সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভের সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে কাউসার হোসেন খান (২৭) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন রাসেল ও নয়ন নামের দুই শ্রমিক। আজ সোমবার দুপুর ১২টার দিকে আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।