
আমিনুল ইসলাম নাবিল
আমিনুল ইসলাম নাবিল
সকল লেখা

একটু খিচুড়ি হয়ে যাক আষাঢ়ে
বিশাল ঢাকা শহরের অলিগলিতে বর্ষায় খিচুড়ি পাওয়া যাবে। কিন্তু মনে রাখার মতো সুস্বাদু খিচুড়ি কোথায় পাবেন? ঢাকার জনপ্রিয় কিছু রেস্টুরেন্টের খিচুড়ির সন্ধান রইল আপনাদের জন্য।

টক দইয়ের রেসিপি মুম্বাইয়ে যেভাবে ‘কচ্ছি বিয়ার’ নামে খ্যাতি পেল
সফট ড্রিংকস/কোল্ড ড্রিংকস কিংবা রাস্তার ধারের অস্বাস্থ্যকর পানীয় পানে শরীরে বাঁধতে পারে নানা রোগবালাই। প্রচণ্ড গরমে তাই চাই স্বাস্থ্যকর পানীয় পানের অভ্যাস গড়ে তোলা। এ ক্ষেত্রে টক দই, পানি, ও লবণ দিয়ে খুব সহজে ঘরেই বানাতে পারেন স্বাস্থ্যকর মাঠা। মাঠাকে যদিও বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকা হয়। রেসিপিতে

উজবেকিস্তানে বিবাহিত পুরুষেরা বৃহস্পতিবার খান এই পোলাও, জেনে নিন রেসিপি
প্রতিটি দেশেই এমন কিছু খাবার থাকে, যার সঙ্গে মিশে থাকে মানুষের আবেগ, অনুভূতি ও ভালোবাসা। বছর, যুগ, শতাব্দী পেরিয়ে সেসব খাবার হয়ে ওঠে জীবনের অবিচ্ছেদ্য অংশ। মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে তেমনই একটি বিখ্যাত খাবার ‘প্লভ’ বা ‘পিলাফ’

ঝুরা মাংসের বাকরখানি: শুধু কোরবানি ঈদেই পাওয়া যায় পুরান ঢাকায়
ভোজনরসিক হিসেবে ঢাকাইয়াদের খ্যাতি আছে। বিশেষ কিছু খাবার যা ঢাকাইয়া ঐতিহ্যের সঙ্গে মিশে আছে যুগ যুগ ধরে। তেমনই একটি খাবার বাকরখানি। পুরান ঢাকার অলিগলির পথ ধরে হাঁটলেই দেখা মেলে বাকরখানির দোকানের। এসব দোকানে ভিড়ও চোখে পড়ার মতো। অনেক ঢাকাইয়া পরিবার এখনো গরম চায়ের সঙ্গে মচমচে বাকরখানি খেয়ে সকাল শুরু করে

থাইল্যান্ডে নির্বাচন: সিনাওয়াত্রা পরিবারের হাতেই কি ফিরছে ক্ষমতা
একদা স্থিতিশীল থাইল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতি গত কয়েক বছর ধরেই কম-বেশি অস্থির। দেশটির নেতৃত্ব নিয়ে রাজনীতিবিদ এবং সাবেক-বর্তমান সামরিক কর্মকর্তাদের মধ্যে চলে মিউজিক্যাল চেয়ারের খেলা। গণতন্ত্রের এমন নিয়ত বদলে যাওয়া রূপে জনগণও সন্তুষ্ট নয়। এমন পরিস্থিতিতে গত মাসে ভেঙে দেওয়া হয় পার্লামেন্ট। আগামী ১৪ ম

পুরান ঢাকায় একদিন
বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা ৪০০ বছরের পুরোনো শহর ঢাকা। বাহান্ন বাজার তিপ্পান্ন গলির আদি এই শহরে ঘুরতে পছন্দ করেন অনেকেই। কিন্তু ব্যস্ত জীবনে সময় বের করা কঠিন। এর মধ্যে পুরান ঢাকার সরু গলির যানজটের কথা ভেবে আর যাওয়া হয়ে ওঠে না। তাই একদিন প্ল্যান করে পুরান ঢাকার সকল দর্শনীয় স্থান ঘুরে আসতে পারেন।

মধ্যপ্রাচ্যে ঐক্যের সুর, যুক্তরাষ্ট্র–ইসরায়েলের কপালে ভাঁজ
মধ্যপ্রাচ্য মানেই যেন পৃথিবীর এক উত্তপ্ত জায়গা। এই অঞ্চলে সব সময় যুদ্ধ-বিদ্রোহ লেগেই থাকে। আন্তর্জাতিক পরাশক্তিরা এই অঞ্চলকে ঘিরে নানা পরিকল্পনার ছক আঁটে। নিজেদের মাঝে অনৈক্য আর আন্তর্জাতিক মোড়লদের কূটচালে এ অঞ্চলে স্থিতিশীলতা কামনা করা যেন এক অলীক কল্পনা। তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে

যুদ্ধবাজ ম্যাকনামারা–কিসিঞ্জার–বুশ–ব্লেয়ার যুদ্ধাপরাধী নয় কেন?
ভিয়েতনাম যুদ্ধে দক্ষিণ ভিয়েতনামকে সমর্থন দিয়েছিল যুক্তরাষ্ট্র। তারা বলেছিল, ‘ডোমিনো তত্ত্ব’–এর মতো দক্ষিণ ভিয়েতনামের পরাজয় হলে দক্ষিণ-পূর্ব এশিয়ার একের পর এক দেশে এই ধারাবাহিকতা চলতে থাকবে। যদিও সময়ের সঙ্গে সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে। সমাজতন্ত্রের বিস্তার ঠেকানোর লড়াইয়ে হাতিয়ার হিসেবে ভিয়েতনাম যুদ

পাপাকে খুঁজছে সারাফ, বাবার স্মৃতি ছাড়াই বড় হবে সারা
ইলমা আক্তার রিয়া সিদ্দিক বাজারে বিস্ফোরণে নিহত সম্রাটের (৩৫) স্ত্রী। বাবা মারা গেছেন রিয়ার শিশুকালে। সম্রাটও তাঁর দুই কচি সন্তানকে রেখে বিদায় নিলেন। রিয়াকেও করে গেলেন অভিভাবকহীন। পুরান ঢাকার মালিটোলায় বাবার বাড়িতে দুই সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে নীরবে চোখের পানি ফেলছেন রিয়া।

চলতি শতকেই হারিয়ে যাবে দেড় হাজার ভাষা: গবেষণা
এ শতাব্দীর শেষে প্রায় দেড় হাজার ভাষার কথ্য রূপ বিলুপ্ত হওয়ার আশঙ্কা করছেন গবেষকেরা। এখন যে গতিতে ভাষা বিলুপ্ত হচ্ছে আগামী ৪০ বছর পর এই মাত্রা তিন গুন পর্যন্ত বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। শিক্ষার বিস্তার এবং গ্রাম ও শহরের পার্থক্য ঘুচে আসা ভাষাকে বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে। এতে ভাষার বৈচিত্র

ঢাকাইয়া ভাষা: ‘সোব্বাসীতে’ সংকোচ, ‘কুট্টিতে’ অনীহা তরুণদের
ঢাকার আদি ভাষা নিয়ে যাঁরা কাজ করছেন, তাঁরা বলছেন, ঢাকাইয়া ভাষায় মূলত দুটি উপভাষা রয়েছে—‘কুট্টি’ ও ‘সোব্বাসী’। একটা সময় পুরান ঢাকার পরিবারগুলোতে উভয় উপভাষারই প্রচলন ছিল। তবে তরুণ প্রজন্ম এখন ক্রমেই রাজধানীতে চলতি মিশ্র বাংলার দিকে ঝুঁকছে।

ঘুরে আসুন কুয়াকাটা
শহর ছেড়ে দুদণ্ড শান্তির জন্য এখন খুব সহজে যাওয়া যায় সাগরকন্যা কুয়াকাটায়। এখানকার ১৮ কিলোমিটার দীর্ঘ সৈকত পর্যটনের বেশ ভালো জায়গা। পদ্মা সেতুর কল্যাণে কুয়াকাটা যাতায়াত এখন খুবই সহজ হয়ে গেছে।

পুরান ঢাকা টু কুয়াকাটা...অ্যা ডেড জার্নি!
পাঁচ ব্যবসায়ীর মধ্যে আমিই ছিলাম একমাত্র সংবাদকর্মী। কুয়াকাটার উদ্দেশে আমাদের যাত্রাটা শুরু হয় চলতি বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি। আগেই বলে রাখা ভালো, আমরা সফরের সূচি ঠিক করি একটু ভিন্নভাবে। পরিকল্পনা অনুযায়ী আমরা সরাসরি কুয়াকাটায় না গিয়ে ভেঙে ভেঙে যাওয়ার সিদ্ধান্ত নেই

খেরসন থেকে সেনা প্রত্যাহার রাশিয়ার ‘পরাজয়’ নাকি ‘কৌশল’
ভৌগোলিকভাবে খেরসন খুবই গুরুত্বপূর্ণ একটি শহর। এটি ক্রিমিয়া উপদ্বীপের খুবই কাছে। ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে রাশিয়া। ক্রিমিয়ায় রাশিয়ার অনেকগুলো সামরিক ঘাঁটি রয়েছে...

যে কারণে পশ্চিমা দেশে ভ্রমণ ভিসা পেতে ভুগতে হচ্ছে এশীয়দের
চলতি বছরের মে মাসে বাংলাদেশের পরিবেশ বিষয়ক গবেষক মাহমুদা মিতি ব্রিটেনে অনুষ্ঠিতব্য এক কনফারেন্সে যোগদানের আমন্ত্রণ পান। তাৎক্ষণিক তিনি ব্রিটিশ ভিসার জন্য আবেদন করেন। সকল প্রক্রিয়া শেষে তিনি যখন দূতাবাস থেকে তাঁর পাসপোর্টটি হাতে পান তত দিনে কনফারেন্স শেষ হওয়ার প্রায় সাত দিন অতিবাহিত হয়ে গেছে...

কনজারভেটিভ পার্টির নেতৃত্বে ঋষি সুনাকের সম্ভাবনা কতটুকু?
মহামারি করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে মুদ্রাস্ফীতি বাড়ছে যুক্তরাজ্যে। গত মে মাসে দেশটির বার্ষিক মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়ায় ৯.১ শতাংশে। যা গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতির হার এ বছর শেষে দুই অঙ্কে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্টরা...
