
এস এম রকি, খানসামা (দিনাজপুর)
এস এম রকি, খানসামা (দিনাজপুর)
সকল লেখা

খানসামা স্বাস্থ্য কমপ্লেক্স: মন্ত্রীর সফরের খরচ মেটাতে চাঁদা আদায়
সাবেক স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন ১৩ জুলাই দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তাঁর এই সফর উপলক্ষে হওয়া খরচের ঘাটতি মেটাতে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ

বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত ও তদারকির লক্ষ্যে ২০১৯ সালে বায়োমেট্রিক হাজিরা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বছরের শেষের দিকে দিনাজপুরের খানসামা উপজেলার ১৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা ডিজিটাল হাজিরা ডিভাইসগুলো বেশির ভাগই বিকল হয়ে আছে। কিছু মেশিন সচল থাকলেও

১ কিমি দূরত্বে উড়তে পারে আলমগীরের তৈরি বিমান
স্বপ্ন ছিল প্রকৌশল বিষয়ে পড়াশোনার। কিন্তু পরিবারের অভাবের কারণে উচ্চমাধ্যমিক স্তরে পড়াশোনা থেমে যায় আলমগীর ইসলামের। এরপরও দমে যাননি তিনি। নিজের সৃজনশীল চিন্তাকে কাজে লাগিয়ে চলেছেন আলমগীর। ইতিমধ্যে তিনি ছোট আকারের একটি বিমান তৈরি করেছেন। তাঁর তৈরি বিমান প্রায় এক কিলোমিটার দূরত্বে প্রায় আধঘণ্টা ধরে উড়

খানসামায় ৯৮ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৭টিতে নেই শহীদ মিনার
ভাষা আন্দোলনের ৭১ বছর পেরিয়ে গেলেও দিনাজপুরের খানসামা উপজেলার ৮৪ শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো তৈরি হয়নি কোনো শহীদ মিনার। অধিকাংশ বিদ্যালয়ে জাতীয় দিবস পালন করা হয় শুধু জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।

নালার ভাঙনে হুমকিতে আবাদি জমি, বর্ষার আগেই রক্ষণাবেক্ষণের দাবি
দিনাজপুরের খানসামায় একটি নালার ভাঙনে হুমকির মুখে পড়েছে প্রায় ১৫ একর আবাদি জমি। বর্ষা এলে এসব জমিতে ভাঙন বাড়ে। এতে শুষ্ক মৌসুমে দ্রুত নালা রক্ষণাবেক্ষণের দাবি তুলেছেন স্থানীয় কৃষকেরা।

বাঁশের বেড়ায় তৈরি স্কুলটি উপজেলায় সেরা
দিনাজপুর জেলার খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আরাজী যুগীর ঘোপা গ্রাম। এখন যেমন প্রায় সব রাস্তা পাকা হয়ে গেছে, যোগাযোগব্যবস্থা উন্নত হয়েছে, ষাটের দশকে যার কোনো অস্তিত্ব ছিল না। মোটামুটি পাণ্ডববর্জিত গণ্ডগ্রাম বললে সে সময়ের খানসামা এলাকার একটা চিত্র পাওয়া যায়। সেই অজপাড়াগাঁয়ে ১৯৫৯ সালে স্থানীয় মা

খানসামা সেটেলমেন্ট অফিস: ১০০ টাকার পরচা ৬০০
দিনাজপুরের খানসামা উপজেলা সেটেলমেন্ট অফিসের সেবা নিয়ে নাখোশ স্থানীয়রা। সেবাগ্রহীতাদের অভিযোগ, এই অফিসে ঘুষ ছাড়া কোনো সেবাই মেলে না। আর এই অনিয়মের সঙ্গে অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী জড়িত। এ ছাড়া রয়েছে দালালদের দৌরাত্ম্য।

কোরবানির পশুর হাট কাঁপাতে প্রস্তুত কালা পাহাড়
গায়ে গতরে সে বিশাল, নামও তাই কালা পাহাড়। দিনাজপুরের খানসামা উপজেলায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে গরুটি। মালিকের আশা, এবার কোরবানির পশুর হাট কাঁপাবে ‘কালা পাহাড়’। গরুটি দেখতে আশপাশের বিভিন্ন স্থান থেকে গরু ব্যবসায়ীরা আসছেন, দাম বলছেন। তবে গরুর মালিক বলছেন, মনমতো দাম পেলেই কেবল ‘কালা পাহাড়’কে তুলে

পছন্দের শিক্ষার্থীদের নিয়ে তালিকা, ট্যাব বঞ্চিতদের অভিযোগে ৩ শিক্ষককে শোকজ
সরকারি নিয়ম অনুযায়ী ৯ ম-১০ম শ্রেণির শিক্ষার্থীদের ক্রমিক নম্বরের প্রথম তিনজনকে একটি করে প্রধানমন্ত্রীর উপহার ট্যাবলেট কম্পিউটার (ট্যাব) দেওয়ার কথা থাকলেও দিনাজপুরের খানসামায় অনেক শিক্ষার্থী বঞ্চিত হয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা পছন্দ অনুযায়ী শিক্ষার্থীদের তালিকা করে উপজেলা মাধ্যমিক শিক

উপজেলার নারীদের মডেল তিনি
হলুদ ওড়না আর হলুদ-সাদা স্ট্রাইপের কামিজ পরা আরিফা খাতুনকে দেখে ব্রাজিল ফুটবল দলের সমর্থক বলে ভ্রম হয়। কিন্তু তাঁর মুখের দিকে তাকিয়ে বলে দেওয়া যায়, ফুটবল বিষয়ে তাঁর আগ্রহ শূন্যের কোঠায়।

স্বাভাবিক প্রসবের দৃষ্টান্ত
স্বাভাবিক প্রসব করানোর প্রতি আগ্রহী করা হচ্ছে প্রসূতি নারীদের। দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ধাত্রীদের সহযোগিতার কারণে এর প্রবণতা বাড়ছে।

সবুজে ঢাকা এক বিদ্যালয়
প্রবেশদ্বার ঘন সবুজে ভরা। আঙিনায় ঢোকামাত্র মনে হবে পরিপাটি করে সাজানো কোনো সবুজের রাজ্যে এসে পড়েছি। প্রবেশদ্বারের বিপরীত পাশে আঙিনার ওপর দাঁড়িয়ে রয়েছে সবুজ এক শহীদ মিনার, যার পাদদেশে হলুদ গাঁদা ফুলে একুশ আঁকা। আঙিনার যেদিকে চোখ যাবে শুধু সবুজ আর সবুজ। কোথাও গাছ জাতীয় ফুল শাপলার আকৃতি নিয়েছে, কোথাওবা

আলুর দাম উৎপাদন খরচের অর্ধেক
দিনাজপুরের খানসামায় ভালো ফলন পেয়েও আলুচাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। উৎপাদিত পণ্য বিক্রি করতে গিয়ে দাম পাওয়া যাচ্ছে চাষের খরচের অর্ধেক। সব কৃষক একসঙ্গে জমি থেকে আলু উত্তোলন করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

খানসামায় জ্বরের প্রকোপ
দিনাজপুরের খানসামায় ঋতু পরিবর্তনের প্রভাবে সর্দি-জ্বরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চিকিৎসাকেন্দ্রগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এতে জনবলসংকট নিয়ে সেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। অন্যদিকে জ্বরের প্রভাবে স্থানীয় ফার্মেসিলোতে ওষুধ কেনার হিড়িক পড়েছে।
