াগনগুলো রেখে ভারতীয় রেল ইঞ্জিনটি একই পথে ভারতে ফিরে যায়

২০ হাজার টাকায় নবজাতক বিক্রি, পুলিশের চেষ্টায় উদ্ধার
নীলফামারীতে বাবা-মায়ের বিরুদ্ধে ২০ হাজার টাকায় নবজাতক পুত্র সন্তান বিক্রির অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ দুই ঘণ্টার মধ্যে নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে ফিরে দিয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে।
