Ajker Patrika
Add

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সকল লেখা
মাদক মামলায় তরুণীকে যাবজ্জীবন কারাদণ্ড

মাদক মামলায় তরুণীকে যাবজ্জীবন কারাদণ্ড

সিলেটের জকিগঞ্জে মাদক মামলায় ফরিদা বেগম (২২) নামের এক তরুণীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

২৪ নভেম্বর ২০২২
চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর খুন

চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর খুন

সিলেটের জকিগঞ্জে চাচাতো ভাই আশিক আহমদের ছুরিকাঘাতে মনসুর আলম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ রোববার সন্ধ্যায় উপজেলার সুলতানপুর ইউনিয়নের মাঝবন্দ গ্রামে এ ঘটনা ঘটে। তাঁরা দুজনেই ওই গ্রামের বাসিন্দা। এর মধ্যে মনসুর আলম ওই গ্রামের আব্দুস ছালামের ছেলে। এ ঘটনায় আশিক আহমদকে আটক করেছে পুলিশ। 

২০ নভেম্বর ২০২২
জকিগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা

জকিগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা

সিলেটের জকিগঞ্জে বিএনপি মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। পূর্ব অনুমতি না থাকায় জকিগঞ্জ বাজারে সভা করতে না পেরে একটি কমিউনিটি সেন্টারের সামনে সংক্ষিপ্ত সভা করেন দলটির নেতা-কর্মীরা। 

১০ নভেম্বর ২০২২
অ্যাম্বুলেন্স আছে চালক নেই

অ্যাম্বুলেন্স আছে চালক নেই

সিলেট জেলা শহর থেকে ৯১ কিলোমিটার দূরের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা সংকট দীর্ঘদিনের। অ্যাম্বুলেন্স আছে অথচ চালক না থাকায় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। নেই প্রয়োজনীয় পরিচ্ছন্নতা কর্মীও।

০২ সেপ্টেম্বর ২০২২
নিজের গ্রামে শেষ ঠাঁই হলো না তাঁদের

নিজের গ্রামে শেষ ঠাঁই হলো না তাঁদের

সিলেটের জকিগঞ্জে ভয়াবহ বন্যায় ৪০ টিরও বেশি গ্রামের দেড় লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যায় খাবার সংকটসহ নানান রকম সংকটে রয়েছেন তাঁরা। বেশির ভাগ গ্রামে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করার মতো শুকনো জায়গাটুকুও নেই। এমন পরিস্থিতিতে নিজের গ্রামে শেষ ঠাঁইটুকুও হলো না বদর উদ্দিন ও লোকমান আহমদের। বন্যার কারণ

২৩ জুন ২০২২
নৌকাডুবিতে ব্যাংক কর্মকর্তা নিখোঁজ

নৌকাডুবিতে ব্যাংক কর্মকর্তা নিখোঁজ

বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংক ছাতক শাখার ম্যানেজার আবদুল লতিফ, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক গতকাল বৃহস্পতিবার বিকেলে নিজ কর্মস্থল থেকে সিলেটে ফেরার পথে নৌকাডুবিতে নিখোঁজ হোন। এখনো পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। 

১৭ জুন ২০২২
এখনো বন্ধ রয়েছে জকিগঞ্জ স্থলবন্দর, দুর্ভোগে যাত্রীরা

এখনো বন্ধ রয়েছে জকিগঞ্জ স্থলবন্দর, দুর্ভোগে যাত্রীরা

দুই বছরের বেশি সময় ধরে সিলেটের জকিগঞ্জ স্থলবন্দর দিয়ে যাত্রীদের যাতায়াত বন্ধ রয়েছে। ভারত যাওয়ার উদ্দেশে প্রতিদিন ভিসা নিয়ে অনেক যাত্রী জকিগঞ্জ স্টেশনে এসে আবার ফিরে যাচ্ছেন। প্রস্তুতি নিয়ে স্টেশনে এসেও যেতে না পারায় ক্ষতির মুখে পড়ছেন তাঁরা।

০৬ জুন ২০২২
বন্যায় জকিগঞ্জের ১৫৮টি বিদ্যালয় ও ৬৯টি রাস্তা বিধ্বস্ত

বন্যায় জকিগঞ্জের ১৫৮টি বিদ্যালয় ও ৬৯টি রাস্তা বিধ্বস্ত

বন্যায় জকিগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রায় ১০০টি গ্রামে বন্যার পানি ঢুকেছে। এর মধ্যে বন্যার পানি কমতে শুরু করায় ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই স্পষ্ট হচ্ছে। উপজেলা শিক্ষা অফিসার নাজনীন সুলতানা জানান, বন্যায় ১২০টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে...

২৪ মে ২০২২
কুশিয়ারার বাঁধ ভেঙে হু-হু করে পানি ঢুকছে জকিগঞ্জে 

কুশিয়ারার বাঁধ ভেঙে হু-হু করে পানি ঢুকছে জকিগঞ্জে 

জকিগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কুশিয়ারা নদীর ডাইক ভেঙে জকিগঞ্জ ইউনিয়নের রারাই এবং বীরশ্রী ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রাম দিয়ে হু হু করে পানি ঢুকছে জকিগঞ্জে। ফলে শুধু জকিগঞ্জ নয় গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, দক্ষিণ সুরমা, সিলেট শহরসহ গোটা ভাটি অঞ্চলে হানা দিয়েছে বন্যা। 

১৮ মে ২০২২
সুরমা ও কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি

সুরমা ও কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি

কয়েক দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে জকিগঞ্জে সুরমা ও কুশিয়ারা নদীর বিভিন্ন স্থানে ডাইক ভেঙে প্রবল বেগে লোকালয়ে পানি ঢুকছে। এরই মধ্যে সুরমা নদীর ৭টি ও কুশিয়ারা নদীর দুটি স্থানে ডাইক ভেঙে প্রবল বেগে...

১৫ মে ২০২২
লাশ হয়ে দেশে ফিরলেন জকিগঞ্জের কাওছার

লাশ হয়ে দেশে ফিরলেন জকিগঞ্জের কাওছার

ঈদের দিন (৩ মে) কাতার সময় সকাল ১০টায় হার্ট অ্যাটাক করে মারা যান জকিগঞ্জ সদর ইউনিয়নের বাখরশাল গ্রামের কাওছার আহমদ সুমন। আজ শনিবার সকাল ৯টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর মরদেহ এসে পৌঁছায়। 

০৭ মে ২০২২