
নিজস্ব প্রতিবেদক, অ্যাডিলেড থেকে
নিজস্ব প্রতিবেদক, অ্যাডিলেড থেকে
সকল লেখা

এলবিডব্লিউ নিয়ে সাকিবের অসন্তুষ্টি
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচেও আলোচনায় আম্পায়ারিং। শাদাব খানের করা ১১তম ওভারের পঞ্চম বলে এলবিডব্লু হয়ে গেছেন সাকিব আল হাসান। আম্পায়ারের এই সিদ্ধান্তে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক যে সন্তুষ্ট নন

সেমিতে যাওয়ার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
অ্যাডিলেড ওভালে দক্ষিণ আফ্রিকাকে নেদারল্যান্ডস ১৩ রানে হারিয়ে দেওয়ায় একই মাঠে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ রূপ নিয়েছে ‘কোয়ার্টার ফাইনালে’ । এই ম্যাচে যে দল জিতবে তারাই চলে যাবে সেমিফাইনালে। সেমিতে যাওয়ার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

চুপই থাকলেন সুজন
দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের সঙ্গে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে জমেছে বেশ। দলের বেশির ভাগ সিদ্ধান্তই যে এই দুইয়ের মস্তিষ্কপ্রসূত, না বললেও চলছে।

প্রবাসীদের ‘বিশ্বকাপ’ অ্যাডিলেডে
অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাব ওভালে গিয়ে মনে হবে বাংলাদেশের কোনো বিশাল মাঠে বুঝি এসে গেছি! গতকাল দুপুরে সেখানে মিলনমেলাই বসেছিল বাংলাদেশিদের। অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য থেকে এসেছেন প্রবাসী বাংলাদেশিরা। তাঁদের মিলিয়েছে ক্রিকেট। একই শহরে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো এ টুর্নামেন্ট নিয়েও তাঁদে

দলের অনুশীলনে নেই লিটন
ভারতের বিপক্ষে দুর্দান্ত ইনিংসে মুগ্ধ করেছেন লিটন দাস ৷ শ্বাসরুদ্ধকর ম্যাচটা ৫ রানে হারলেও প্রংশসিত হচ্ছে লিটনের ব্যাটিং ৷ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ওপেনারের কাছে যখন আরও বড় প্রত্যাশা, তখন আবার সেই পুরোনো চোটাঘাত ৷

বাংলাদেশ-ভারত ম্যাচে সেই আম্পায়ারিং বিতর্ক
‘ভারতের বিপক্ষে খেলায় সব সময় একই গল্প, আমরা সব সময় জয়ের প্রান্তে থাকি কিন্তু শেষটা করতে পারি না’—পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফসোস নিয়ে বলছিলেন সাকিব আল হাসান। এত কাছে তবু এত দূরে—এই গল্পের সঙ্গে বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ারিং বিতর্কও যেন পরিচিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে দুশ্চিন্তা কেটে যাচ্ছে
অ্যাডিলেডে যে বৃষ্টি দেখা গেল গত দুই দিনে, আশঙ্কা ছিল আজ বাংলাদেশ-ভারত ম্যাচ ঠিকঠাক মাঠে গড়াবে কি না। আজ সকাল থেকে অ্যাডিলেডের আকাশ অবশ্য সুখবরই দিয়েছে। পুরোপুরি সূর্যের না দেখা গেলেও বৃষ্টি বাগড়া এখনো দেখা যায়নি।

বাংলাদেশ-ভারত ম্যাচ হবে তো?
অ্যাডিলেডে গতকাল নেমেই বৃষ্টি আর ঠান্ডার দাপট দেখেছে বাংলাদেশ। বৃষ্টির থামাথামি নেই আজও। অ্যাডিলেডের আবহাওয়া বড় রহস্যই হয়ে ধরা দিয়েছে দুই দলের কাছে। এই ঝকঝকে রোদ্দুর তো এই ঝমঝমিয়ে বৃষ্টি। সব মিলিয়ে আগামীকাল বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।
