
আশরাফুল আলম আপন, বদরগঞ্জ (রংপুর)
আশরাফুল আলম আপন, বদরগঞ্জ (রংপুর)
সকল লেখা

রংপুর-২ আসনে নির্বাচনী উত্তাপ: ত্রিমুখী লড়াইয়ের উত্তেজনা
আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর-২ (বদরগঞ্জ- তারাগঞ্জ) আসনটি জিতে নিতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। তবে আসনটি পুনরুদ্ধারে জাতীয় পার্টিও কোমর বেঁধে মাঠে নেমেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নেওয়ায় দলটির সমর্থিত ভোট নিজেদের দিকে টানার চেষ্টা চালা

সিজার করে বোরকা পরে পালানোর চেষ্টা অষ্টম শ্রেণি পাস যুবকের
পরে তিনি বোরকা পরে হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করেও ভ্রাম্যমাণ আদালতের হাত থেকে রক্ষা পাননি। দুই ঘণ্টা টয়লেটে বোরকা পড়ে লুকিয়ে থাকার পর প্রশান্তকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু তাঁকে তিন মাসের কারাদণ্ড দেন।

এক মাদ্রাসায় ৬ পদে নিয়োগে ৪০ লাখ টাকার বাণিজ্য
রংপুরের বদরগঞ্জ ওয়ারেছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় তিন দফায় অফিস সহকারী ও ল্যাব সহকারীসহ ৬টি পদে ছয়জনকে নিয়োগ দিয়ে ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে।

সরকারি চাল উদ্ধারের দুই মাসেও নেই ব্যবস্থা, ইউএনওর নির্দেশ ‘মানেননি’ খাদ্যনিয়ন্ত্রক
রংপুরের বদরগঞ্জে গত ২০ মে একটি গদিঘরের উঠান থেকে ১৮৩ বস্তা (প্রতি বস্তা ৩০ কেজি) সরকারি চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান। পরে চালগুলো সরকারি খাদ্যগুদামে রাখা হয়। ঘটনার প্রায় দুই মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জব্দ করা চাল ফেরতও দেওয়া হয়নি।

চাকরির পেছনে নয়, খামার গড়ে বছরে আয় ৩০ লাখ টাকা
সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সরকারি চাকরিজীবী হতে চায় শুনে আমি বলেছিলাম, আমি উদ্যোক্তা হতে চাই। সবাই হেসে উঠলেও আমি বলেছিলাম—আমাদের মতো গরিব ঘরের ছেলেমেয়েরা চাকরি না পেয়ে হতাশায় ভুগে। আমি সেই হতাশা চাই না। তখন এমপি স্যার আমার কথা সমর্থন করে অন্যদের উদ্যোক্তা হওয়ার উৎসাহ

২০০ বছরের মাঠ কেটে পুকুর, উজাড় গাছও
রংপুরের বদরগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যবাহী পশু মেলার মাঠ ধ্বংস করে দুটি পুকুর খননের অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার পতনের আগে এ প্রকল্প হাতে নেওয়া হলেও সম্প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে।

বিক্রয় কেন্দ্র ফাঁকা, সারের মজুত তালাবদ্ধ গোডাউনে
রংপুরের বদরগঞ্জে টিএসপি ও ডিএপিসহ অন্যান্য রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ উঠেছে ডিলারদের বিরুদ্ধে। এ কারণে কৃষককে সরকারি দরের চেয়ে বস্তাপ্রতি ১০০-৪০০ টাকা পর্যন্ত বেশি সার দামে কিনতে হচ্ছে।
