
খুলনা প্রতিনিধি
খুলনা প্রতিনিধি
সকল লেখা

খুলনা কারাগারে হাজতির মারধরে কয়েদি আহত
খুলনা জেলা কারাগারে হোসেন নামের এক হাজতির মারপিটে সেলিম নামের এক কয়েদি আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাৎকে কেন্দ্র করে কারাগারের অভ্যন্তরে এ মারপিটের ঘটনা ঘটে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় খুলনায় ৬০৪ সাইক্লোন শেল্টার প্রস্তুত
ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় খুলনায় ৬০৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এসব শেল্টারে তিন লাখের বেশি মানুষ আশ্রয় নিতে পারবে। এ ছাড়া পাঁচ হাজারের বেশি স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে।

খুলনার সাবেক এমপি রশীদুজ্জামান ৩ দিনের রিমান্ডে
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের আওয়ামী লীগদলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) মো. রশীদুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজ বুধবার বেলা ১১টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় তাঁকে পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

খুলনায় ছাত্রলীগ নেতা হত্যা মামলায় ২১ জনের যাবজ্জীবন
খুলনার খালিশপুরে ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান নিয়াজ হত্যা মামলায় ২১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

কৃষিপণ্য পরিবহনে খুলনা-ঢাকা স্পেশাল ট্রেন
কৃষিপণ্য পরিবহনে ‘কৃষিপণ্য স্পেশাল’ নামে একটি নতুন ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। পণ্য নিয়ে আজ মঙ্গলবার ট্রেনটি খুলনা রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এটি ঢাকার তেজগাঁও রেলস্টেশনে পৌঁছাবে আজ রাত ৮টা ৪৫ মিনিটে।

খুলনায় আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত ৫
খুলনার কয়রায় পুলিশের ওপর হামলা চালিয়ে অপহরণ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল সোমবার উপজেলার আমাদি ইউনিয়নের কাটাখালি গ্রামে এ ঘটনা ঘটে।

খুলনায় ঢামেক ছাত্রলীগ নেতা সিয়ামসহ ৬ জনের নামে মামলা
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ছাত্রলীগের সাবেক নেতা ও মেডিকেল ভর্তি কোচিং ডিএমসি স্কলারের প্রধান উপদেষ্টা ডা. হাদিউর রহমান সিয়ামসহ ছয়জনের নামে মামলা হয়েছে। আজ সোমবার খুলনা মহানগর হাকিম আল আমিনের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

৩ ঘণ্টার মাথায় গ্রেপ্তার পালিয়ে যাওয়া সেই আসামি
খুলনার আদালত চত্বর থেকে পালানোর তিন ঘন্টার মাথায় গ্রেপ্তার হয়েছে চুরির মামলার আসামি হৃদয় সরদার। বেলা ২টার দিকে বাসে করে বাগেরহাট পালানোর সময় কাটাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খুলনার আদালত চত্বর থেকে পালাল আসামি
খুলনায় আদালত চত্বর থেকে চুরির মামলার এক আসামি পালিয়েছে। আজ বৃহস্পতির বেলা ১১টার দিকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

তিন বছরেও পূর্ণাঙ্গ হয়নি খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
অনিশ্চয়তার মধ্যে পড়েছে খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, দক্ষ চিকিৎসক তৈরি, স্বাস্থ্য খাতে আধুনিক উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি ও চিকিৎসাবিজ্ঞানের আধুনিক গবেষণার লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়।

ম্যাজিস্ট্রেট ঊর্মির বিরুদ্ধে খুলনায় রওশনপন্থী জাপা নেতার রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা
সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে খুলনার আদালতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করায় মামলাটি করেন জাতীয় পার্টির (রওশন) নেতা

খুলনায় মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন
খুলনায় মাদক মামলায় চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ৫৪ শতাংশ মানুষ শহরে বাস করবে: ড. আহসানুল কবীর
‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’ প্রতিপাদ্য নিয়ে খুলনায় বিশ্ব বসতি দিবস পালন করা হয়েছে। আজ সোমবার দিবসটি উপলক্ষে সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি করপোরেশনের প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ।

খুলনা মেডিকেল কলেজে ডেঙ্গুতে যুবকের মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। এদিন রাতে খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫, বহিষ্কার ৮
খুলনা নগরীর খালিশপুর থানার ১১ নম্বর ওয়ার্ডে বিএনপির সুধী সমাবেশে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় নগর বিএনপির ৮ জনকে বহিস্কার ও তদন্ত কমিটি গঠন করেছে।

শেখ হাসিনাকে ‘সসম্মানে দেশে ফেরাতে’ খুলনায় ছাত্রলীগের বিক্ষোভ
৫ আগস্ট সরকার পতনের পর প্রথমবারের মতো খুলনায় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ। নগরীর হাদিস শহীদ পার্ক এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে জেলা আওয়ামী লীগ অফিস, যশোর রোড, বাংলাদেশ ব্যাংক মোড় হয়ে সার্কিট হাউস মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
