বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা সদ্যসমাপ্ত অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে রেকর্ড ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। টাকার অঙ্কে যা দুই লাখ ১০ হাজার ৬১০ কোটি টাকার ওপরে। দেশের ইতিহাসে এর আগে কোনো অর্থবছরে এত রেমিট্যান্স আসেনি।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২০২০-২০২১ অর্থবছরের শেষ মাস জুনে ১৯৪ কোটি ডলার ডলার রেমিট্যান্স দেশে এসেছে। যা পুরো অর্থবছরের কোনো মাসের সবচেয়ে বেশি আসা রেমিট্যান্স। এর আগের অর্থবছরে (২০১৯-২০২০) এক হাজার ৮২০ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছিলে। যা সে সময় পর্যন্ত সর্বোচ্চ ছিল। আর তার আগের অর্থবছরে (২০১৮-২০১৯) দেশে রেমিট্যান্স এসেছিলে এক হাজার ৬৪২ কোটি ডলার।
দেশে বিপুল পরিমাণ রেমিট্যান্স আহরণকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। তাঁরা বলছেন, সরকারের নগদ প্রণোদনার কারণে বৈধ চ্যানেলে রেমিট্যান্স বেশি আসছে। পাশাপাশি আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে প্রবাসীরা পরিবারের জন্য বাড়তি অর্থ পাঠাচ্ছেন।
জানা গেছে, গত অর্থবছরে বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা বেসরকারি ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়েছেন এক হাজার ৮১৪ কোটি ৪০ লাখ ডলার। আর রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের মাধ্যমে এসেছে ৬১০ কোটি ৬২ লাখ ডলারের রেমিট্যান্স, বিশেষায়িত একটি ব্যাংকে এসেছে ৪১ কোটি ৩০ লাখ ডলার এবং ৮ বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ৪৫ লাখ ডলারের রেমিট্যান্স।
২০২০-২০২১ অর্থবছরে একক ব্যাংক হিসাবে এবারও সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এ ব্যাংকের মাধ্যমে ৭৪৫ কোটি ৭৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এরপরই রয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এ ব্যাংকের ২৮২ কোটি ৩২ লাখ ডলার এসেছে। ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে এসেছে ২৪৯ কোটি ডলার। আর সোনালী ব্যাংকের মাধ্যমে ১৫৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।
অন্যদিকে গত ২৯ জুন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৪৬ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এ রিজার্ভ দিয়ে দিয়ে দেশের ১১ মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার রিজার্ভ থাকতে হয়।

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণ প্রক্রিয়াকে অনুমোদন দিয়েছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্য দিয়ে প্রযুক্তিপণ্য খাতের শীর্ষ এই দুই
১৪ মিনিট আগে
সবশেষ গত ২ জুন সকালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল। সে সময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েই পুঁজিবাজার সংস্কারের ১০ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন মাসুদ খান। তাঁর নেতৃত্বাধীন নতুন কমিশন বাজারে আস্থা পুনর্গঠন, অতিরিক্ত নিয়ন্ত্রণ কমানো...
২ দিন আগে
ভ্যাট নিবন্ধিত ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য প্রতি মাসে রিটার্ন প্রস্তুত ও জমা দেওয়ার যে বাধ্যবাধকতা এত দিন ছিল, আগামী অর্থবছর থেকে সেই চাপ অনেকটাই কমতে যাচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মাসিক ভ্যাট রিটার্নের পরিবর্তে তিন মাস পরপর বা ত্রৈমাসিক ভিত্তিতে রিটার্ন দাখিলের সুযোগ দিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড
২ দিন আগে