বাংলাদেশের রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে ক্ষমতার হিসাব-নিকাশের চেয়ে বড় হয়ে উঠেছে রাষ্ট্রের স্থিতিশীলতা ও নাগরিকের নিরাপত্তার প্রশ্ন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, সরকারের গ্রেপ্তারের হুঁশিয়ারি এবং দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে