সকাল থেকেই রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের উপস্থিতি ছিল। বিদেশগামী যাত্রী, রোগী ও জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। কিন্তু মুহূর্তের মধ্যে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনকারীদের বড় বড় কয়েকটি মিছিল এসব চেকপোস্ট উপেক্ষা করে উত্তরার