
আব্দুর রব, মৌলভীবাজার
আব্দুর রব, মৌলভীবাজার
সকল লেখা

নারীদের নেতৃত্বে হবে দুর্গাপূজা
আর মাত্র কয়েকটা দিন পর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর মৌলভীবাজার শহরের ‘দুর্গাবাড়ি মন্দিরে’ হতে চলেছে নারীদের নেতৃত্বে ব্যতিক্রমী দুর্গাপূজা। আয়োজকেরা জানিয়েছেন, দেবী দুর্গার অসীম ক্ষমতা এবং নারীর প্রতি সম্মান দেখানো এই আয়োজনের মুখ্য বিষয়।

চা-বাগানের লড়াকু নারীরা
চা-শ্রমিক হীরামনি, পূর্ণিমা, রীনা ও রাধামহালী। মাত্র চার দিন হলো তাঁরা শ্রীমঙ্গলের লাখাইছড়া চা-বাগানের টিলা ধসে মাটিচাপা পড়ে পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। তাঁদের বয়স ছিল ২০ থেকে ৪৫ বছরের মধ্যে।

ডুবে আছে আমনের জমি
বিস্তৃত ফসলের মাঠ ডুবে আছে পানিতে। জলাবদ্ধতায় আমন চাষ নিয়ে শঙ্কায় রয়েছেন মৌলভীবাজারের চাষিরা। ধান রোপণের সময় চলে যাচ্ছে। বেড়ে যাচ্ছে চারার বয়স। কবে ধান রোপণ করতে পারবেন—এ নিয়ে দুই উপজেলার কৃষকেরা দুশ্চিন্তায় রয়েছেন।

পরোটা হয়েছে ছোট কমেছে ডাল-সবজি
মৌলভীবাজারে বেড়েছে রুটি-পরোটা, সবজি, শিঙাড়া, সমুচাসহ বিভিন্ন খাদ্যের দাম। এতে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে শ্রমজীবী ও দিনমজুরেরা। তবে ব্যবসায়ীরা বলছেন, সব নিত্যপণ্যের দাম বাড়ায় হোটেলে খাদ্যের দাম বেড়েছে।

কারখানার বর্জ্যে দূষিত জমি
মৌলভীবাজারের ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) বিভিন্ন শিল্পকারখানার বর্জ্যে সদর উপজেলার গুমরা মৌজার খাইঞ্জার হাওরের কৃষিজমি দূষিত হচ্ছে। রাসায়নিক মিশ্রিত দূষিত পানি নর্দমা দিয়ে প্রবেশ করছে হাওরের কৃষিজমিতে। ফলে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি এর প্রভাবে নষ্ট হয়েছে জমির উর্বরতা। শতাধিক বিঘা জমিতে ফস

ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান
ছাদ ও বিমে ফাটল। অনেক স্থানের পলেস্তারা খসে পড়েছে। স্যাঁতসেঁতে হয়ে আছে দেয়াল। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ এ ভবনেই চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান। এটি মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের ঢেউপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। এ অবস্থায় আতঙ্কে রয়েছেন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।

ধান মাড়াইয়ে প্রযুক্তির ছোঁয়া সময় ও অর্থ সাশ্রয়
ধান মাড়াইয়ে এসেছে প্রযুক্তির ছোঁয়া। একসময় গরু-মহিষ দিয়ে চলত ধান মাড়াইয়ের কাজ। এখন সে স্থান দখল করেছে শ্যালো ইঞ্জিনচালিত মাড়াই যন্ত্র। এতে সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হয়। মৌলভীবাজারের কাওয়াদীঘি হাওরসহ অন্যান্য প্রত্যন্ত হাওরাঞ্চলে ধান মাড়াই চলে এ যন্ত্রে।

দরজিপাড়ায় ঈদের ব্যস্ততা
ঈদের বাজারে ব্যস্ততা বেড়েছে দরজিদের। তৈরি পোশাক কেনার নানান বিড়ম্বনা এড়িয়ে চলতে চান অনেক ক্রেতা। তাই সঠিক মাপে পছন্দের পোশাক বানাতে ছুটছেন দরজিপাড়ায়। ফলে ঈদের বাজারে ব্যস্ততা বেড়েছে পাড়া-মহল্লার টেইলারিং শপে।

তাপপ্রবাহের মধ্যে লোডশেডিং অতিষ্ঠ করছে জনজীবন
মৌলভীবাজারে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বারবার বিদ্যুৎবিভ্রাটের প্রতিকার চেয়ে অভিযোগ করার পরও মিলছে না সমাধান। এতে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছেন বিভিন্ন মাধ্যমে।

বৃষ্টির অভাবে ধানে চিটা
মৌলভীবাজারের কাওয়াদীঘি, হাকালুকি ও হাইল হাওরের কৃষকদের স্বপ্ন ভেঙেছে আগাম জাতের ব্রি-২৮ ধান চাষে। বৃষ্টি না হওয়ায় অতিরিক্ত তাপে ধান চিটা হয়ে গেছে। ব্লাস্ট রোগেও সংক্রমিত হয়েছে। আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। প্রতি বিঘায় ১৫ থেকে ১৮ মণ ধান পাওয়ার সম্ভাবনা থাকলেও মিলছে ৩ থেকে ৫ মণ করে।

ভবন নেই, মিলনায়তনে পাঠ
ভবন পরিত্যক্ত হয়েছে ১৫ মাস আগে। শ্রেণিকক্ষ না থাকায় স্কুল মিলনায়তনকে তিন ভাগ করে ছয় শতাধিক শিক্ষার্থীর পাঠদান চলছে। এমন চিত্র জেলা শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।

ধনীদের হাতে টিসিবির কার্ড!
মৌলভীবাজারে উপকারভোগী পরিবারের মধ্যে কম দামে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এতে রমজানের আগে ও রমজানের মধ্যে দুই দফায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য কিনতে পারবেন নিম্ন আয়ের মানুষ। তবে ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। ধনী ব্যক্তিরাও পেয়েছেন টিসিব

দূষণ-দখলে নদ শ্রীহীন
মৌলভীবাজারের শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া মনু নদ দখল-দূষণে হারিয়েছে সৌন্দর্য। মনুপাড়ের শহরের অংশ পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ফলে দূষণ বাড়ছে ক্রমাগত, ক্ষতি হচ্ছে পরিবেশের। এদিকে স্থানীয়রা মনুর তীরবর্তী এলাকা দখলের অভিযোগ করেছেন।

বাংলার প্রকৃতি খুদে শিক্ষার্থীদের তুলিতে
মৌলভীবাজারে মুজিব শতবর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তিন দিনের আর্ট ক্যাম্প শুরু হয়েছে। গতকাল রোববার সকাল থেকে সদর উপজেলার চা-বাগানে শুরু হওয়া এ ক্যাম্প চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।

শিক্ষকের প্রশংসনীয় উদ্যোগ দরিদ্র শিক্ষার্থীদের জন্য
এ থেকে উপার্জিত অর্থ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ব্যয় করবেন। ইতিমধ্যে প্রায় পাঁচ লাখ টাকা জমিয়েছেন। মানবিক উদ্যোগ নিয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার শিক্ষক আমেনা ফজল।

অধিক শ্রম, মজুরি কম
সারা দেশে ১৬৬টি চা-বাগানের মধ্যে মৌলভীবাজার জেলায় রয়েছে ৯২টি। এ শিল্পের শ্রমিকের অর্ধেকেরও বেশি নারী। চা-পাতা তোলার প্রধান কাজটিই করেন নারী শ্রমিকেরা। অধিক শ্রম দিলেও সে অনুযায়ী মজুরি পান না এমন অভিযোগ নারী শ্রমিকদের।
