
গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
সকল লেখা

গজারিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
সুমনের মা রুফিয়া বেগম বলেন, শুক্রবার বিকেল ৪টার দিকে সুমনের সঙ্গে রিনার কথা-কাটাকাটি ও মারামারি হয়। বিষয়টি জানতে পেরে তাঁরা দুজনকে মিটমাট করে দেন। রাতে তাঁদের মধ্যে কী ঘটেছে, তা তিনি জানেন না। সকালে সুমনের মেয়ে সিনহা কান্নাকাটি করতে থাকলে তিনি ঘরে গিয়ে রিনার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ময়লার স্তূপ থেকে জীবিত নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। গভীর রাতে কান্নার শব্দ শুনে হাসপাতালের কর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া অংশে তীব্র যানজট
পণ্যবাহী ট্রাক উল্টে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে তীব্র যানজট দেখা দিয়েছে। শনিবার (৯ মে) ভোর থেকে ওই মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের গজারিয়া উপজেলার বাউশিয়া পয়েন্ট থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। এতে দীর্ঘ সময় ধরে দূরপাল্লার...

গজারিয়ায় জবাইকৃত ১৩টি ঘোড়া ফেলে পালালেন চক্রের সদস্যরা
প্রত্যক্ষদর্শী তোফাজ্জল মিয়াজী জানান, ছয় মাস ধরে এলাকায় রহস্যজনক কর্মকাণ্ড চলছিল। সন্দেহজনক আচরণের কারণে গ্রামবাসী ওত পেতে ছিল। বুধবার ভোরে তারা চক্রটিকে হাতেনাতে ধরার চেষ্টা করে, তবে তিতাস ও রাজিব নামে দুই সদস্যসহ চক্রের অন্যরা পালিয়ে যান।

মধ্যপ্রাচ্যের বাইরে শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার: নুরুল হক নুর
মধ্যপ্রাচ্যের বাইরে বাংলাদেশের শ্রমবাজার বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে তীব্র যানজট
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই
মুন্সিগঞ্জের গজারিয়ায় হাইওয়ে পুলিশ ও থানা-পুলিশের টহলরত দুটি গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কায় হাইওয়ে পুলিশের এক সার্জেন্টসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় কাভার্ড ভ্যানটির চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের...

গজারিয়ায় ল্যাবরেটরি টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা
মুন্সিগঞ্জের গজারিয়ায় রতন আহমেদ (২২) নামের এক ল্যাবরেটরি টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কী কারণে কারা তাঁকে হত্যা করল, এ বিষয়ে কিছু জানা যায়নি। গতকাল বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর ব্রিজ-সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রতন আহমেদ বড়

গজারিয়ায় থেমে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন
মুন্সিগঞ্জের গজারিয়ায় থেমে থাকা একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা মালপত্রের একটি বড় অংশ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গজারিয়ায় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, ৩৫ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট
মুন্সিগঞ্জের গজারিয়ায় জানালার গ্রিল কেটে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, মোবাইল ফোন ও স্বর্ণালংকার নিয়ে গেছে ডাকাত দল। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি দক্ষিণপাড়ায় (ব্যাপারী বাড়িতে) অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. ফজলুল হকের...

মুন্সিগঞ্জে গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত
মুন্সিগঞ্জের গজারিয়ায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিলু মিয়া (৪২) গজারিয়ার সুপরিচিত অহিদ মিষ্টান্ন ভান্ডারের মালিক অহিদ মিয়ার ছোট ছেলে। তিনি নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে কর

গজারিয়ায় মারা যাওয়া গরুর মালিকেরা পেলেন সহায়তা
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রামসংলগ্ন খাল পাড়ি দিতে গিয়ে তীব্র স্রোত আর কচুরিপানার চাপে ডুবে মারা যাওয়া ২৯টি গরুর মালিককে নগদ অর্থসহায়তা দিয়েছে জেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।

গজারিয়ায় মুক্তিযুদ্ধের মর্টার শেল বিস্ফোরণ: ক্ষতিপূরণ দাবি অর্ধশত পরিবারের
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে উদ্ধার মর্টার শেল বিস্ফোরণে গ্রামের তিনটি গরু মারা গেছে এবং অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ জন্য তাঁরা ক্ষতিপূরণ দাবি করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ট্রাক উলটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিমি যানজট
হাইওয়ে পুলিশ ও যানবাহনের চালকেরা জানিয়েছে, শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের মেঘনা সেতুর ঢালে জামালদী এলাকায় রডভর্তি একটি ট্রাক উল্টে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়কের ওপর থেকে সরানোর সময় লাগায় এ যানজটের সৃষ্টি হয়।

মেঘনা নদীতে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ
ঈদের ছুটিতে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। আজ বুধবার মেঘনা নদীর গজারিয়া অংশের তেতৈতলা এলাকায় এ ঘটনা ঘটে।

সরকারি দুর্নীতির ৮০ শতাংশই কেনাকাটাসংক্রান্ত: দুদক চেয়ারম্যান
সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতির ৭০-৮০ শতাংশই কেনাকাটাসংক্রান্ত বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।
