
কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সকল লেখা

কালীগঞ্জে ট্রলির চাপায় কিশোর নিহত
সাতক্ষীরার কালীগঞ্জে বালুভর্তি ট্রলির চাপায় জিম বাবু (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে জীরনগাছা-দক্ষিণ শ্রীপুর সড়কের জীরনগাছা মোড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কালীগঞ্জে সড়কের পাশে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে কালীগঞ্জ-সাতক্ষীরা সড়কের সাদপুর ব্র্যাক অফিসের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কালীগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে জাহানারা খাতুন (৯১) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে বাড়ির পাশে খালে পড়ে তাঁর মৃত্যু হয় বলে ধারণা করছে পরিবার ও স্থানীয়রা।

চিংড়িতে জেলি পুশের দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড
সাতক্ষীরার কালীগঞ্জে চিংড়িতে জেলি পুশের দায়ে তপন মণ্ডল (৩২) নামের এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা ২৫ কেজি চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

কালীগঞ্জে যুগলকে আপত্তিকর অবস্থায় পেয়ে মারধর করে পুলিশে সোপর্দ
সাতক্ষীরার কালীগঞ্জে এক যুগলকে আপত্তিকর অবস্থায় পাওয়ায় মারধর করে পুলিশে দিয়েছে জনতা। আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের এক গ্রামে এ ঘটনা ঘটে।

কৃষ্ণনগরে কাঁচা আম রাসায়নিক দিয়ে পাকানোর দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড
কালীগঞ্জের কৃষ্ণনগরে ক্ষতিকর রাসায়নিক দিয়ে কাঁচা আম পাকানোর দায়ে ভ্রাম্যমাণ আদালত অলির রহমান (৩৮) নামের একজন আম ব্যবসায়ীকে ১৫ দিন কারাদণ্ড দিয়েছেন। গতকাল রোববার বেলা ২টার দিকে উপজেলার কৃষ্ণনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী।

ট্রাকচাপায় প্রাণ গেল স্ত্রীর, স্বামী হাসপাতালে
সাতক্ষীরার কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত ও স্বামী আহত হয়েছেন। আজ মঙ্গলবার সাতক্ষীরা-মুন্সিগঞ্জ মহাসড়কের কালীগঞ্জ উপজেলার কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জে গাছের সঙ্গে বাসের ধাক্কা, আহত ৩০
সাতক্ষীরার কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে যাত্রীবাহী বাসের। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের ভাড়াশিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকায় থাকবে তরুণ-যুবকেরা’
মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে আমাদের জাতিগতভাবে ঐক্যবদ্ধ হতে হবে। এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় থাকবে তরুণ-যুবকেরা বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা
সাতক্ষীরা কালীগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শারমিন সুলতানা (১৭) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে...

কালীগঞ্জে শ্যালকের বিরুদ্ধে ভগ্নিপতিকে হত্যার অভিযোগ, বোন আহত
ভাগনেকে চুরির অপবাদ এবং জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে শ্যালকের শাবলের আঘাতে ভগ্নিপতি নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন অভিযুক্তের বোন। আজ বৃহস্পতিবার বেলা ১টার সময় কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ প্রেসক্লাবের ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
কালীগঞ্জ প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে প্রেসক্লাবের হলরুমে সদস্যবৃন্দের উপস্থিতিতে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়...

কালীগঞ্জে ধরা পড়ল স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো কচ্ছপ
সাতক্ষীরার কালীগঞ্জের ইছামতী কালিন্দী নদীতে জেলের জালে ধরা পড়েছে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো কচ্ছপ। গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জের সীমান্তবর্তী কালিন্দী, ইছামতী ও কাঁকশিয়ালী নদীর মোহনায় আব্দুল আজিজ নামের এক জেলের জালে আটকা পড়ে এক বিরল প্রজাতির একটি কচ্ছপ।

বিদ্যুৎ বিল পরিশোধের পরও সংযোগ বিচ্ছিন্ন
বিদ্যুৎ অফিসের কর্মকর্তার বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ এনে কালীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। গত শনিবার বেলা ১২টার দিকে কালীগঞ্জ প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন হয়। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার কুশুলিয়া (চন্ডিতলা) গ্রামে

প্রকল্প ৩৩ লাখের, সাইনবোর্ডে ১৭
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের খলিশখালী খাল এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ঘোষখালী খাল পুনর্খননে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। খাল দুটি খননে পৃথকভাবে ৩৩ লাখ করে মোট ৬৬ লাখ টাকা বরাদ্দ থাকলেও প্রকল্পের সাইনবোর্ডে ১৭ লাখ টাকা করে দেখানো হয়।

আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে নারীর মৃত্যু
সাতক্ষীরার কালীগঞ্জে আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাবেয়া খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে কালীগঞ্জ ডিগ্রি কলেজের সামনে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
