
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে তাঁর দেশ। নেতানিয়াহু এমন একসময়ে এই হুমকি দিলেন, যখন লেবাননের সঙ্গে তাঁর দেশের যুদ্ধবিরতির বিষয়ে নতুন করে আলোচনার শুরু হয়েছে। পাশাপাশি, ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধেও অভিযান অব্যাহত রেখেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আমেরিকানদের অব্যাহত প্রচেষ্টা এবং হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হতে ইসরায়েলের ওপর মার্কিন চাপের খবরের মাঝেই প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘আমাদের আমেরিকান মিত্ররা ইরানের সঙ্গে তাদের যোগাযোগের বিষয়ে আমাদের ক্রমাগত আপডেট রাখছে।’
নেতানিয়াহু আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের লক্ষ্যগুলো এক সুতোয় গাঁথা। আমরা চাই ইরান থেকে সমৃদ্ধ উপাদানগুলো সরিয়ে নেওয়া হোক এবং আমরা ইরানের অভ্যন্তরে তাদের সমৃদ্ধকরণ সক্ষমতার বিলুপ্তি দেখতে চাই। অবশ্যই, আমরা (প্রধান নৌপথ) প্রণালিগুলো পুনরায় খুলে দেওয়া দেখতে চাই।’
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘এটি কীভাবে শেষ হবে, এমনকি কীভাবে এগোবে—তা বলার সময় এখনো আসেনি। যুদ্ধ পুনরায় শুরু হতে পারে—এমন আশঙ্কা সামনে রেখে আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি।’
নেতানিয়াহু বলেন, ‘হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ের সমান্তরালে আমরা লেবাননের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। এই আলোচনাগুলো এখন সম্ভব হচ্ছে কারণ আমরা অত্যন্ত শক্তিশালী এবং দেশগুলো আমাদের কাছে আসছে—শুধু লেবানন নয়।’
তিনি যোগ করেন, ‘এই আলোচনার দুটি প্রধান লক্ষ্য রয়েছে—প্রথমত, হিজবুল্লাহকে দূরে সরিয়ে দেওয়া এবং দ্বিতীয়ত, একটি টেকসই শান্তি অর্জন করা—শক্তির মাধ্যমে শান্তি।’ নেতানিয়াহু বলেন, ’আমাদের বাহিনী হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রেখেছে।’
তিনি উল্লেখ করেন, বর্তমানে লড়াইয়ের মূল লক্ষ্য হলো বিনত জাবেইলে হিজবুল্লাহর একটি প্রধান ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া। তিনি আরও জানান, গতকাল তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে ‘নিরাপত্তা অঞ্চলকে আরও শক্তিশালী করতে এবং মাউন্ট হারমনের ঢালু অঞ্চলের পূর্ব দিকে প্রসারিত করার নির্দেশ দিয়েছেন’। যাতে সেখানে বসবাসরত দ্রুজ জনগোষ্ঠীকে সহায়তা করা যায়।

মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপারট্যাঙ্কার পারস্য উপসাগরে প্রবেশ করেছে। এই জাহাজটির ওপরও মার্কিন নিষেধাজ্ঞা আছে। জাহাজ চলাচলের তথ্য সংগ্রহকারী প্ল্যাটফর্ম শিপ ট্র্যাকার্সের তথ্য অনুযায়ী, ইরানি বন্দরে যাতায়াতকারী জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ চলা সত্ত্বেও হরমুজ প্রণালি হয়ে...
৩৭ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচল আটকে দেওয়ার পর, তেল উৎপাদন কমাতে বাধ্য হওয়ার আগে ইরান অন্তত দুই মাস রপ্তানি বন্ধের ধাক্কা সইতে পারবে। এমনটাই বলছেন বিশ্লেষকেরা। গত ১৩ এপ্রিল শুরু হওয়া এই অবরোধের ফলে চীনের মতো প্রধান ক্রেতার কাছে পৌঁছানো দৈনিক প্রায় ২০ লাখ ব্যারেল ইরানি...
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ইসরায়েল ও লেবাননের নেতারা আলোচনা করবেন। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প আজ এই তথ্য জানান। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালির ওমান সংলগ্ন অংশ দিয়ে জাহাজগুলোকে কোনো আক্রমণের ঝুঁকি ছাড়াই অবাধে চলাচল করতে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। তেহরান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি সূত্র জানিয়েছে, পুনরায় যুদ্ধ পরিস্থিতি এড়ানোর জন্য কোনো চুক্তি সফল হলে...
৩ ঘণ্টা আগে