
আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
সকল লেখা

নারীর ঘামে সচল সিরাজদিখানের কৃষিকাজ
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৪ হাজার ১০ হেক্টর জমিতে বোনা আমন ধানের চাষ হয়েছে। পাশাপাশি প্রায় ১ হাজার ৩০০ হেক্টর জমিতে চাষ হচ্ছে শীতকালীন সবজি। এসব জমির পরিচর্যায় স্থানীয় শ্রমিক কম পাওয়ায় বাইরে থেকে নারী শ্রমিক এনে কাজ করানো হচ্ছে।

মুন্সিগঞ্জে চাহিদার চেয়েও ১২ হাজার বেশি কোরবানির পশু প্রস্তুত
গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের খামারি ইউনুস আলী জানান, “আমার খামারে বেড়ে উঠেছে বড় ষাঁড় ‘রাজাবাবু’। দেশীয় প্রক্রিয়ায় লালন-পালন করা এই ষাঁড়ের দৈর্ঘ্য ১২ ফুট, উচ্চতা ৮ ফুট এবং ওজন প্রায় ১৫ মণ (৬০০ কেজি

সিরাজদিখানে সাপ্তাহিক হাটে বিক্রি হচ্ছে দেশি পাখি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সাপ্তাহিক হাটের দিন অবাধে বিক্রি হচ্ছে দেশি পাখি। এই পাখি কেনাবেচা করতে দূর-দূরান্ত থেকে আসছে মানুষ। দেশি পাখি বিক্রি বন্ধে আইন থাকলেও এর প্রয়োগ কিংবা বন বিভাগের নজরদারি চোখে পড়ে কম। এর ফলে সাপ্তাহিক হাটের দিন পানকৌড়ি, বালিহাঁস, তিলা ঘুঘু, ভাত শালিক, টিয়া, বাজ, ডাহুকসহ বিভিন

সিরাজদিখানের পাতক্ষীর ইউরোপ-আমেরিকায়
মুন্সিগঞ্জের মিষ্টিজাতীয় খাবারের সুনাম ছড়িয়ে আছে দেশের খাদ্যপ্রেমী মানুষের মধ্যে। এই অঞ্চলের মিষ্টি খাবারের মধ্যে অন্যতম পাতক্ষীর। এই সুস্বাদু মিষ্টি তৈরি করে সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের ঘোষ পরিবারগুলো।

শখের কবুতরে বাণিজ্যিক খামার, লোকসানে মামুন
১৬ বছর আগে শখের বসে কবুতর পালন করে বেশ লাভবান হন আব্দুল্লাহ আল মামুন। পরে বাণিজ্যিকভাবে কবুতরের খামার তৈরি করেন তিনি। এতে লাভ করতে থাকলেও এখন কবুতরের খাবারের দাম বাড়ায় লোকসানের মুখে পড়েছেন তিনি। মামুন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের দক্ষিণ গোবরদী গ্রামের বাসিন্দা।

সিরাজদিখানে হাট-বাজারে বাজি-পটকা বিক্রি করছে শিশু-কিশোরেরা
শবে কদর ও ঈদুল ফিতরকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানের হাট-বাজারগুলোতে বাজি-পটকায় সয়লাব হয়ে গেছে। এগুলো বিক্রি করছে শিশু-কিশোররা। ফলে তীব্র এই গরমে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটনতে পারে বলে আশঙ্কা অভিভাবক ও স্থানীয়দের। তাই এখনই হাট-বাজার থেকে এই বাজি-পটকা বিক্রি বন্ধ করার দাবি জানিয়েছেন এলাকা

রাত হলেই ডাকাতের ভয় পাঁচ সড়কে
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার পাঁচটি সড়কে অনেক বছর ধরে ডাকাতের আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে গাড়িচালক, যাত্রী ও পথচারীদের। এসব সড়কে শীত মৌসুমে ছিনতাই, ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ড বেশি হয়। আতঙ্ক থাকলেও এসব সড়কে নিয়মিত পুলিশি টহল থাকে না বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে জানাল

পাকা রাস্তায় মাটির স্তর নিয়ন্ত্রণ হারাচ্ছে যান
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাটিবাহী যানবাহনের দৌরাত্ম্যে বেহাল হয়ে পড়ছে পাকা সড়ক। মাহিন্দ্রা, ট্রলি ও ডাম্প ট্রাক থেকে পিচঢালাই রাস্তায় মাটি পড়ে এক ইঞ্চি পরিমাণ আস্তরণ তৈরি হয়েছে। রাস্তার পাশে থাকা বাসিন্দারা ধুলাবালি থেকে ঘরবাড়ি ও নিজেদের রক্ষা করতে সকাল-সন্ধ্যা রাস্তায় পানি ছিটিয়ে থাকেন।

বিলুপ্ত খালের ওপর সোয়া কোটি টাকার কালভার্ট!
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার তালতলা বাজারের প্রবেশমুখের খালটি দুই যুগের বেশি আগে বিলুপ্ত হয়ে গেছে। এখন সেই খালের ওপর সোয়া কোটি টাকার বেশি ব্যয়ে কালভার্ট নির্মাণ করা হচ্ছে। এত ছোট কাজের বড় বাজেট দেখে জনপ্রতিনিধি থেকে সাধারণ মানুষও বিস্মিত।

ইট উঠে সড়ক বেহাল মাটি ধসে হয়েছে সরু
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা বাজার থেকে গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৩০০ মিটার সড়কের ইট উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ১৫ বছর আগে সড়কটিতে ইট বিছানো হয়। এরপর আর কোনো কাজ হয়নি। বর্তমানে সড়কটির বিভিন্ন স্থানে ইট উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দুই পাশের মাটি ধসে

সিরাজদিখানে রাতে দেশীয় মাছের হাট জমজমাট
মুন্সিগঞ্জের সিরাজদিখানে গনি মার্কেটের সামনের রাস্তার পাশে পসরা বসিয়ে বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত বসে দেশীয় মাছের হাট। প্রতিদিন শত শত মানুষ মাছ কেনার জন্য এখানে ভিড় করেন। অনেকে সারা দিন কর্মব্যস্ততায় থাকার কারণে রাতে মাছ কিনতে পারছেন। জেলেরাও রাতের মধ্যেই শেষ করার লক্ষ্যে অনেক সময় দাম কম পেলেও বিক্রি

গাড়ির মাটি পড়ে সড়কে কাদা
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইটভাটার গাড়িগুলো থেকে মাটি পড়ে সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদ এলাকা থেকে রামকৃষ্ণদী-কুচিয়ামোড়া কলেজ পর্যন্ত প্রধান সড়ক ব্যবহার করে ডাম্প ট্রাক ও মাহিন্দ্রায় মাটি বহন করে...

বর্ষায়ও পানি নেই জমিতে
বর্ষা মৌসুমে জমিতে পানি না থাকায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। উপজেলার বেশির ভাগ জমিতে এখন চাষিরা বোনা আমন ধান আবাদ করেন। এতে ধানের ফলন কম ও আলু আবাদের জমি উর্বর না হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। তবে কৃষি কর্মকর্তাদের মতে, কৃষিজমি ভরাট হওয়ায় জমিগুলোতে পানি আসা-যাওয়া করতে পারে না। এত

২১টি দিয়ে শুরু, এখন ৭০টি গরু শিথুলের খামারে
দুই বছর আগে মুন্সিগঞ্জের সিরাজদিখানে পড়ালেখার পাশাপাশি শিথুল হাওলাদার নামে এক শিক্ষার্থী শুরু করেন ছোট্ট একটি গরুর খামার। শখের বশে ইউটিউব থেকে ধারণা নিয়ে প্রথমে ছোট্ট পরিসরে ২১টি গরু দিয়ে শুরু করেন। বর্তমানে বাণিজ্যিকভাবে গড়ে তুলেছেন মিথুন ডেইরি অ্যান্ড অ্যাগ্রো নামের একটি বড় খামার। বর্তমানে তাঁর খা

সড়কের পাশ যেন ভাগাড়
মুন্সিগঞ্জের সিরাজদিখান বাজার সড়কের পাশ ঘেঁষে দীর্ঘদিন ধরে ফেলা হচ্ছে বর্জ্য। এ বাজারের দোকানিরা প্রতিনিয়ত এসব ময়লা-আবর্জনা ফেলছেন। ফলে দুর্গন্ধে এই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে বলেও কোনো প্রতিকার পাচ্ছেন না পথচারী।

খাল পুনর্খনন সম্পন্ন কৃষকের নতুন স্বপ্ন
সেচকাজের সুবিধার্থে মুন্সিগঞ্জের সিরাজদিখানে খাল পুনর্খননের কাজ সম্পন্ন হয়েছে। উপজেলা বয়রাগাদী ইউনিয়নের বাহেরঘাটা বাজার থেকে গাজীবাড়ি পর্যন্ত ২ হাজার ৫০০ মিটার দৈর্ঘ্যের খালটি পুনর্খনন করা হয়।
