
গোপালগঞ্জ সংবাদদাতা
গোপালগঞ্জ সংবাদদাতা
সকল লেখা

কোটালীপাড়া মহিলা আ.লীগের সভাপতি রাফেজা কারাগারে
কোটালীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাফেজা বেগমকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গোপালগঞ্জে কুকুরের তাড়া খেয়ে নালায় পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
গোপালগঞ্জ সদরে কুকুরের তাড়া খেয়ে নালায় পড়ে এক স্কুলছাত্রী মারা গেছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে মৌলভীপাড়ায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া সোহাগী (১২) মৌলভীপাড়ার আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে এবং শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

গোপালগঞ্জে সংঘর্ষ: এবার ৪৭৭ জনের বিরুদ্ধে মামলা
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সমাবেশকে কেন্দ্র করে সড়কে প্রতিবন্ধকতার অভিযোগে সন্ত্রাস বিরোধ আইনে ৭৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট মামলা দায়ের হলো ১৫টি।

গোপালগঞ্জে বিএনপির বিরুদ্ধে মামলা-বাণিজ্যের অভিযোগ
এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিএনপির বিরুদ্ধে মামলা-বাণিজ্যের অভিযোগ করেছে গণঅধিকার পরিষদ। আজ বুধবার গোপালগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। এ সময় নিরীহ, নিরপরাধ মানুষ যেন গণগ্রেপ্তারের শিকার না হয়, তার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

গোপালগঞ্জে সংঘর্ষে নিহতের ঘটনায় আরও একটি হত্যা মামলা
গোপালগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষে রিকশাচালক রমজান মুন্সি নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। শনিবার (২৬ জুলাই) গোপালগঞ্জ সদর থানায় নিহত রমজান মুন্সির ভাই জামাল মুন্সি বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হলেও কোনো সংখ্যা উল্লেখ করেননি জামাল মুন্সি।

কারাগারে হামলা মামলায় বন্দীকেও আসামি, বাদী দুষলেন পুলিশকে
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলার ঘটনায় করা মামলার আসামিদের অধিকাংশকেই চিনেন না বাদী। অপরদিকে বন্দী ব্যক্তিকেও এই মামলার আসামি করার অভিযোগ উঠেছে। বেশ কয়েকজনের নাম মামলায় একাধিকবার উল্লেখ করা হয়েছে। বাদী বলছেন, কিছু আসামিকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে, অন্য আসামিদের নাম সদর থানা থেকে দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ কারাগারে হামলার ঘটনায় মামলা, আইনজীবী–নেতাসহ আসামি ১১৬১
গোপালগঞ্জে কারাগারে হামলার ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৬১ জনকে আসামি করে মামলা করেছে জেলা কারাগার। গতকাল মঙ্গলবার রাতে কারাগারের ভারপ্রাপ্ত জেলার তানিয়া জামান বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।

গোপালগঞ্জে নিহত ৩ জনের লাশ উত্তোলনের নির্দেশ আদালতের
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য এ নির্দেশ দেওয়া হয়।

গোপালগঞ্জে পরিস্থিতির উন্নতি, জনজীবনে ফিরছে স্বাভাবিকতা
সোমবার সকালে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ওষুধ, খাবারসহ নিত্যপ্রয়োজনীয় দোকানপাট খুলতে শুরু করেছে। তবে কেউ কেউ এখনো পুলিশি তৎপরতায় উদ্বিগ্ন হয়ে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার সাহস পাচ্ছেন না।

কোটালীপাড়ায় গণগ্রেপ্তারের অভিযোগ বিএনপির
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নাশকতা মামলায় নিরীহ মানুষকে হয়রানি ও গণগ্রেপ্তারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। আজ রোববার (২০ জুলাই) বেলা ৩টার দিকে উপজেলার ঘাঘর বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে কোটালীপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠন।

গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আজ রোববার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল ...

গোপালগঞ্জে সংঘর্ষ: পুলিশের করা ৪ হত্যা মামলায় আসামি ৫,৪০০
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনার চার দিন পর সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই পৃথক চারটি হত্যা মামলা করেছে পুলিশ। সবকটি মামলায় নিহত ব্যক্তিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও দুষ্কৃতকারীদের গুলিতে নিহত হয়েছেন বলে

গোপালগঞ্জে স্বাভাবিক হচ্ছে জীবন, কাটছে আতঙ্ক
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সহিংসতার ঘটনায় আরও একটি মামলা করেছে পুলিশ। এ নিয়ে সংঘর্ষকে কেন্দ্র করে মামলার সংখ্যা দাঁড়াল চারটিতে। এসব মামলায় মোট আসামি ৩ হাজার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে এসব মামলায় আরও ১১৯ জনকে গ্রেপ্তার করেছে। এদিকে ১৪ ঘণ্টা শিথিল থাকার পর শনিবার রাত ৮টা থেকে...
