
আমিনুল ইসলাম নাবিল, ঢাকা
আমিনুল ইসলাম নাবিল, ঢাকা
সকল লেখা

বাকরখানির ঐতিহ্য বদলে যাচ্ছে
খাবারের ঐতিহ্য কোনো কোনো জনপদের আলাদা পরিচিতি তৈরি করে। এই যেমন চট্টগ্রামের বিস্কুট কিংবা নাটোরের কাঁচাগোল্লা অথবা মুক্তাগাছার মণ্ডা। তেমনি ঢাকা মানেই বাকরখানি। কিংবদন্তি হলেও এর সঙ্গে জড়িয়ে আছে আগা বাঁকের আর খনি বিবির নাম, সেটাও ঢাকার প্রেক্ষাপটেই। কিন্তু এই ঐতিহ্যে এবার মিশতে চলেছে প্রযুক্তির পানি

পলাশীতে ফলের রস
চল্লিশের ঘর ছাড়িয়ে যাচ্ছে—না, বয়স নয়, তাপমাত্রা। রোদের তেজে ওষ্ঠাগত প্রাণ। গলা শুকিয়ে কাঠ। হন্যে হয়ে পানীয় খুঁজে বেড়াচ্ছে মানুষ। তার ওপর পুষ্টিবিদেরা সমানে বলে যাচ্ছেন, তরল খাবার খেতে হবে। এই গরমে স্বাস্থ্যকর তাজা ফলের রস এ ক্ষেত্রে ভালো সমাধান। রাজধানীর আজিমপুরের পলাশী এলাকার কয়েকটি জুসবারের সন্ধান

দায়ী তাহলে মৃতরা অথবা ফুড ভ্লগাররা!
প্রতিটি ঘটনাতেই কদিন খুব বিলাপ চলে। কান্নাকাটি থামলেই বসে নানা আলোচনা-সমালোচনার আসর। আলোচনায় ঘি ঢালে ব্যক্তির রাজনৈতিক, ধর্মীয়সহ আরও নানা পরিচয়। কী নিয়ে যে আলোচনা শুরু হয়েছিল, সেটিই তখন মনে করা মুশকিল হয়ে দাঁড়ায়। ভিউ বাণিজ্যের কথা না-ইবা বললাম।

স্বামীর পরে স্ত্রী: ককপিটেই শেষ জীবনের গল্প
নেপালের পোখারায় গত রোববার বিধ্বস্ত হয় ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটির ৬৮ যাত্রী ও ৪ ক্রুর কেউই হয়তো আর বেঁচে নেই। এ পর্যন্ত উদ্ধার হয়েছে ৭০টি মরদেহ। নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান চলছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর উঠে আসছে একের পর এক হৃদয়স্পর্শী গল্প। কদিন আগেও যাঁরা ছিলেন প্

শতবর্ষে বিউটি লাচ্ছি
রায়সাহেব বাজারের ৩০ / ১ জনসন রোড। পুরান ঢাকার অন্যতম ব্যস্ততম এলাকা এটি। বিভিন্ন কারণে এর খ্যাতি রয়েছে। এর মধ্যে অন্যতম বিউটি লাচ্ছি। ১৯২২ সালে আবদুল আজিজের হাত ধরে যাত্রা শুরু করে এই বিউটি লাচ্ছি। আবদুল আজিজের পর বংশপরম্পরায় দায়িত্ব পান গফফার মিয়া। তাঁর মৃত্যুর পর বর্তমানে বিউটি লাচ্ছি পরিচালনা করছ

বিদ্যুৎ সংকটে আইপিএস এখন সোনার হরিণ
সারা দেশে ঘোষণা দিয়ে নতুন করে লোডশেডিং শুরু হয়েছে, যা কোনো কোনো এলাকায় বিদ্যুৎবিভ্রাটের রূপ নিয়েছে। এ অবস্থায় ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই বা আইপিএসের চাহিদা বেড়েছে। কিন্তু বর্ধিত চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে ঠিক পেরে উঠছে না সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। এক কথায় বলা যায়, দেশের বাজারে আইপিএস রীতিমতো সোনার হ
