
বিশ্ব ক্রিকেটে ভারতের রাজনৈতিক হস্তক্ষেপের ঘটনা নতুন কিছু নয়। তবে এবার সেটিকে সামনে নিয়ে এসেছে ক্রিকেটের ‘বাইবেল’খ্যাত ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক। বিশ্ব ক্রিকেট প্রশাসনে ভারতের রাজনৈতিক হস্তক্ষেপের তীব্র সমালোচনা করে বর্তমান পরিস্থিতিতে ‘ক্রমশ অরওয়েলীয়’ হিসেবে আখ্যায়িত করেছে। অরওয়েলীয়—এমন এক বাস্তবতা, যেখানে ক্ষমতার প্রভাবে সত্য বিকৃত হয়ে যায়।
প্রকাশিতব্য উইজডেনের ১৬৩তম সংস্করণে সম্পাদক লরেন্স বুথ বৈশ্বিক ক্রিকেটে ভারতের আধিপত্যকে ‘অস্বাস্থ্যকর ও রাজনৈতিকভাবে প্রভাবিত’ বলে আখ্যা দিয়েছেন। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত ও চেয়ারম্যান জয় শাহ—দুজনই ভারতীয়। জয় শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে।
উইজডেনের ভাষায়, ভারতীয় ক্রিকেট বোর্ড কার্যত ক্ষমতাসীন ভারতীয় জনতা পাটির ক্রীড়াঙ্গনের সহায়ক সংস্থা’র মতো কাজ করছে। ২০২৫ সালের এশিয়া কাপেও এর প্রভাব দেখা যায়, যেখানে রাজনৈতিক উত্তেজনার ছাপ পড়ে মাঠে—ভারত-পাকিস্তান ম্যাচে করমর্দন এড়িয়ে যান খেলোয়াড়েরা। পাকিস্তানকে হারিয়ে দেওয়ার পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জয় উৎসর্গ করেন সশস্ত্র বাহিনীকে। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফল একই—ভারতের জয়!’ ম্যাচ জয়কে সামরিক অভিযানের সঙ্গে তুলনা করায় সে সময় পাকিস্তানের সাবেকেরা সমালোচনা করেছিলেন নরেন্দ্র মোদির।
উঠে এসেছে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের ঘটনাও। বাংলাদেশে একজন হিন্দুকে হত্যার ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লে মোস্তাফিজকে আইপিএলের ১০ লাখ ডলারের চুক্তি থেকে বাদ দেওয়া হয়। এরই জের হিসেবে বাংলাদেশকে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়। কারণ, তাদের সরকার দলকে ভারতে যেতে অনুমতি দেয়নি। বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল।
সব মিলিয়ে বুথ লিখেছেন, ‘ক্রিকেটের শাসনব্যবস্থা ক্রমেই অরওয়েলীয় হয়ে উঠছে, যেখানে এমন ভান করা হচ্ছে যেন ভারতীয় ক্রিকেটের এই একাধিপত্য বা বিশেষাধিকারের কোনো নেতিবাচক পরিণতি নেই। উল্টো যারা এই ব্যবস্থার নিচের স্তরে আছে, ক্ষোভ প্রকাশের জন্য তাদেরই দোষারোপ করা হচ্ছে।’

বর্তমান সময়ের আলোচিত পেসার নাহিদ রানা। দুর্দান্ত গতির সঙ্গে অসাধারণ লাইন-লেন্থ এবং ভয়ঙ্কর সব বাউন্সের কারণে খুব অল্প সময়েই নিজের জাত চেনাতে পেরেছেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে দারুণ বোলিং করে এসেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে তাই এই পেসারকে নিয়ে বাড়তি ভাবনা ছিল নিউজিল
১১ মিনিট আগে
বিশ্ব সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড মনে করা হয় ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করে প্রতি বছর কাড়ি কাড়ি অর্থ আয় করে সংস্থাটি। পাশাপাশি আইসিসির বার্ষিক আয়ের বড় অংশও যায় বিসিসিআইয়ের কোষাগারে।
১ ঘণ্টা আগে
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। কানাডা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের অভিযোগে এনেছে আইসিসি। এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)।
২ ঘণ্টা আগে
টস হওয়ার কথা ছিল ১০টা ৩০ মিনিটে। কিন্তু কিছুটা বিলম্ব হলো। টসের আগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সঙ্গে কথা বলতে দেখা যায় বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সকে। এর নেপথ্যে মোস্তাফিজুর রহমান। শুরুতে এই পেসারকে রেখেই একাদশ সাজিয়েছিল বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে