নগরের ডবলমুরিং থানার মনছুরাবাদ খাদ্য গুদামের সামনে দিনদুপুরে ছুরি মেরে তাসলিমা আক্তার রাণী (৪২) নামের এক নারীর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার তাসলিমা নগরীর ডবলমুরিং থানার ঝর্ণা পাড়ার স্থায়ী বাসিন্দা।