
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
সকল লেখা

ঈশ্বরগঞ্জে চিকিৎসকের অবহেলায় প্রসূতি মৃত্যুর অভিযোগ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকের অবহেলায় মনজিলা খাতুন (৩৩) নামের এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বড়হিত ইউনিয়নের নশতি গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী মনজিলার মৃত্যু হয়।

ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাইভেট পড়ে ফেরার পথে বাসের ধাক্কায় নুসরাত জাহান তন্নী (১৫) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের হারুয়া এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার ওই তিন যাত্রী হতাহত হয়। এ ঘটনায় পুলিশ...

১ হাজার রেখে ঘুষের বাকি টাকা ফেরত দিল পুলিশ
ঈশ্বরগঞ্জে হত্যা মামলার সন্দেহভাজন চার আসামির কাছ থেকে নেওয়া ঘুষের ৬০ হাজার টাকার মধ্যে ৫৯ হাজার টাকা ফেরত দিয়েছেন এক পুলিশ সদস্য। আজ বুধবার এক ভুক্তভোগীর বাবা মোনায়েম হোসেনকে ডেকে ঘুষের ওই টাকা ফেরত দেন উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।

বেড়ানোর কথা বলে এনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বেড়ানোর কথা বলে এনে এক তরুণীকে বন্ধু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সোহাগী ইউনিয়নে এ ঘটনা ঘটে। শুক্রবার ওই তরুণী থানায় অভিযোগ করেন।

ইউনিয়ন পরিষদের দরজা-জানালা ভেঙে টিসিবির ৩১ বস্তা ডাল লুট
সরিষা ইউনিয়নের ৭৮৫ জন উপকারভোগীর জন্য টিসিবির ৫০ কেজি ওজনের ৩১ বস্তা ডাল চুরি হয়। গতকাল বুধবার রাতে ইউনিয়ন পরিষদের কক্ষ থেকে এসব চুরি হয়।

ঈশ্বরগঞ্জে কিশোরকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা সংক্রান্ত বিরোধে বাগ্বিতণ্ডায় জিয়ারুল ইসলাম (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

‘যেই দাগে জমি দিছি ওইখানে যা, এখানে আবার আসলে জ্যান্ত পুঁতে ফেলব’
কান্নাজড়িত কণ্ঠে খোকন বলেন, ‘এই জমির শোকে আমার বাপ মরছে। আমিও শেষ অইয়া গেছি। অহন ঘরবাড়িডা ছাড়া কিচ্ছু নাই আমার। ছেলেডাবেন মাইনষের কামকাজ কইরা চলতে পারব। কিন্তু ঘরে দুইডা মাইয়া বড় অইতাছে। আমি মইরা গেলে এরার কী অইব? এরারে কেলা দেখব? আমার জমিডা ফিরত লইয়া দেইন বাবা। জমিডা বেইচ্চা আমি চিকিৎসা করবাম, আর ম

‘রেজাল্ট নিয়ে দৌড়ে ভাইয়ের কবরের পাশে গিয়ে বলেছি উঠ, ভাই উঠ’
কোটা সংস্কার আন্দোলনে নিহত শেখ শাহরিয়ার বিন মতিনের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বক্সার হওয়ার। ইউটিউবে ভিডিও দেখে নিজেকে একটু একটু তৈরিও করছিলেন সে পথে। কিন্তু কে জানত, আন্দোলনের গুলিতেই শেষ হবে শাহরিয়ারের বক্সার হওয়ার স্বপ্ন। আজ এইচএসসি পরীক্ষায় তিনি জিপিএ ৪.৮৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

ঈশ্বরগঞ্জে বিদ্যালয়ের মেঝেতে পড়ে ছিল নৈশপ্রহরীর রক্তাক্ত মরদেহ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনের মেঝে থেকে এক নৈশপ্রহরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার জাটিয়া উচ্চবিদ্যালয়ে প্রাঙ্গণ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

দশম গ্রেডের দাবিতে ঈশ্বরগঞ্জে শিক্ষকদের মানববন্ধন
দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। আজ রোববার বিকেলে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর এ কর্মসূচি পালিত হয়

হাসপাতালে গিয়েছিলেন চোখের বালুকণা সরাতে, হারালেন দৃষ্টিশক্তি
কান্নাজড়িত কণ্ঠে মঞ্জুরুলের বাবা মো. নূরুল ইসলাম বলেন, ‘আমার সয়সম্পদ বলতে শুধু বাড়িভিটাটুকুই আছে। ৯ জনের পরিবারে একমাত্র কর্মক্ষম ছিল মঞ্জুরুল। তার উপার্জনেই চলত সংসার। আমাদের ধ্বংস করে দিয়েছে রে বাবা। আমার ছেলের সঙ্গে যা ঘটেছে, আমি এর বিচার চাই।’

ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বিষয়টি আজ মঙ্গলবার জানাজানি হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ, সম্পাদক আরিফ
‘জনকল্যাণে নিরপেক্ষতা’ প্রতিপাদ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের ৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি জাহিদ হাসানকে সভাপতি ও দৈনিক খোলা কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি আরিফুল হককে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছ

ঈশ্বরগঞ্জের সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে কমিটি গঠন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিমের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। ‘শিক্ষকদের জিম্মি করে ঘুষ–বাণিজ্য শিক্ষা কর্মকর্তার, ইউএনওর কাছে অভিযোগ’ শিরোনামে ১০ সেপ্টেম্বর আজকের পত্রিকার অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশিত হয়। এর পর থেকে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সম

শিক্ষকদের জিম্মি করে ঘুষ বাণিজ্য শিক্ষা কর্মকর্তার, ইউএনওর কাছে অভিযোগ
ভুক্তভোগী ওই শিক্ষক অভিযোগে উল্লেখ করেন, শিক্ষা কর্মকর্তা তাঁর বিদ্যালয় পরিদর্শন করে ৩ হাজার টাকা ঘুষ নেন। ২০২৩-২৪ অর্থবছরে বিদ্যালয়ের স্লিপের বরাদ্দ বাবদ ২০ হাজার টাকা আসে। সেই টাকা তুলতে গেলে তাঁর কাছ থেকে ৮ হাজার টাকা ঘুষ দাবি করেন ওই কর্মকর্তা। টাকা না দেওয়ায় স্লিপের ২০ হাজার টাকা আটকে রাখেন তিন

মূল জাতীয় দলে জায়গা পেলে আমার মায়ের স্বপ্নপূরণ হবে: সাফজয়ী অধিনায়ক আসিফ
‘আমার তো বাবা নেই। তিন বছর বয়সের বাবা মারা যান। তখন থেকে আমার মা অনেক কষ্টে আমাকে বড় করেছে। আজকে আমি যা হয়েছি, যা পেয়েছি সব আমার মায়ের কল্যাণে। আমার মায়ের স্বপ্ন, আমি জাতীয় মূল দলে খেলব। যদি সুযোগ পাই, দলের জন্য, দেশের জন্য সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু এনে দিতে পারব।’
