ডা. মো. আব্দুল হাফিজ
কথা বলার মাধ্যমে মনের ভাব প্রকাশ করার শক্তি সম্ভবত মানুষকে অন্য প্রাণীর থেকে আলাদা করেছে।কিন্তু কিছু মানুষ সেই কথাটা ঠিকভাবে বলতে পারেন না। তাঁদের জিভে আড়ষ্টতা থাকে। কথা বলার স্বাভাবিকতার ছন্দপতনকেই আমরা তোতলামি বুঝে থাকি।