Ajker Patrika

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১২: ১৯
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
ফাইল ছবি

সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজনেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ নিয়ে গত ১০ দিনে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে এ হাসপাতালে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

মারা যাওয়া শিশুরা হলো সুনামগঞ্জের জগন্নাথপুরের রিপন মিয়ার ছেলে ১০ মাস বয়সী আব্দুল্লাহ এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জাকির মিয়ার ছেলে ১০ মাস বয়সী হুজাইফ।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, বুধবার সকালে আব্দুল্লাহ ও বিকেলে হুজাইফের মৃত্যু হয়। তারা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট থেকে জানা যায়, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৫২ জন রোগী এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ৯৯ জন। এদিকে শহীদ শামসুদ্দীন হাসপাতালে ৪২ জন চিকিৎসাধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত