
সাতক্ষীরার কালীগঞ্জের ইছামতী কালিন্দী নদীতে জেলের জালে ধরা পড়েছে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো কচ্ছপ। গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জের সীমান্তবর্তী কালিন্দী, ইছামতী ও কাঁকশিয়ালী নদীর মোহনায় আব্দুল আজিজ নামের এক জেলের জালে আটকা পড়ে এক বিরল প্রজাতির একটি কচ্ছপ।
স্থানীয় জেলেরা দেখতে পান কচ্ছপের গায়ে মোবাইল নম্বর লেখা আছে। তখন জেলে আব্দুল আজিজ মোবাইল নম্বরে কথা বললে তাঁরা বলেন, কচ্ছপটি রেখে দিন আমরা এসে নিয়ে যাব। ততক্ষণে স্থানীয় জেলেরা কচ্ছপটি বসন্তপুর বিডিআর ক্যাম্পের সুবেদারের কাছে হস্তান্তর করেন।
পরবর্তী সময়ে ফরেস্টার বন বিভাগের লোকজন বিরল প্রজাতির বাটাগুরবাস্কা কচ্ছপ উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা। সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ভিড় জমান কচ্ছপ দেখার জন্য। কী কারণে বন বিভাগের লোকজন কচ্ছপটি স্যাটেলাইট ক্যামেরা বসিয়ে নদীতে ছেড়েছিল, তা জানা সম্ভব হয়নি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫