
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
সকল লেখা

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে রজিবুল ইসলাম রজন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে গুলিতে তাঁর মৃত্যু হয়। নিহত রজিবুল উপজেলার রোকনপুর (ঠাকুরপুকুর) এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। তাঁর বাবার নাম আবুল কালাম আজাদ।

গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে মো. সুমন (১৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মহানন্দায় ভাসমান লাশটি ভারতীয় নারীর
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। ওই লাশ ভারতীয় নাগরিক শম্পা খাতুনের (২৫)। তিনি পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংলিশ বাজার থানার মোসলেমপুর গ্রামের বাসিন্দা ইনাউল শেখের মেয়ে। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এ

গোমস্তাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পানিতে ডুবে নিশি আক্তার (২) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা গ্রামের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

সাপের ছোবলে ২ মাদ্রাসার শিক্ষকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাপের ছোবলে দুই শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তাঁরা উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ইকরা কওমি মডেল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে রেলস্টেশন সংলগ্ন হঠাৎপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম আমেনা বেগম (৬৫)। তিনি রহনপুর পৌর এলাকার স্টেশনপাড়া মহল্লার বাসিন্দা খোশ মোহাম্মদের স্ত্রী।

গোমস্তাপুরে বাবার ইটের আঘাতে ছেলের মৃত্যুর
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে বাবার ইটের আঘাতে ছেলের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নাচোলে ট্রাকচাপায় পৌর কর্মচারী নিহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকচাপায় পৌরসভার অফিস সহায়ক মজিবুর রহমান আব্বাস (৪০) নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নাচোল-রহনপুর সড়কের কসবা ইউনিয়নের চন্দ্রনা পাওয়ার প্ল্যান্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গোমস্তাপুরে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর, আমের ব্যাপক ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কালবৈশাখী ঝড়ে বাড়িঘর, দোকানপাট, বিদ্যুতের খুঁটি, গাছপালা, ধানসহ সবজি বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ থেকে প্রচুর পরিমাণে আম ঝরে গেছে। এতে আমচাষি ও ব্যবসায়ীদের মাথায় হাত। ক্ষতির পরিমাণ কোটি টাকার ওপরে বলে ধারণা করছেন স্থানীয়রা। ঝড়ের কবলে পড়ে বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার খব

গোমস্তাপুরে ট্রাকের চাপায় প্রাণ গেল সাবেক বিমানসেনার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের চাপায় আব্দুল মতিন (৫৫) নামে বিমানবাহনীর সাবেক এক সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার রহনপুর কলেজ মোড়ের লতিফুর রহমান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে বিষনো বর্মণ (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পার্বতীপুর ইউনিয়নের বড়াইল বিলে এ ঘটনা ঘটে।

গোমস্তাপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহুল আমিন (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার বিরামপাড়া এলাকা মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।

গোমস্তাপুরে নৈশকোচ ও অটোভ্যানের সংঘর্ষে আহত ৭
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের চৌডালা-কানসাট সড়কে ঢাকাগামী নৈশকোচ ও ব্যাটারচালিত অটো ভ্যানের সংঘর্ষে ভ্যানের সাত যাত্রী গুরুতর আহত হয়েছেন।

গোমস্তাপুরে ছিনতাইকারী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে পালানোর সময় ফয়সাল রহমান (৩৮) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গোমস্তাপুরে দুটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে অস্ত্র ও গুলিসহ আব্দুর রাজ্জাক রাজু (২৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচন: নৌকার প্রার্থী জিয়াউর রহমানের জয়
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-ভোলাহাট-গোমস্তাপুর) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জিয়াউর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত মোট ভোটের সংখ্যা ৯৪ হাজার ৯২৮। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার (আপেল) পেয়েছেন ২৫ হাজার ৩৯৯ ভোট।
