
সৌভাগ্য কাকে বলে, তারই যেন প্রমাণ পেলেন বাংলাদেশি তরুণ মোহাম্মদ খোরশেদ আলম। সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি বিগ টিকিটে প্রথমবার অংশ নিয়েই জিতে নিয়েছেন ৫০ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকারও বেশি। আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়েছে, ২২ বছর বয়সী খোরশেদ পেশায় একজন পনির বিক্রেতা। গত চার বছর ধরেন আরব আমিরাতের শারজায় কাজ করছেন তিনি। এত দিন স্বপ্ন দেখলেও কখনো বিগ টিকিট কেনার সাহস হয়নি। অবশেষে গত জুলাইয়ে সাহস করে ২০ জনের একটি দল গঠন করে অংশ নেন বিগ টিকিটের সিরিজ ২৭৭-এ। আর প্রথম চেষ্টাতেই বাজিমাত।
বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, আবুধাবিতে অনুষ্ঠিত সাপ্তাহিক ই-ড্রতে বিজয়ীদের নাম ঘোষণার সময় উপস্থাপক বুশরা প্রথমে খোরশেদের ফোনে দুটি কল করেছিলেন। কিন্তু দুইবারই তিনি ফোন ধরেননি। পরে অবশ্য যোগাযোগ হলে পুরো ঘটনা জানতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন খোরশেদ।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় খোরশেদ বলেন, ‘আমি খুবই খুশি। এত বড় পুরস্কার পাব, কল্পনাও করিনি। ভাগ্য যদি সহায় হয়, তাহলে সবই সম্ভব।’ তিনি জানান, যেহেতু দলীয়ভাবে টিকিট কেনা হয়েছিল, তাই পুরস্কারের টাকা ২০ জনের মধ্যে সমানভাবে ভাগ করে নেওয়া হবে।
ভবিষ্যতে আবার চেষ্টা করবেন কি না—জানতে চাইলে খোরশেদ বিনা দ্বিধায় বলেন, ‘অবশ্যই আবার চেষ্টা করব।’ তিনি আরও বলেন, ‘জীবনে একবার হলেও সুযোগ নেওয়া উচিত। কারণ, ভাগ্য যে কোন মুহূর্তে বদলে যেতে পারে। স্বপ্ন দেখুন, চেষ্টা করুন।’
এদিকে বিগ টিকিটের জুলাই মাসের মূল ড্র অনুষ্ঠিত হবে আগামী ৩ আগস্ট, আবুধাবিতে। এদিন ঘোষণা করা হবে ২ কোটি দিরহামের গ্র্যান্ড প্রাইজ বিজয়ীর নাম। তবে এখানেই শেষ নয়, আরও ছয়জন ভাগ্যবান প্রতিযোগী পাবেন ৫০ হাজার দিরহাম করে সান্ত্বনা পুরস্কার।
চলতি মাসজুড়েই বিগ টিকিট আয়োজন করছে নানা রকম আকর্ষণীয় বান্ডেল অফার। আগ্রহীরা অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অথবা জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আইন বিমানবন্দরের নির্ধারিত কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, এই চুক্তিটি নিশ্চিত করার আগে তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ‘চমৎকার’ আলোচনা করেছেন। তিনি আরও জানান, দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন দুই
৬ ঘণ্টা আগে
উদ্বেগের বিষয় হলো, যেহেতু দুই দেশ এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে, তাই ইরান তাদের মাইনের বিস্তারিত মানচিত্র যুক্তরাষ্ট্রের হাতে দেবে কি না, তা নিয়ে গভীর সংশয় রয়েছে।
৬ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের জন্য একটি জটিল ও ঝুঁকিপূর্ণ অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্র। এই প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন করা হয়। ফলে এখানে বিঘ্ন ঘটলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
৭ ঘণ্টা আগে
গত সপ্তাহে প্রথম দফার আলোচনা শেষ হলেও মধ্যস্থতাকারী ও সহায়তাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা শেষ হয়ে যায়নি। বরং এই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। তিনি জানান, শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বর্তমানে একটি প্রতিনিধিদল নিয়ে ইরান সফর করছেন।
৮ ঘণ্টা আগে