
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
সকল লেখা

পূর্বাচলে লেকে এবার সেই তরুণীর বন্ধুর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ২ নম্বর সেক্টরে লেক থেকে কলেজছাত্রী সুজানার পর একই স্থান থেকে শাইনুর রশিদ কাব্যর (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

৫ ঘণ্টা পর সেনাবাহিনীর আশ্বাসে সড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা
পাঁচ ঘণ্টা পর সেনাবাহিনীর আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিয়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লার পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার বিকেলে সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত হয়ে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে সড়ক ছেড়ে দেন তাঁরা।

ধর্ষণ মামলায় খালাস পেলেন মামুনুল হক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় বেকসুর খালাস পেয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম এ রায় ঘোষণা করেন।

নারায়ণগঞ্জে আন্দোলনে নিহত যুবকের লাশ তোলা হলো ময়নাতদন্তের জন্য
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে নিহত আবুল হাসান স্বজনের (২৫) লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। আজ বুধবার দুপুরে নবীগঞ্জের কবর থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামানের উপস্থিতিতে লাশ তোলা হয়।

যুবদল কর্মী হত্যা: শামীম ওসমানসহ সাবেক ডিসি–এসপির বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল কর্মী নিহতের ঘটনায় দুই বছর পর আবারও মামলা দায়ের হয়েছে। আজ সোমবার নিহতের বড় ভাই মিলন প্রধান বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

নারায়ণগঞ্জে সেনা সদস্য নিহতের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শাহীন আলম নামে এক সেনা সদস্য নিহতের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

রূপগঞ্জের কায়েতপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান জাহেদ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জাহেদ আলীকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার দুপুরে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ছাত্র আন্দোলনে স্কুলছাত্র রোমানকে গুলি করে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।

রূপগঞ্জে বালু লুটের অভিযোগে বিএনপি নেতাকে আটক করল যৌথবাহিনী
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকভর্তি বালু লুটের ঘটনায় তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুকে আটক করেছে যৌথবাহিনী। আজ মঙ্গলবার সকালে পৌরসভার গন্ধর্বপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

ফতুল্লায় ছাত্র আন্দোলনে গুলিবর্ষণের মামলায় ২ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার উপজেলার ভুইগড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার রায়ের তারিখ পেছাল
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার রায়ের তারিখ পেছানো হয়েছে। ২৪ অক্টোবর এই মামলার রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ।

নারায়ণগঞ্জে কিশোরকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের বন্দরে সোহান (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার রাত ৯টায় বন্দরের রূপালী এলাকায় এ হত্যাকাণ্ড হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ইসলামী ছাত্রশিবিরকে নৈতিক শিক্ষার মডেল হতে হবে: শিবির সভাপতি
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ‘সরকারের পরিবর্তন আনা গেলেও প্রশাসনে এখনো হাসিনা রেজিমের থাবা রয়ে গেছে। চাঁদাবাজদের দৌরাত্ম্য আগের মতোই আছে। এমন অবস্থায় ইসলামী ছাত্রশিবিরকে নৈতিক শিক্ষার মডেল হতে হবে। আর আমাদের নৈতিকতার মডেল হচ্ছেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)।’

সাগর-রুনি ও ত্বকী হত্যার তদন্ত পুনরায় শুরু হয়েছে: আইজিপি
নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ বানানোর চেষ্টা করেছিল তথাকথিত গডফাদাররা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা স্মরণ করিয়ে দিতে চাই, যারা সন্ত্রাসকে লালন করবে, চাঁদাবাজি করবে, তারা যেন সেই পথে পা না বাড়ায়।’

ওসমানদের পালিয়ে যাওয়ার সুযোগ কে দিয়েছে: প্রশ্ন রফিউর রাব্বীর
তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেছেন, ‘শেখ হাসিনার হস্তক্ষেপে দীর্ঘদিন ত্বকী হত্যার বিচার কার্যক্রম আটকে ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছার কারণে ত্বকী হত্যার বিচার আবার শুরু হয়েছে। আমরা তাদের সাধুবাদ জানাই। তদন্তকারী সংস্থা র্যাব নতুন করে ৬ জন

মাকে বিয়ে করতে না পেরে সন্তানকে অপহরণ, আটক ২
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত এক কন্যা শিশুকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় দুজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১-এর এএসপি সনদ বড়ুয়া।

জাতীয় পার্টিকে সংলাপে না ডাকার আহ্বান গণ অধিকার পরিষদের
সংলাপে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিচ্ছে। চলমান এই সংলাপে জাতীয় পার্টিকে না ডাকার আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ।
