আহসান টিটু, ফকিরহাট (বাগেরহাট) ও ফরিদ খান মিন্টু, শরণখোলা
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে উপকূলকে রক্ষা করা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন এখন নিজেই ভয়াবহ ভাঙনের মুখে। বঙ্গোপসাগর ও নদীর অব্যাহত ভাঙনে পূর্ব সুন্দরবনের অন্তত ১২টি এলাকা দ্রুত বিলীন হলেও গত সাত দশকে কত বনভূমি হারিয়েছে, তার কোনো নির্ভরযোগ্য সরকারি হিসাব বা সমন্বিত তথ্যভান্ডার নেই।