দর্শনের অধ্যাপক সৈয়দ আবদুল হাদীর একটাই হবি—ফিশিং। ছুটির দিনে ছিপ ফেলে মাছ ধরাটা বলতে গেলে একমাত্র নেশা মিস্টার হাদীর। মফস্বলের বিখ্যাত কলেজের ততোধিক বিখ্যাত অধ্যাপক মিস্টার হাদীকে শুক্রবারে সাপ্তাহিক ছুটির দিনে বাড়িতে পাওয়া প্রায় অসম্ভব।
আজও তিনি ছিপ ফেলে বসে আছেন। আজ একটিবারের জন্যও কোনো মাছ এসে ঠোকর দেয়নি হাদীর বড়শিতে। সময় মধ্যদুপুর। সূর্যের তেজ একেবারেই ক্ষীণ। ক্ষণে ক্ষণে মেঘ এসে ঢেকে দিচ্ছে আকাশের নীল। নদীতে ছায়া পড়ছে মেঘের।
শিগগিরই ফাতনাটা নড়ে উঠল। নিশ্বাস টান টান করে অপেক্ষায় থাকেন সৈয়দ আবদুল হাদী। আয় রে মাছ আয়। সকাল থেকে পালিয়ে বেড়াচ্ছিস। এবার তো ধরা দে।
ফাতনাটা টুপ করে ডুবে যেতেই জোরসে টান মারেন হাদী।
ফ্যানটাস্টিক! বড়শিতে গাঁথা মাঝারি সাইজের একটা মাগুর সমানে লেজ নাড়ছে। কালো বা ধূসর নয়। কিছুটা হলদেটে তার গায়ের বরণ।
ঠিক সেই সময় কেউ একজন বললেন, আপনি একটা প্রতারক প্রফেসর সৈয়দ আবদুল হাদী।
কে বলে এমন কথা?
ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকান হাদী। কিন্তু না কেউ নেই পেছনে। হাদী ভাবলেন, এটা ভ্রম। বিভ্রম। কেউ তাকে প্রতারক বলেনি এবং তিনি প্রতারক নন। জীবনেও কারও সঙ্গে কোনো প্রতারণা তিনি করেননি।
কিন্তু আবারও শুনলেন তিনি সেই একই সংলাপ—আপনি একটা প্রতারক প্রফেসর সৈয়দ আবদুল হাদী।
ডানে-বামে-পেছনে কাছাকাছি বা দূরে কোনো জনমনিষ্যি নেই। তাহলে কোথা থেকে ভেসে আসছে এ রকম উদ্ভট অভিযোগ! চিন্তিত হয়ে পড়েন হাদী। কাহিনি কী?
এবার স্পষ্ট উচ্চারণে সেই একই কণ্ঠ বলে উঠল—কাল বৃহস্পতিবার ক্লাসে প্রতারণার ওপর এত বড় লেকচার দিলেন অথচ আজকে আপনি নিজেই কিনা একজন প্রতারক!
সৈয়দ আবদুল হাদী শুনলেন সংলাপটা এসেছে তাঁর সামনে থেকেই। পেছন থেকে নয়। কিন্তু সামনে তো কেউই নেই! না তাঁর কোনো ছাত্র, না কোনো সহকর্মী অধ্যাপক। সামনে তো নিস্তরঙ্গ জলরাশি ছাড়া আর কিছুই দৃশ্যমান নয়! মাগুর মাছটাকে বড়শি থেকে ছাড়াতে ডান হাতে ধরে থাকা ছিপটার সুতো বাঁ হাতের নাগালের কাছে আনতেই খানিকটা ভড়কে গেলেন হাদী। বিস্মিত হয়ে তিনি লক্ষ করলেন—ক্রমাগত লেজ নাড়াতে নাড়াতে মাগুর মাছটা তাঁকে বলছে—এই যে খাদ্যের ভেতরে বড়শি লুকিয়ে রেখে আমার সঙ্গে প্রতারণা করলেন হাদী সাহেব, আপনার কি একটুও লজ্জা করল না? একবারও মনে হয়নি আপনার যে কাজটা অন্যায়? এ রকম প্রকাশ্যে দিনদুপুরে এমন জঘন্য প্রতারণা করে যে মানুষ, সে আর যা-ই হোক প্রতারণার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের নসিহত করার অধিকার রাখে না।
কেঁপে উঠলেন প্রফেসর।
ছিপটা পড়ে গেল তাঁর হাত থেকে।
ক্ষিপ্র গতিতে বসা থেকে উঠেই বাড়ির
দিকে দৌড় দিলেন দর্শনের বিখ্যাত প্রফেসর সৈয়দ আবদুল হাদী।

বর্তমানের পুঁজিবাদী উন্নয়ন ধারা মানুষকে বিচ্ছিন্ন করে ফেলছে এবং প্রকৃতির সঙ্গে শত্রুতা তৈরি করছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, এই ধারা পরিবর্তন করে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করতে না পারলে মানবজাতির ভবিষ্যৎ বিপন্ন হবে।
৩ দিন আগে
তিন বছর পর নতুন উপন্যাস নিয়ে ফিরছেন জাপানের বিশ্বখ্যাত লেখক হারুকি মুরাকামি। তাঁর নতুন বই ‘দ্য টেল অব কাহো’ (The Tale of KAHO) আগামী ৩ জুলাই জাপানে প্রকাশিত হবে বলে জানিয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান শিঞ্চোশা। একই দিনে বইটির ই-বুক সংস্করণও বাজারে আসবে।
৫ দিন আগে
স্বাগত বক্তব্যে পরিষদের সাধারণ সম্পাদক লিলি ইসলাম বলেন, বিশ্বগ্রাসীর বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন রবীন্দ্রনাথ। সমাজে যখন অস্থিরতা, বিভ্রান্তি, অবক্ষয়ের দেখা দিয়েছে, তখনই সংস্কৃতি পথ দেখিয়েছে।
১৯ দিন আগে
সারথি থিয়েটারের ৩২ বছর পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী মিলন কান্তি দে পালা নাট্যোৎসবে পানু পাল নাট্যপদক পেলেন ড. রহমান রাজু। নাট্য ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পদক দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক রহমান রাজু বাংলাদেশের অন্যতম থিয়েটার বিষয়ক...
২৫ দিন আগে