ভিক্টোরিয়ান যুগের সেরা ঔপন্যাসিক বিবেচনা করা হয় চার্লস ডিকেন্সকে। যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনের ক্যামডেন শহরে তাঁর নামে প্রতিষ্ঠিত হয়েছে একটি জাদুঘর। আজ বুধবার বিবিসি জানিয়েছে, এই জাদুঘরে একটি ব্যক্তিগত সংগ্রহশালা থেকে ৬ হাজার ৪৮ পাউন্ডের বিনিময়ে অন্তত ১২০টি চিঠি নিয়ে আসা হয়েছে। এই চিঠিগুলোর কোনোটিই চার্লস ডিকেন্সের লেখা নয় কিংবা তাঁর উদ্দেশেও লেখা হয়নি। তবু কেন ডিকেন্সের জাদুঘরে চিঠিগুলোর ঠাঁই হলো!
এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিগুলো লিখেছিলেন চার্লস ডিকেন্সের স্ত্রীর ছোট বোন জর্জিনা হগার্থ। অন্য এক ব্যক্তির উদ্দেশে এগুলো লেখা হলেও জাদুঘর কর্তৃপক্ষ বলছে, অপ্রকাশিত চিঠিগুলো চার্লসের জীবন ও উত্তরাধিকার সম্পর্কে একটি অন্তর্দৃষ্টি প্রদান করে। কারণ শ্যালিকা হলেও জর্জিনা ছিলেন লেখকের বাড়ির তত্ত্বাবধায়ক ও তাঁর একান্ত সহচর।
ইতিহাসবিদেরা দাবি করেন, চার্লস ডিকেন্সের স্ত্রী ক্যাথরিনের সঙ্গে তাঁর বাড়িতে পা রেখেছিলেন জর্জিনা। একসময় স্ত্রীর সঙ্গে ডিকেন্সের বিচ্ছেদ হয়ে গেলেও শ্যালিকা জর্জিনা তাঁর বাড়িতেই থেকে গিয়েছিলেন। শুধু থেকে যাওয়া বললে ভুল হবে, বলা যায়—প্রকারান্তরে বাড়ির হর্তা-কর্তা হয়ে উঠেছিলেন তিনি।
চার্লস ডিকেন্সের বাড়ি থাকা অবস্থায়ই ১৮৬৭ থেকে ১৮৯৮ সালের মধ্যে ইংরেজ কবি চার্লস ক্যান্টকে ওই চিঠিগুলো লিখেছিলেন জর্জিনা।
চিঠিগুলোর প্রসঙ্গে জাদুঘরের কিউরেটর অ্যামা হার্পার জানান, ডিকেন্সের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন জর্জিনা। ইতিহাসে তিনি এখনো একটি চমৎকার ও রহস্যময় চরিত্র হিসেবে রয়ে গেছেন।
হার্পার বলেন—বোন ক্যাথরিনের বিবাহের বিতর্কিত এবং তিক্ত ভাঙনের পরও চার্লসের কাছাকাছি থেকেছিলেন জর্জিনা। চার্লসের বাড়ির তত্ত্বাবধায়ক হয়ে তিনি বহু বছর ধরে বেঁচে ছিলেন এবং চার্লসের মৃত্যুতে তিনি ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন।
হার্পার মনে করেন, অপ্রকাশিত চিঠিগুলো থেকে ডিকেন্সের জীবন এবং চরিত্র সম্পর্কে তথ্য পাওয়া ছাড়াও এগুলো জর্জিনার জীবনেরও একটি পূর্ণাঙ্গ চিত্র তৈরি করার সুযোগ দেবে। তিনি সেই সব নারীদের মধ্যে অন্যতম যারা ডিকেন্সকে সমর্থন ও উৎসাহিত দিয়ে যাচ্ছিলেন।

সেবা প্রকাশনী তাদের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। অভ্যন্তরীণ অনিয়ম, কর্মচারীদের দুর্নীতির অভিযোগ ওঠার পর আজ বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্তের কথা জানায়।
১৩ ঘণ্টা আগে
রবীন্দ্রজয়ন্তী উদ্যাপনের তৃতীয় দিনে আজ রোববার শিল্পকলা একাডেমিতে শুরু হলো ১৪ দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী ‘রবির চিত্র, চিত্রের রবী’। চলবে ২৩ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। বিশ্বকবির ১৬৫ তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠান চলছে শিল্পকলায়। আগামীকাল নাটক প্রদর
৪ দিন আগে
বর্তমানের পুঁজিবাদী উন্নয়ন ধারা মানুষকে বিচ্ছিন্ন করে ফেলছে এবং প্রকৃতির সঙ্গে শত্রুতা তৈরি করছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, এই ধারা পরিবর্তন করে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করতে না পারলে মানবজাতির ভবিষ্যৎ বিপন্ন হবে।
১৮ দিন আগে
তিন বছর পর নতুন উপন্যাস নিয়ে ফিরছেন জাপানের বিশ্বখ্যাত লেখক হারুকি মুরাকামি। তাঁর নতুন বই ‘দ্য টেল অব কাহো’ (The Tale of KAHO) আগামী ৩ জুলাই জাপানে প্রকাশিত হবে বলে জানিয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান শিঞ্চোশা। একই দিনে বইটির ই-বুক সংস্করণও বাজারে আসবে।
২০ দিন আগে