
আরিফুল হক তারেক, মুলাদী (বরিশাল)
আরিফুল হক তারেক, মুলাদী (বরিশাল)
সকল লেখা

নামেই ৫০ শয্যা, মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলে ১৯ শয্যার ভবনে
বরিশালের মুলাদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা হয় ২০০৬ সালে। এরপর দেড় যুগ পেরিয়ে গেলেও এর শয্যার সংখ্যা বাড়েনি। বর্তমানে ১৯ শয্যার ভবনে চলছে চিকিৎসা সেবা। ফলে ভোগান্তিতে পড়েছেন রোগী ও চিকিৎসকেরা। বেশিরভাগ সময়ই হাসপাতালে ভর্তি রোগীদের মেঝেতে চিকিৎসা নিতে হয়।

নদীতীরের মাটি যাচ্ছে ভাটায়, ভাঙন-আতঙ্ক
বরিশালের মুলাদী উপজেলায় পন্টুনে খননযন্ত্র (ভেকু) তুলে নদীপাড় থেকে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর এলাকায় আড়িয়াল খাঁ থেকে এক মাস ধরে খননযন্ত্র দিয়ে মাটি কেটে নিচ্ছেন প্রভাবশালীরা। এতে নদীভাঙন বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে নদীতীরের বাসিন্দাদের মধ্যে।

মুলাদীতে দুই নদীর ভাঙনে বিপর্যস্ত ১৯ গ্রাম, ঝুঁকিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও হাট-বাজার
বর্ষা মৌসুম শেষ হলেও অব্যাহত বৃষ্টি এবং পানি বৃদ্ধির ফলে বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদ ও জয়ন্তী নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে নতুন করে হুমকির মুখে পড়েছে আগে থেকেই ভাঙন কবলিত ১৯টি গ্রাম। এসব গ্রামের অনেক বাড়ি-ঘর ইতিমধ্যে নদীর পেটে গেছে। ঝুঁকিতে আছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তা-ঘাট

দখলে প্রাণ যায় নদীর
মুলাদীতে দখলে বিপন্ন হয়ে পড়েছে আড়িয়াল খাঁর শাখা নদী। বন্দর রক্ষা বাঁধ দেওয়ার পর থেকে ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে নদীটি। প্রশাসনের নাকের ডগায় দখল হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

অসাধু চক্রের কবলে পাট ব্যবসা
মুলাদীতে পাট ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে অসহায় হয়ে পড়েছেন কৃষকেরা। পাট বিক্রি করে উৎপাদন খরচও উঠছে না বলে অভিযোগ তাঁদের। পাট ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম নির্ধারণ করায় কম দামে পাট বিক্রি করতে হচ্ছে। কাঙ্ক্ষিত দাম না পেয়ে সোনালি ফসল পাট চাষে আগ্রহ হারাচ্ছেন অনেক কৃষক। তবে পাট ব্যবসায়ীদের দাবি, মিলমালিকেরা দ

মুলাদীতে সড়কের সংস্কারকাজ ফেলে রেখে ঠিকাদার উধাও
মুলাদীতে সড়কের সংস্কারকাজ ফেলে রেখে চলে গেছেন ঠিকাদার। এতে দুর্ভোগে পড়েছেন উপজেলার পাঁচ ইউনিয়নের লক্ষাধিক মানুষ। তবে পুনঃদরপত্রের মাধ্যমে দ্রুত সংস্কারকাজ শেষ করার কথা জানিয়েছেন উপজেলা প্রকৌশলী।

মুলাদীতে জোয়ারে ভাঙল রাস্তা, গাছ ফেলে চলাচল
মুলাদীতে জোয়ারের পানিতে ভেঙে গেছে কুতুবপুর গ্রামের রাস্তা। এতে দুর্ভোগে পড়েছে মুলাদী সদর ইউনিয়নের কুতুবপুর ও দক্ষিণ চর ডাকাতিয়া গ্রামের কয়েক হাজার মানুষ। ভেঙে যাওয়ার এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়ে ভাঙা অংশে গাছ ফেলে চলাচল করছেন।

মুলাদীতে অচল সংযোগেও গুনতে হয় টেলিফোনের বিল
মুলাদীতে দীর্ঘদিন ধরে অকেজো বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ল্যান্ডফোন সংযোগ। সাধারণ গ্রাহকদের সংযোগ না থাকলেও সরকারি দপ্তরের সংযোগগুলো নামে বহাল রয়েছে। তবে সেগুলো অচল। কিন্তু বছর শেষে মাসিক ন্যূনতম বিল দিতে হচ্ছে তাদের। এতে সরকারি টাকা গচ্চা যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
