এই তো পড়া শুরু করেছ দেখছি! অনেক কথা আছে তোমার সঙ্গে আমার। টুকুন, আমাকে কী করেছে দেখেছ? সব বলব, আজ তোমাদের।
আমি আগে ছিলাম এক লিটারের কোকা-কোলার বোতল। টুকুনের বাবা বাসার নিচের দোকান থেকে আমাকে নিয়ে এসেছিলেন। কোকা-কোলা শেষ হওয়ার পর টুকুনের মা আমাকে ময়লার ঝুড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন; তখন টুকুন বলল, ‘মা, বোতলটা ফেলো না, আমি একটা জিনিস বানাব।’
এ কথা বলেই আমার গা থেকে ‘কোকা-কোলা’ লেখা লেবেলটা তুলে ভালো করে ধুয়ে নিল। এরপর কাঁচি দিয়ে কেটে দুই ভাগ করল। বোতলের নিচের অংশটা লাগবে না বলে ফেলে দিল সে।
তারপর—হলুদ এনামেল রং দিয়ে অর্ধেক করে আমাকে রাঙিয়ে নিল সে। এবার বারান্দায় কড়া রোদে শুকাতে দিল।
শুকিয়ে এলে উল্টে নিল আমাকে। মানে বোতলের মুখের অংশটা নিচে আর কাটা অংশটা ওপরের দিক করে রাখল।
কাটা অংশ থেকে তুলির আঁচড়ে লাল অ্যাক্রিলিক রং এমনভাবে টেনে নিল টুকুন, যা দেখতে মনে হয় যেন পাগড়ি পরে আছি।
এবার সাদা আর্ট পেপার গোল করে কেটে বানাল চোখ। কালো মার্কার দিয়ে চোখের মণি এঁকে চোখের চারপাশে বর্ডারও করল টুকুন। এবার আইকা দিয়ে পাগড়ির নিচেই চোখ দুটো বসিয়ে দিল বোতলের গায়ে।
এরপর? কালো অ্যাক্রিলিক রঙে তুলি ভিজিয়ে আঁকল রাজকীয় গোঁফ।
টুকটুকে লাল অ্যাক্রিলিক রং ছুঁইয়ে আঁকল ঠোঁট। এবার আমাকে বারান্দায় রেখে এল, যাতে রং ভালোভাবে শুকিয়ে যায়।
এবার একটুখানি মাটি ভরে তাতে ইঞ্চি প্ল্যান্টের ডাল পুঁতে দিল টুকুন।
দেখলে তো, একটা বেভারেজের বোতল থেকে কী করে রাজা হয়ে উঠলাম আমি!

শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মায়ের কবরে আমীরুল ইসলামকে দাফন করা হয়। এর আগে আজ শুক্রবার আসর নামাজের পর মিরপুরের গোলারটেক ঈদগাহ্ মাঠে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
৩ দিন আগে
বাংলাদেশের সমসাময়িক চারজন আলোচিত চলচ্চিত্র নির্মাতার তত্ত্বাবধানে চারটি মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামী ১১, ১২, ১৩ ও ২৮ সেপ্টেম্বর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হবে।
৭ দিন আগে
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী জাদু প্রশিক্ষণ কর্মশালা ও জাদুসন্ধ্যা। আগামীকাল শনিবার সন্ধ্যায় দেশের জাদুশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুখর হয়ে উঠবে একাডেমির জাতীয় নাট্যশালা। এই আয়োজনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর প্রধান অতিথি থাক
১০ দিন আগে
কৈশোরে রাঢ় বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ লেটোগানের দলে ভিড়েছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। লেটোদলের জীবন ছিল ভবিষ্যতের খ্যাতিমান কবি নজরুলের সৃজনশীলতার অন্যতম দীক্ষার জায়গা। নজরুল বর্ষ উপলক্ষে শিল্পকলা একাডেমির নৃত্যকলা মিলনায়তনে সেই লেটোগানের আসর বসেছিল আজ বৃহস্পতিবার...
১১ দিন আগে