নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও নড়াইল প্রতিনিধি
শেখ হাসিনার পদত্যাগ এবং তাঁর দেশ ছাড়ার পরই বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা-ভাঙচুর করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীদের কার্যালয় ও বাসভবন। নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার নড়াইলের বাড়ি পুড়িয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। আজ সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।