
নিজস্ব প্রতিবেদক,বরিশাল
নিজস্ব প্রতিবেদক,বরিশাল
সকল লেখা

পলিথিনে মোড়ানো অন্তঃসত্ত্বা নারী উদ্ধার: সন্তান নষ্ট করতে অপহরণের পর নির্যাতন
মারিয়ার অভিযোগ, চরকাউয়ার জিরো পয়েন্টে পৌঁছালে স্বামীর সাবেক স্ত্রীর ভাইয়েরা তাঁকে অপহরণ করেন। একটি জঙ্গলে নিয়ে নির্যাতন করে হাতা-পা বেঁধে পলিথিনে পেঁচিয়ে ফেলে রেখে যান তাঁরা। হাসপাতালের দায়িত্বরত এক চিকিৎসক জানান, মারিয়ার পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ চিহ্ন রয়েছে। তবে তা অ্যাসিড নাকি রাসায়নিক

লঘুচাপের প্রভাবে বরিশালে দিনভর বৃষ্টি, লঞ্চ চলাচল বন্ধ
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালে বৃহস্পতিবার ভোর রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। একই সঙ্গে নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

বরিশালে ব্যবসায়ী খুন: বাবাসহ প্রেমিকা কারাগারে
বরিশাল নগরে ছুরিকাঘাতে ব্যবসায়ী মাসুদ খুনের মামলায় প্রধান আসামি প্রেমিকা হালিমা বেগম শান্তা (৩১) ও তাঁর বাবা শওকত হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের মোল্লার দোকান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার কোতোয়ালি মডেল থানার

বরিশাল বিশ্ববিদ্যালয়: ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক মো. নুরুল ইসলাম গ্রেপ্তার হয়েছে। শুক্রবার রাত ১১টায় চালককে পটুয়াখালী খাসেরহাট গ্রাম থেকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা।

বরিশালে পিপির ওপর চড়াও বিএনপিপন্থী আইনজীবীরা
বরিশালে সরকারি কৌঁসুলি নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সদ্য দায়িত্ব পাওয়া পিপি আবুল কালাম আজাদের ওপর চড়াও হয়েছেন বিএনপিপন্থী একদল আইনজীবী। তিনি জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের আইনজীবী ভবনে এ ঘটনা ঘটে।

বাসচাপায় মিম নিহত: বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
ঢাকা-বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মিমের সহপাঠীরা। ওই বাসের চালক গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বিভিন্ন দাবিতে তারা এ অবরোধ অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বাস চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা সড়কের মোড়ে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসচাপায় মাইশা ফৌজিয়া মিম নামে এক ছাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বরিশালে ৫১৭ জেলের কারাদণ্ড, ২৪ লাখ টাকা জরিমানা
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে ১৭ দিন অভিযান চালিয়ে ৫১৭ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২৪ লাখ এক হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মা ইলিশ নিধনে বরিশালে ৩৪৯ জেলের কারাদণ্ড
মা ইলিশ নিধনের দায়ে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গত ১৪ দিনে ৩৪৯ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১৮ লাখ ৯২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

৯ দফা দাবিতে বরিশালে জেলেদের বিক্ষোভ
বরিশালে ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলেরা। আজ মঙ্গলবার বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি বরিশাল শাখার উদ্যোগে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
