
আনোয়ার হোসেন, মনিরামপুর (যশোর)
আনোয়ার হোসেন, মনিরামপুর (যশোর)
সকল লেখা

অরক্ষিত অবস্থায় পড়ে থাকা আশ্রয়ণের ঘরে বসছে মাদকের আড্ডা
যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের সরসকাঠি ও বাগডোব এলাকায় ভূমিহীনদের জন্য নির্মিত ৯টি আশ্রয়ণ ঘর দেড় বছর ধরে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। নির্মাণকাজ শেষ হয়ে বিদ্যুতের মিটার সংযোগ দেওয়া হলেও তালিকাভুক্ত উপকারভোগীদের কাছে এখনো ঘরগুলো হস্তান্তর করা হয়নি।

৩ কোটি টাকার সেতুতে ৬ মাসের মধ্যেই ভাঙন
যশোরের মনিরামপুরে হরিহর নদের ওপর নবনির্মিত চিনাটোলা সেতু দিয়ে যান চলাচল শুরু হওয়ার পর ৬ মাস না যেতেই মেঝে (স্ল্যাব) ধসে পড়েছে। ৪২ মিটার লম্বা সেতুটি প্রায় ৩ কোটি ১৩ লাখ টাকায় নির্মাণ করা হয়।

সেতুতে নিম্নমানের সামগ্রী ব্যবহার, ৬ মাস না পেরোতেই পাটাতনে ধস
যশোরের মনিরামপুর উপজেলার চিনাটোলা বাজারে হরিহর নদের ওপর নির্মিত সেতুতে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে। মানুষের চলাচলের জন্য সেতু খুলে দেওয়ার ছয় মাস না পেরোতেই পাটাতনের বিভিন্ন স্থানে ধসে পড়েছে। কর্তৃপক্ষ পাটাতন সংস্কারের কাজ শুরু করলে স্থানীয়রা বাধা দিয়েছেন। এলাকাবাসী নত

মনিরামপুরে আমনচাষির স্বপ্ন পানির নিচে
এনজিও থেকে নেওয়া ঋণের টাকায় অন্যের জমি ইজারা নিয়ে সাড়ে ছয় বিঘা জমিতে আমন চাষ করেছেন যশোরের মনিরামপুর উপজেলার মামুদকাটি গ্রামের চাষি শফিকুল ইসলাম। কয়েক দিন আগের ভারী বৃষ্টিতে তাঁর পুরো আমনখেত পানিতে তলিয়ে গেছে। রোদে কিছুটা পানি টেনে যাওয়ায় পর এখন পচে যাওয়া ধানগাছ ফিকে হয়ে ভেসে উঠছে খেতে।

খাদ্যবান্ধব কর্মসূচির চালের বরাদ্দ এলেও আতঙ্কে তুলছেন না পরিবেশকেরা
যশোরের মনিরামপুরে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারী গ্রাহকদের মধ্যে সেপ্টেম্বর মাসে বিতরণের জন্য ৭০০ টন চালের বরাদ্দ এসেছে গত আগস্ট মাসে। চলতি মাসের ১০ তারিখের মধ্যে চাল তুলে বিতরণের জন্য পরিবেশকদের নির্দেশনা দিয়েছিল খাদ্য মন্ত্রণালয়। নির্ধারিত সময় পার হলেও এখন পর্যন্ত কোনো পরিবেশক ব্যাংকে টাকা জমা দি

মেডিকেলে চান্স পাওয়ার আনন্দ ভর্তির দুশ্চিন্তায় ফিকে দুই মেধাবীর
যশোরের মনিরামপুরের দুই মেধাবী শিক্ষার্থী অপু দাস ও আব্দুল মতিন এবার মেডিকেলে চান্স পেয়েছেন। তাঁরা দুজনেই দরিদ্র পরিবারের সন্তান। তাই খুশি হওয়ার পাশাপাশি ভবিষ্যতে পড়ার খরচ কীভাবে চলবে তা নিয়ে দুশ্চিন্তা পেয়ে বসেছে তাঁদের।

মনিরামপুরে প্রত্নতাত্ত্বিক খননে বেরিয়ে এসেছে প্রাচীন স্থাপনার অংশ
যশোরের মনিরামপুরের খেদাপাড়া অঞ্চলের ধনপোতা ঢিবিতে প্রত্নতাত্ত্বিক খনন চলছে। ২০ দিনে আটটি বর্গের (৬ ৬ ফুটের বর্গাকার অংশ) খনন কাজে পোড়া ইটের পাঁচ-ছয়টি চওড়া দেয়াল বেরিয়ে এসেছে। প্রাচীন স্থাপনার এই অংশগুলি ছাড়াও পাওয়া গেছে মৃৎপাত্র, পাথরের টুকরা, বাটি, পশুর হাড় ও লোহার পেরেক।

দরিদ্রদের তালিকায় সচ্ছলেরা
যশোরের মনিরামপুর উপজেলায় দরিদ্র নারীদের সহায়তা প্রকল্পের (ভিডব্লিউবি) তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার কুলটিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) দরিদ্র নারীদের বাদ দিয়ে তালিকায় সচ্ছল ও পাকা ঘরের মালিকদের নাম রয়েছে। তালিকার ৩৮ জনের মধ্যে প্রায় অর্ধেকই সচ্ছল নারীর বলে এক ইউপি সদস্য অভিযোগ করেন।

উপহারের ১৬ ঘরে বসত নেই, বারান্দায় বিচালি
যশোরের মনিরামপুরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ৩৭টি ঘরের প্রায় অর্ধেক ফাঁকা পড়ে আছে। বরাদ্দ পাওয়ার পর থেকে এ পল্লির ১৬টি ঘরে বসবাস করেন না কেউ। ঘরে তালা মেরে রেখে তাঁরা পুরোনো ঠিকানায় অবস্থান করছেন। লোকশূন্য পড়ে থাকা ঘরের বারান্দায় স্থান পেয়েছে গোখাদ্য ও রান্নার খড়ি।

বোরো আবাদেও কিনতে হবে বাড়তি দামে সার
আমনের মৌসুমে বাড়তি দামে সার কিনতে হয়েছে কৃষককে। বোরো মৌসুম শুরু হতে মাসখানেক বাকি। কিন্তু এখনো সরকারনির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি হচ্ছে। ধারণা করা হচ্ছে, আমনের মতো আগামী বোরো মৌসুমেও কৃষককে বাড়তি দামে সার কিনতে হবে।

শিক্ষার্থী সংকটে জৌলুশ হারিয়েছে প্রায় শতবর্ষী বিদ্যালয়টি
এক সময় নিয়মিত সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত থাকত যশোরের মনিরামপুরের মামুদকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভালো ফলাফলের জন্য উপজেলা জুড়ে নামডাক ছিল বিদ্যালয়টির। পরিণত হয়েছিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সময়ের পরিবর্তনে এখন বিদ্যালয়টি হারিয়েছে তার ঐতিহ্য। ধুঁকছে শিক্ষার্থী সং

চাল বন্ধ, বিপাকে গরিবেরা
অনলাইন তালিকা প্রস্তুত না হওয়ায় যশোরের মনিরামপুরে গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের চাল পাননি খাদ্যবান্ধব কর্মসূচির তালিকাভুক্ত প্রায় সাড়ে ছয় হাজার কার্ডধারী। চলতি মাসেও তাঁদের চাল পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

সেতু সংস্কারে বিকল্প পথ না রেখে ভাঙা হলো রাস্তা, বিপাকে পথচারীরা
নতুন সেতু নির্মাণের জন্য পুরোনো সেতুর দু-পাশে পাকা সড়ক ভেঙে ১০-১৫ ফুট গভীর করে খোঁড়া হয়েছে। পথচারী পারাপারে কোনো বিকল্প পথ রাখা হয়নি। দূর থেকে আসা বা সেতুর দু-পাড়ের লোকজন ও শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে পাকা সড়ক থেকে গভীরে নদীতে নেমে হেঁটে পারাপার হচ্ছেন। সীমাহীন দুর্দশা নিয়ে লোকজন পারাপার হলেও তা নিয়ে মা

জরিমানার পরও সার চড়া
যশোরের মনিরামপুরে সরকারি দামে সার পাচ্ছেন না কৃষকেরা। সরকার নির্ধারিত দামের চেয়ে প্রকারভেদে কেজিপ্রতি ৬ থেকে ১৯ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। বিক্রেতারা কৃত্রিম সংকট দেখিয়ে সারের বাড়তি দাম আদায় করছেন বলে অভিযোগ রয়েছে। ফলে আমন আবাদে বিপাকে পড়েছেন চাষিরা।

অনাবৃষ্টি-বিদ্যুৎবিভ্রাটে নিরুপায় আমন চাষি
আষাঢ়-শ্রাবণ মিলে বর্ষাকাল। বাংলা পঞ্জিকা অনুযায়ী বর্ষা শেষ হতে আর মাত্র ১৫ দিন বাকি। এ সময়ে বৃষ্টির পানিতে থই থই করে খাল-বিল, ডোবা, নদী-নালা। কিন্তু এবার অনাবৃষ্টিতে প্রকৃতির চিরাচরিত সেই নিয়ম পাল্টে গেছে। আষাঢ় শেষে শ্রাবণ পার হতে চললেও কোথাও পানির দেখা নেই। খরায় মাঠ-ঘাট খাঁ খাঁ করছে। প্রকৃতির এ বৈর

৬ শিক্ষার্থীর জন্য ৫ শিক্ষক
যশোরের মনিরামপুরের সুজাতপুর মধ্যপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী আছে মাত্র ছয়জন। আর এ ছয় শিক্ষার্থীকে পাঠদানের জন্য ওই প্রতিষ্ঠানে নিয়োজিত রয়েছেন পাঁচজন শিক্ষক। আজ শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে তদন্ত দল এসে এমন তথ্য পেয়েছে।
