
কামাল হোসেন, কয়রা
কামাল হোসেন, কয়রা
সকল লেখা

ফার্মাসিস্টই ভরসা রোগীর
খুলনার কয়রা উপজেলার কয়রা-বেদকাশী উপস্বাস্থ্যকেন্দ্রটির অবস্থা বেহাল। এখানে নেই কোনো চিকিৎসক বা নার্স। রোগী দেখেন ফার্মাসিস্ট। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন কয়রা ও উত্তর বেদকাশী ইউনিয়নের বাসিন্দারা। উপায় না থাকায়

বিদ্যালয়টি শিশুদের নেশার মতো টানে
বাচ্চাদের স্কুলে ছুটির ঘণ্টা পড়লে শিশুদের উল্লাস, হুল্লোড়। এরপর একটু খেলাধুলা, নয়তো বাড়ির দিকে দে ছুট। দেশের প্রায় সব প্রাথমিক বিদ্যালয়ের চিত্র তো এমনই। কিন্তু সেখানে ব্যতিক্রম খুলনার কয়রা উপজেলার হড্ডা ডি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়...

স্লুইসগেট নাজুক, এলাকা তলিয়ে যাওয়ার শঙ্কা
খুলনার কয়রা উপজেলায় লোনাপানি থেকে ফসল রক্ষা এবং মিঠাপানি ধরে রাখার জন্য ২৭টি স্লুইসগেট রয়েছে। এগুলো দীর্ঘদিন ধরে নাজুক হয়ে পড়েছে। মেরামত না করায় স্লুইসগেটগুলো যেকোনো সময় ভেঙে লবণপানিতে এলাকা তলিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন এলাকাবাসী।

সেবাপ্রার্থীর অস্বস্তি ‘টেন পারসেন্ট ওমর’
কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহায়ক ‘টেন পারসেন্ট ওমর ফারুক’ এখন ছায়া কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগ উঠেছে, প্রকল্পের নগদ ‘টেন পারসেন্ট’ টাকা না দিলে প্রকল্পের চেক আটকে রাখেন তিনি।

লবণাক্ত জমিতে বাদাম চাষ, দামে খুশি চাষি
উপকূলীয় এলাকা খুলনার কয়রা উপজেলার লবণাক্ত জমিতে বাদাম আবাদ করে ভালো ফলন পেয়েছেন চাষিরা। তাঁরা দামও ভালো পেয়েছেন। এ জন্য বাদাম চাষে কৃষকদের মাঝে আগ্রহ বাড়ছে।

হেলে পড়া গাইড ওয়াল ঠেস দিয়ে সোজা
খুলনার কয়রা উপজেলা সদর থেকে গোবরা বাজার পর্যন্ত সড়কের হেলে পড়া গাইড ওয়াল সিমেন্টের খুঁটির ঠেস দিয়ে সোজা করা হয়েছে। এটি গাইড ওয়াল সড়কের ভারসাম্য রক্ষায় আদৌ কাজে দেবে কি না, এ নিয়ে জনমনে শঙ্কা ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যাসংখ্যার ৩ গুণ বেশি রোগী
খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যাসংখ্যার প্রায় তিন গুণ বেশি রোগী ভর্তি আছে। এ কারণে সেবা নিতে আসা রোগীদের ওয়ার্ডে জায়গা না পেয়ে থাকতে হচ্ছে বারান্দা ও মেঝেতে।

ঘুরে দাঁড়াতে পারেননি তাঁরা
আজ ২৬ মে। গত বছরের এদিনে উপকূলীয় এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াস। সেদিনের সৃষ্ট জলোচ্ছ্বাসে লন্ডভন্ড হয়ে যায় খুলনার কয়রা উপজেলার ৪টি ইউনিয়ন। মুহূর্তেই বেড়িবাঁধের ১২টি পয়েন্ট ভেঙে লবণপানিতে তলিয়ে যায় ৫০টি গ্রাম।

মেঘ ডাকলেই বিদ্যুৎবিভ্রাট
কয়রা উপজেলায় আকাশে কালো মেঘ ও বাতাসের একটু বেগ বাড়লেই চলে যায় বিদ্যুৎ। তিন-চার ঘণ্টা লেগে যায় আবার ফিরে আসতে। কখনো সেটি স্বাভাবিক হতে এক-দুদিনও লাগে।

চিকিৎসা ভাতা পাইয়ে দেওয়ার নামে প্রতারণা
সমাজসেবা অধিদপ্তর ও আকিজ ফাউন্ডেশন থেকে কয়রা উপজেলায় অসহায় ও অসুস্থ রোগীদের চিকিৎসা ভাতা পাইয়ে দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ চক্রের সদস্যরা কিছু নারী কর্মীর মাধ্যমে কয়েকটি উপজেলার বাড়ি বাড়ি গিয়ে টাকা নিয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

ইট উঠে ন্যাড়া ১৩ কিমি সড়ক
খুলনার কয়রায় ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের একটি সড়কের ১৩ কিলোমিটারেরই ইট উঠে গেছে। উপজেলার কাটকাটা থেকে গোলখালি পর্যন্ত এ সড়কে ছোটবড় হাজারো গর্তের সৃষ্টি হয়েছে।

খরচই উঠছে না তরমুজচাষির
খুলনার কয়রা উপজেলার পার্শ্ববর্তী উপজেলা পাইকগাছা থেকে এসে পাটনিখালি বিলে ১১ বিঘা জমিতে তরমুজ চাষ করেছেন আমিরুল ইসলাম। সব মিলিয়ে তাঁর ১১ বিঘায় খরচ হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা।

রক্তের প্রয়োজন হলেই হাজির কয়রা ব্লাড ব্যাংক
কয়রা উপজেলার কালনা গ্রামের ওবাইদুল্লাহ হাওলাদারের স্ত্রী সুমাইয়া খাতুন গত সপ্তাহে সিজারিয়ানের (অস্ত্রোপচার) মাধ্যমে যমজ বাচ্চা প্রসব করেন। পাইকগাছা উপজেলার সার্জিক্যাল ক্লিনিকে এ সিজারিয়ান সম্পন্ন হয়।

অশনি-আতঙ্কে উপকূলবাসী
দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি’ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে বাংলাদেশ উপকূলের দিকে। আবারও বেড়িবাঁধ ভাঙার আতঙ্কে দিন কাটছে আইলা, আম্ফান ও ইয়াসে ক্ষতিগ্রস্ত খুলনার কয়রার মানুষের। এরই মধ্যে বেড়িবাঁধের বাইরে এবং বাঁধের কাছাকাছি বসবাসরত মানুষ আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

কয়রায় বেহাল ৯ কিমি সড়ক ঝাঁকুনি-ধুলায় অতিষ্ঠ মানুষ
কয়রা সদর থেকে কাশির হাটখোলা খেয়াঘাট পর্যন্ত ৯ কিলোমিটার রাস্তা দিয়ে চলতে হয় নাক-মুখ ঢেকে। রাস্তা দিয়ে মোটরসাইকেল, ইঞ্জিন ভ্যান ও ট্রলি চলাচল করলে ধুলোয় একাকার হয়ে যায়। কিছুই দেখা যায় না। ভাঙাচোরা সড়কে ঝাঁকুনি সহ্য করে গন্তব্যে যেতে হয় লোকজনকে।

বোরোতে পোকা, বিপাকে কৃষক
কয়রা উপজেলায় বোরো ধানখেতে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ দেখা দিয়েছে। এ আক্রমণ ঠেকাতে বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও কোনো কাজে আসছে না। এতে দিশেহারা হয়ে পড়েছেন চাষি।
