মঙ্গলবার, ভোর ৪টা বেজে ৫৪ মিনিট। রাজধানীর জাহাঙ্গীর গেট থেকে মহাখালী মোড়ে যাওয়ার রাস্তা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, রাওয়া ক্লাবের সামনে দিয়ে পার হয় একটি সিএনজিচালিত অটোরিকশা। কিছুক্ষণ পরেই একটি প্রাইভেট কার ফ্লাইওভারের গায়ে ধাক্কা খায়। দেখা যায় আগুনের ফুলকি। ছয়বার ডিগবাজি খায় গাড়িটি। থেমে যাওয়ার আগে গাড়ি থেকে দুজনকে ছিটকে পড়তে দেখা যায়।
জানা যায়, সেই গাড়িতে আরোহী ছিলেন মোট সাতজন।
পুলিশ জানিয়েছে, মহাখালীতে ওই দুর্ঘটনায় ফাহমিদ আহমেদ রায়হান (১৯) ও আয়মান (২২) নামে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। নিহত আয়মান কর্নেল (অব.) ওমর ফারুকের ছেলে। রায়হান বেসামরিক পরিবারের সন্তান। আহত দুজন হলেন- স্বাধীন আহমেদ (১৯) ও চালক মহসিন (২২)। স্বাধীন সদ্য অবসরে যাওয়া পদস্থ এক সেনা কর্মকর্তার ছেলে। আর মহসিন (২২) গাড়িটির বেতনভুক্ত বেসামরিক চালক। বাকি আরোহীদের খোঁজ মিলছে না। তাঁদের পরিচয়ও জানা যায়নি।
কাফরুল থানার ওসি হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য মহাখালীতে ইউনিভার্সাল মেডিকেল কলেজ (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) ভর্তি করেন। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর সকালে ঢাকা সিএমএইচের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ সিএমএইচ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। চালককে পেছনে বসিয়ে আরোহীদের মধ্যে একজন গাড়ি চালাচ্ছিলেন বলে জানায় পুলিশ। সেই চালকও নিহত হয়েছেন।
এদিকে কাফরুল থানায় দেখা যায়, দুর্ঘটনার শিকার মিতসুবিশি পাজেরো আউটল্যান্ডার গাড়িটি থানার সামনে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে।
আজ সন্ধ্যায় ইউনিভার্সাল হাসপাতালের কর্মকর্তা মাসুদুল হাসান আজকের পত্রিকাকে জানান, ঘটনার পর স্থানীয়রা ভ্যানে করে দুজনকে এখানে নিয়ে আসে। পরীক্ষা করে দেখা যায়, তাঁরা এখানে আনার আগেই মারা গেছেন। সকাল ৭টার দিকে নিহতদের পরিবারের সদস্যরা মরদেহ এসে ইউনিভার্সাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যান।

রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
৪১ মিনিট আগে
জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
১ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে