
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
সকল লেখা

শ্বশুরবাড়িতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
কমলগঞ্জে শ্বশুরবাড়িতে গিয়ে নিখোঁজ ইকবাল মিয়া (৩০) নামের এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার উপজেলার রেলগেটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

শেখ হাসিনার প্রটোকল অফিসার রাজুর ভাই কামরুল গ্রেপ্তার
কামরুল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুর ছোট ভাই। আবু জাফর রাজু সরকার পতনের পর পলাতক রয়েছেন।

বড়লেখায় যুবকের লাশ উদ্ধার, শরীরে ধারালো অস্ত্রের আঘাত
মৌলভীবাজারের বড়লেখায় সালাউদ্দিন (৩৫) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণির চক (দৌঁড়েরবাজার) এলাকার রাইতখালী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর ফাগুয়া উৎসব অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে চা-শ্রমিক জনগোষ্ঠীর ফাগুয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলার কালীঘাট ইউনিয়নের ফুলছড়া মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজারে ভুল টার্গেটে খুন হন আইনজীবী সুজন, গ্রেপ্তার ৫
মৌলভীবাজারে ভাড়াটে খুনিরা মিসবাহ নামের এক নিরাপত্তারক্ষীকে খুন করতে গিয়ে ভুলে আইনজীবী সুজন মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করেন। এ ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

চা-শ্রমিকদের বকেয়া মজুরি, রেশন ও বোনাস দেওয়ার দাবি
বিভিন্ন চা-বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি, রেশন ও পূর্ণ উৎসব বোনাস দেওয়ার দাবি জানিয়েছেন চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির নেতারা। কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে সংগঠনের কার্যালয়ে গতকাল রোববার রাতে এক সভায় এই দাবি জানানো হয়। এতে জেলা কমিটির সহসভাপতি শ্যামল অলমিক সভাপতিত্ব করেন।

মৌলভীবাজারে আইনজীবী খুন: আদালত বর্জন, মানববন্ধন-মিছিল সহকর্মীদের
মৌলভীবাজারে ছুরিকাঘাতে আইনজীবী সুজন মিয়া (৩৬) হত্যার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে তাঁর সহকর্মীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। আজ সোমবার জেলা আইনজীবী সমিতির আদালত বর্জন করে এসব কর্মসূচি পালন করেন তাঁরা। জানা গেছ, গতকাল রোববার রাত ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভা কার্যালয়ের...

মৌলভীবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জেলা বারের আইনজীবী খুন
সুজন মিয়া শহরের পূর্ব হিলালপুর এলাকার বাসিন্দা। রোববার রাত ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভার সামনে একটি ফুচকার দোকানের পাশে তাঁকে ৫-৬ দুর্বৃত্ত এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন সুজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজারে ছেলে-মেয়ের হাতে বাবা খুন
মৌলভীবাজারে পারিবারিক কোন্দলে ছেলে ও মেয়ের হাতে মুসলিম মিয়া (৪৭) নামের এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়েকে আটক করেছে পুলিশ। তবে ছেলে পলাতক রয়েছেন।

নারী কনস্টেবলকে ধাক্কা মেরে থানা থেকে পালালেন আসামি
কুলাউড়ায় চুরি-ছিনতাইয়ে জড়িত সন্দেহে গ্রেপ্তার নয়ন (২৮) নামের এক যুবক থানা থেকে পালিয়ে গিয়েও তাঁর শেষ রক্ষা হয়নি। পুলিশের অভিযানে চার ঘণ্টার মধ্যে রেলস্টেশন থেকে তাঁকে ফের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার ঘটনাটি ঘটলেও আজ বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যুদ্ধের সময় আমার বয়স ছিল সাড়ে ১২ বছর। তবু আমার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু কেউ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগও দেয়নি, সাক্ষ্যও দেয়নি। হিন্দু ভাইয়েরাও তাতে রাজি হয়নি। আমি সে সময় জামায়াতে ইসলামীও করতাম না। আমি তখন অন

শ্রীমঙ্গলে টমটম পার্কিং নিয়ে সংঘর্ষ, সাবেক মেয়রসহ আটক ১৪
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন চাকার যান টমটম পার্কিং নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুর সঙ্গে উপজেলার পশ্চিম ভাড়াউড়া গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।

মৌলভীবাজারের শতাধিক পরিবারের ঈদ
১৬ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ পড়েন মৌলভীবাজার জেলার শতাধিক পরিবারের মুসল্লিরা। তারই ধারাবাহিকতায় আজ রোববার সকাল ৭টায় শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামের একটি বাসায় ঈদের জামাতের আয়োজন করা হয়। ঈদের নামাজে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী (পির সাহেব উজান্ডি)। নামাজে

লাউয়াছড়া বন থেকে চুরি হচ্ছে মূল্যবান আগরগাছ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে মূল্যবান আগরগাছ চুরি হচ্ছে। অভিযোগ রয়েছে, অসাধু বনকর্মীদের যোগসাজশে চোর চক্র গাছ কেটে নিচ্ছে। গত এক সপ্তাহে তিনটি গাছ চুরির ঘটনা ঘটেছে। আগরগাছ চুরি ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

মৌলভীবাজারে সাংবাদিকের ওপর হামলা
মৌলভীবাজারে এম শাহজাহান আহমদ নামের এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের সদর হাসপাতাল জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

বড়লেখায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুকুর থেকে স্বজনেরা তাদের লাশ উদ্ধার করেন। শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে এ ঘটনা ঘটে।
