
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
সকল লেখা

ঘরে ঘরে ডায়রিয়া জ্বর, সর্দির রোগী
তীব্র তাপপ্রবাহের কারণে জয়পুরহাটের কালাইয়ে জ্বর-সর্দি-কাশি রোগীর সংখ্যা বাড়ছে। এর সঙ্গে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগ ৪০০ থেকে ৫০০ রোগী সেবা নিচ্ছেন। এর মধ্যে জ্বর, গলা ও মাথাব্যথায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। এসব রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও

লোডশেডিংয়ে নাকাল কালাইবাসী, কবে ঠিক হবে জানে না বিদ্যুৎ অফিস
জয়পুরহাট কালাই উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ বিদ্যুৎ সংকটের কারণে চালকলসহ বিভিন্ন উৎপাদনমুখী প্রতিষ্ঠানের উৎপাদনও ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগের মধ্যে রয়েছে এখানকার জনজীবন। এই পরিস

বাবা-মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
জয়পুরহাটের কালাইয়ে বাবা-মায়ের ওপর অভিমান করে রাইফা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট জেলা

কামারপাড়ায় বেড়েছে ব্যস্ততা
কদিন পর ঈদুল আজহা। এ উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে বেড়েছে কামারদের কর্মব্যস্ততা। জেলার মধ্যে সবচেয়ে বড় কামারশালা এই উপজেলায়।

কালাইয়ে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
জয়পুরহাটের কালাইয়ে এক শিশুকে (৭) ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার করেছে কালাই থানা-পুলিশ। গতকাল শুক্রবার রাত ১২টার ভুক্তভোগীর বাবা শাহীন ইসলাম কালাই থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে কালাই থানা-পুলিশ ঘটনার সত্যতা পাওয়ায় রাতেই আসামিকে গ্রেপ্তার করে।

কালাই পৌরসভার বাজেট ঘোষণা
জয়পুরহাটের কালাই পৌরসভায় ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এই অর্থ বছরে কালাই পৌরসভার জন্য ২৩ কোটি ৫৫ লাখ ১২ হাজার ৩৮০ টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় কালাই পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা করা হয়।

কালাইয়ে মাদকদ্রব্যের ব্যবহার রোধে কর্মশালা
জয়পুরহাটের কালাইয়ে মাদকদ্রব্যের ব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে

সংবাদ প্রকাশের পরে সংস্কার হচ্ছে কালাই সরকারি মহিলা কলেজের রাস্তা
সামান্য বৃষ্টিতে কর্দমাক্ত হয় জয়পুরহাটের কালাই সরকারি মহিলা কলেজের দুই নম্বর গেটের সামনের রাস্তা। এ নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর সংস্কার হচ্ছে কালাই সরকারি মহিলা কলেজের দুই নম্বর গেটের সামনের রাস্তা।

কালাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
জয়পুরহাটের কালাইয়ে পুকুরে ডুবে মায়া আক্তার (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে পাঁচগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। জানা যায়, নিহত শিশু কালাই পৌরসভার পূর্ব সরাইল গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

‘রোজগার শেষ বাজারেই’
দিন দিন বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভোজ্যতেলের দাম। কৃষকের উৎপাদিত ফসলের দাম কমলেও বাড়ছে আমদানি করা পণ্যের দাম। এতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে উপজেলার মধ্যম ও নিম্ন আয়ের হাজারো খেটে খাওয়া মানুষকে।

কেওড়ায় গ্রাস হচ্ছে কৃষিজমি
জয়পুরহাট জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের বাগইল গ্রাম। উপজেলা সদর থেকে ১১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে বাগইল দক্ষিণপাড়া গ্রামের উত্তর পাশ ঘেঁষে রয়েছে একটি কেওড়া বন। বনটি দিন দিন বিস্তার লাভ করছে। স্থানীয় বাসিন্দারা মনে করেন, এ বনের গাছ কাটলে তাঁদের অমঙ্গল হবে। এ কারণে কেওড়া বন বিস্তৃত হয়ে গ্রাস করছ

কালাইয়ে পরিবারের সঙ্গে অভিমান করে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ
জয়পুরহাটের কালাইয়ে পরিবারের সঙ্গে অভিমান করে মকবুল হোসেন দুলু (৭০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে তিনি আত্মহত্যা করেন। মকবুল হোসেন উপজেলার মাত্রাই ইউনিয়নের উনিহার গ্রামের বানু মণ্ডলের ছেলে।

কালাইয়ে রাস্তার ধারে মিলল যুবকের মরদেহ
জয়পুরহাটের কালাই উপজেলায় মোহসিন আলী (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার করিমপুর ত্রিমুহনী বামনগ্রামের রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়...

কাটারিভোগ ধানের দাম মণে কমল ৩০০ টাকা
নিত্যপণ্যের দাম দিন দিন লাগামহীন বেড়েই চলেছে। ভরা মৌসুমে একদিকে বাড়ছে চালের দাম। অপরদিকে কমছে ধানের দাম। কৃষকেরা বলছেন, বোরো মৌসুমে ধানের দাম কম থাকায় উৎপাদন খরচও উঠবে না। এতে দিশেহারা হয়ে পড়েছেন জয়পুরহাটের কালাই উপজেলার হাজারো কৃষক।

সওজের জায়গায় অবৈধ স্থাপনা সরাতে নোটিশ
জয়পুরহাটের কালাইয়ে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জায়গায় অবৈধভাবে নির্মিত দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন স্থাপনা নিজ খরচে সরিয়ে নিতে নোটিশ দিয়েছে সওজ। সাত দিনের মধ্যে এসব সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে স্থাপনা সরানো না হলে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাত দিনের মধ্যে কালাই বাজারের অবৈধ স্থাপনা সরানোর নোটিশ
সাত দিনের মধ্যে সওজের জায়গা থেকে অবৈধভাবে নির্মিত দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন স্থাপনা নিজ খরচে সরিয়ে নিতে নোটিশ দিয়েছে জয়পুরহাট জেলা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর কর্তৃপক্ষ। গতকাল শনিবার সওজ থেকে কালাই বাজারের প্রায় শতাধিক দোকানিকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছে।
