Ajker Patrika
Add

আব্দুর রহিম পায়েল, গঙ্গাচড়া

আব্দুর রহিম পায়েল, গঙ্গাচড়া

সকল লেখা
তিস্তাপাড়ে গোখাদ্যের সংকট

তিস্তাপাড়ে গোখাদ্যের সংকট

গঙ্গাচড়ায় তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে পানি কমলেও গোখাদ্যের সংকট তীব্র হয়ে উঠেছে। সেই সঙ্গে দেখা দিয়েছে

২৪ জুন ২০২২
পলেস্তারা খসা ছাদের নিচে শিশুদের পাঠ

পলেস্তারা খসা ছাদের নিচে শিশুদের পাঠ

মাঝেমধ্যে খসে পড়ছে ছাদের পলেস্তারা। অনেক জায়গায় বেরিয়ে এসেছে রড। তার নিচেই ঝুঁকি নিয়ে চলছে ক্লাস। ক্লাস শেষ হতেই কক্ষ থেকে বেরিয়ে মাঠে গিয়ে বসে থাকছে শিশুরা। গঙ্গাচড়া উপজেলার চর ছালাপাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেল এমন দৃশ্য। ভবনের নাজুক দশার কারণে অভিভাবকেরা বাচ্চাদের বিদ্যালয়ে পাঠিয়ে

৩০ মে ২০২২
ফলন ও দামে খুশি কৃষকেরা

ফলন ও দামে খুশি কৃষকেরা

আবহাওয়া অনুকূলে থাকায় গঙ্গাচড়ায় এবার ভুট্টার ভালো ফলন হয়েছে। সেই সঙ্গে বাজারে এখন শস্যটির মূল্যও কাঙ্ক্ষিত মাত্রায় পাওয়া যাচ্ছে। এতে খুশি কৃষকেরা। তাঁরা বলছেন, এ রকম দাম পেলে ভবিষ্যতে ভুট্টার আবাদ আরও বাড়াবেন।

২৯ মে ২০২২
৩ মাস ধরে অন্ধকারে সেতু

৩ মাস ধরে অন্ধকারে সেতু

গঙ্গাচড়ায় তিস্তা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতুর বাতিগুলো প্রায় তিন মাস ধরে নষ্ট হয়ে আছে। এতে রাতে সেতু দিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সেই সঙ্গে অন্ধকারে সেখানে মাদক সেবনসহ নানা অসামাজিক কার্যকলাপ চলে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন।

২৬ মে ২০২২
গোখাদ্যের দুর্মূল্যে গরু বিক্রি

গোখাদ্যের দুর্মূল্যে গরু বিক্রি

নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পশুখাদ্যের দাম। এতে করে আয়-ব্যয়ের হিসাব মেলাতে না পেরে গঙ্গাচড়ার খামারিরা ব্যবসা গুটিয়ে নেওয়ার চিন্তা করছেন। ইতিমধ্যে অনেকে খামার থেকে গরু বিক্রি করে দিয়েছেন।

২৫ মে ২০২২
তিস্তার বুকে নজর কাড়ছে ভাসমান স্বপ্নতরী রেস্তোরাঁ

তিস্তার বুকে নজর কাড়ছে ভাসমান স্বপ্নতরী রেস্তোরাঁ

গঙ্গাচড়ায় শেখ হাসিনা সেতুর নিচে তিস্তা নদীর বুকে সম্প্রতি চালু হয়েছে এক ব্যতিক্রমী রেস্তোরাঁ। মনোমুগ্ধকর এই ‘স্বপ্নতরী ভাসমান রেস্তোরাঁ’ তৈরি করা হয়েছে প্লাস্টিকের ড্রাম, কাঠ, টিন ও লোহার কাঠামো ব্যবহার করে।

১৬ মে ২০২২
ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক

গঙ্গাচড়ায় এবার বোরো ধানের ফলন ভালো হলেও সংগ্রহের আগেই অনেক জমির ফসল শিলাবৃষ্টির আঘাতে ঝরে গেছে। সেই সঙ্গে শ্রমিক সংকটের কারণে পাকা ধান ঘরে তুলতে পারছেন না চাষিরা। এতে তাঁদের মধ্যে দেখা দিয়েছে দুশ্চিন্তা।

১৩ মে ২০২২
রাস্তার পাশে মরা ও পুরোনো গাছ, ঝুঁকিপূর্ণ চলাচল

রাস্তার পাশে মরা ও পুরোনো গাছ, ঝুঁকিপূর্ণ চলাচল

রংপুর-বড়াইবাড়ি সড়কের পাশের মরা ও পুরোনো গাছের কারণে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সামান্য বাতাসে গাছের ডালপালা ভেঙে যাচ্ছে। মাঝেমধ্যে পুরো গাছই রাস্তার ওপর উপড়ে পড়ছে। এতে সড়কের পাশের বাসিন্দা ও পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

১৮ এপ্রিল ২০২২
তিস্তার চরে কম সময়ে ফসল পেতে বাদাম চাষ

তিস্তার চরে কম সময়ে ফসল পেতে বাদাম চাষ

গঙ্গাচড়ায় তিস্তার পাড় ও চরে ফসল চাষ করে তা ঘরে তুলতে পারবেন কি না তা নিয়ে কৃষকদের দুশ্চিন্তায় থাকতে হয়। নদীতে আগাম বন্যা বা আকস্মিক ঢলে প্রায়ই খেত তলিয়ে যায়। এ জন্য কম সময়ে ফসল পেতে কৃষি বিভাগের পরামর্শে এখন বাদাম চাষ করছেন কৃষকেরা।

০৬ এপ্রিল ২০২২
মিশ্র ফসলে আগ্রহ বাড়ছে

মিশ্র ফসলে আগ্রহ বাড়ছে

কথা হয় ভূটকা গ্রামের চাষি মোকলেছার মিয়ার সঙ্গে। তিনি জানান, আগে তাঁদের এলাকার জমিতে মাত্র দুটি ফসল হতো। রোপা আমন ধান এবং ভুট্টা অথবা আলুর মধ্যে যেকোনো একটি জাতের ফসল চাষ করা যেত। এর কারণ হচ্ছে এখানকার চাষাবাদের জমিগুলো একেবারেই নিচু।

২৬ মার্চ ২০২২
গণশৌচাগার তালাবদ্ধ দুর্ভোগে জনসাধারণ

গণশৌচাগার তালাবদ্ধ দুর্ভোগে জনসাধারণ

গঙ্গাচড়া উপজেলা পরিষদ চত্বরের সহকারী সেটেলমেন্ট কার্যালয়ের পাশে নির্মিত গণশৌচাগারটি তালাবদ্ধ করে রাখা হয়েছে। ব্যবহার করতে না পারায় ভোগান্তিতে পড়তে হচ্ছে উপজেলায় সেবা নিতে আসা সাধারণ মানুষকে।

১৫ মার্চ ২০২২
এখনো মেলেনি সব বই, লেখাপড়ায় বিঘ্ন

এখনো মেলেনি সব বই, লেখাপড়ায় বিঘ্ন

নতুন বছরের প্রায় দেড় মাস চলে গেলেও এখনো গঙ্গাচড়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা বিনা মূল্যের অনেক বই পায়নি। করোনাভাইরাস সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বইয়ের অভাবে তারা বাড়িতে ঠিকভাবে পড়াশোনা করতে পারছে না।

১২ ফেব্রুয়ারি ২০২২
১ কেজি ধানও সংগ্রহ হয়নি

১ কেজি ধানও সংগ্রহ হয়নি

গঙ্গাচড়ায় সরকারি খাদ্যগুদামে এবার ১ হাজার ৪০৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও গতকাল রোববার পর্যন্ত এক কেজি ধানও কেনা সম্ভব হয়নি। বর্তমান বাজার দরের চেয়ে সরকারি দাম প্রতি কেজিতে তিন থেকে চার টাকা বেশি পাওয়া গেলেও কৃষকেরা গুদামে ধান দিচ্ছেন না।

৩১ জানুয়ারি ২০২২
বাঁকে বাঁকে অবৈধ বালুমহাল

বাঁকে বাঁকে অবৈধ বালুমহাল

রংপুরের গঙ্গাচড়া তিস্তা ও ঘাঘট নদের প্রতিটি বাঁক যেন বালু ব্যবসায়ীদের স্বঘোষিত বালুমহালে পরিণত হয়েছে। প্রতিদিন এখান থেকে অবৈধভাবে প্রায় ১ লাখ ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে

২৯ জানুয়ারি ২০২২
আমনের ক্ষতি পোষাতে  তীব্র শীতেও মাঠে

আমনের ক্ষতি পোষাতে তীব্র শীতেও মাঠে

গঙ্গাচড়ায় গেল আমন মৌসুমে কয়েক দফা বন্যায় হওয়া ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা নিয়ে কৃষকেরা বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন। তীব্র শীত উপেক্ষা করে তাঁরা জমি প্রস্তুত ও চারা রোপণ করছেন।

১৭ জানুয়ারি ২০২২
চরের ফসলে বন্যার ক্ষতি পোষানোর আশা  কৃষকের

চরের ফসলে বন্যার ক্ষতি পোষানোর আশা কৃষকের

বন্যার ধকল কাটিয়ে গঙ্গাচড়া উপজেলার তিস্তার চরে চলছে কৃষকের ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রাণপণ চেষ্টা। আবহাওয়া অনুকূলে থাকলে জেগে ওঠা তিস্তার ১৮টি চরে প্রায় ২০ কোটি টাকার ফসল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।

০৮ জানুয়ারি ২০২২