
পীরগঞ্জ প্রতিনিধি
পীরগঞ্জ প্রতিনিধি
সকল লেখা

ফসলি খেতে গর্ত খুঁড়ে পাশের সড়ক সংস্কার
পীরগঞ্জে ফসলি জমিতে গর্ত করে মাটি নিয়ে পাশের চার সড়ক সংস্কারের অভিযোগ পাওয়া গেছে। মাটি নেওয়া হলেও কৃষকদের নিয়ম অনুযায়ী মূল্য দেওয়া হয়নি। আর জোর করে মাটি নেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া কৃষকদের ঠিকাদারের লোকজন মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছেন।

তবু সড়কই ধান শুকানোর জায়গা
যতই নিষেধ করা হোক না কেন, ধান কেটে শুকানোর জন্য গ্রামীণ পাকা রাস্তাগুলো ব্যবহার করেন কৃষকেরা। বিপত্তি তখনই বাধে, ব্যস্ততম সড়কগুলো যখন কেউ কেউ ধান শুকানোর কাজে ব্যবহার করেন। ফলে রিকশা, ভ্যান, অটোরিকশা, বাস ও ট্রাক চলাচল চরমভাবে ব্যাহত হয়, শঙ্কা বাড়ে সড়ক দুর্ঘটনার।

ওয়াজেদ মিয়ার নামে পার্ক পাঠাগার নির্মাণে সমীক্ষা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার স্মরণে স্মৃতিকেন্দ্র, পাঠাগার ও পার্ক নির্মাণে সমীক্ষা কমিটি পীরগঞ্জের ফতেহপুর গ্রাম পরিদর্শন করেছে।

ওয়াজেদ মিয়ার জীবন ও কর্ম অনুকরণীয় : স্পিকার
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাংসদ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘ড. এম এ ওয়াজেদ মিয়া অত্যন্ত সৎ ও বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। আত্মমর্যাদায় বলীয়ান হয়ে মেধা ও দক্ষতা দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্র পর্যন্ত তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন।

‘আনন্দ নগরে’ দর্শনার্থীদের ভিড়
পীরগঞ্জ ও আশপাশের এলাকার বাসিন্দাদের বিনোদনের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে ‘আনন্দ নগর’। বিভিন্ন উৎসব উপলক্ষে ছুটি কাটাতে এই বিনোদনকেন্দ্রে প্রতিদিন হাজারো মানুষ উপস্থিত হন। এবার ঈদুল ফিতরের ছুটিতেও এখানে উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।

শিশুকে মেরে মাটিচাপা কিশোর গ্রেপ্তার
পীরগঞ্জে মাটি চাপা দেওয়া এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।উপজেলার চৈত্রকোল ইউনিয়নের পালগড় গ্রামে অগভীর নলকূপের ঘর থেকে গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

স্বামীর আত্মহত্যা, মামলার ভয় দেখিয়ে জমি-টাকা আদায়
পীরগঞ্জে স্বামীর লাশ দাফন না করে আত্মহত্যায় প্ররোচনা মামলার ভয় দেখিয়ে স্ত্রীর কাছ থেকে জমি ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে স্বামীর পরিবারের লোকজনের দাবি, তাঁদের পক্ষ থেকে দেওয়া জমি তাঁরা ফেরত নিয়েছেন।

কিশোর ফুটবলার লিয়ন প্রশিক্ষণ নিতে যাচ্ছে ব্রাজিল
দারিদ্র্যকে জয় করে দেশের সেরাদের তালিকায় নাম লিখিয়েছে পীরগঞ্জের কিশোর ফুটবলার লিয়ন প্রধান। এখন সে প্রশিক্ষণ নিতে যাচ্ছে ব্রাজিল। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় দুই মাসের এই প্রশিক্ষণে সে অংশ নেবে।

পীরগঞ্জে ৮ বছর পর ছাত্রলীগের কমিটি
পীরগঞ্জে আট বছর পর উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি এবং পৌর ছাত্রলীগের কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

চোরাই ফোন উদ্ধারে ভরসার নাম এএসআই আলমগীর
পীরগঞ্জে চুরি কিংবা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে ভরসা হয়ে উঠেছেন থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন। তিনি থানার নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রায় দুই বছরে পাঁচ শতাধিক ফোনসেট উদ্ধার করেছেন।

এক সেতুর কার্যাদেশ পৃথক দুই সংস্থার
পীরগঞ্জে একই স্থানে সেতু নির্মাণ নিয়ে সরকারের দুই সংস্থা এবং তাদের নিয়োজিত দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। মিঠিপুর ইউনিয়নের হাসানপুর জুম্মাপাড়ায় সেতুটি হচ্ছে। এ নিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) মুখোমুখি অবস্থা

ক্ষতিপূরণের অর্থে অসন্তোষ
রংপুর-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীতকরণে পীরগঞ্জে অধিগ্রহণ করা জমি ও অবকাঠামোর মালিকদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। তবে তাঁরা অর্থের পরিমাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

টাকা লোপাট করা প্রকল্প বাস্তবায়নের নির্দেশ
পীরগঞ্জে কাজ না করেই বরাদ্দ টাকা লোপাট করে দেওয়া নন-ওয়েজ খাতের তিন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরোদা রানী রায় গত মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন।

জলাবদ্ধ খেত রক্ষায় পরামর্শ
পীরগঞ্জে তীব্র শীতের মধ্যে বৃষ্টিতে জলাবদ্ধ খেতের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফসল রক্ষায় উপজেলা কৃষি বিভাগ কৃষকদের বেশ কিছু পরামর্শ দিয়েছে।

রক্ষণাবেক্ষণের অভাবে নিশ্চিহ্নের মুখে রায়পুর জমিদার বাড়ি
পীরগঞ্জ উপজেলার রায়পুরে আঁখিরা নদীর ধার ঘেঁষে নির্মিত হয়েছিল জমিদার লাসমন সিংয়ের বাড়ি। তার মৃত্যুর পর দেশ বিভাগের আগে দুই ছেলে মুরালি সিং ও বদি সিং ভারতে চলে যান। আর কনিষ্ঠ ছেলে বীরেন সিং জমিদার বাড়িতে থেকে যান।

বহিষ্কৃত নেতা নির্বাচিত জামানত হারাল নৌকা
পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে নৌকার প্রার্থী চতুর্থ হওয়ায় জামানত হারিয়েছেন।
