বলিউড অভিনেত্রী বিদ্যা বালানসহ মোট ৩৯৫ জনকে নতুন অস্কার কমিটির সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। অস্কারের আয়োজক একাডেমি অব মোশন পিকচার্স আর্ট অ্যান্ড সায়েন্সেস গতকাল তাদের পেইজে নতুন আমন্ত্রিতদের নাম ঘোষণা করেছে। এই তালিকায় আছেন জ্যানেট জ্যাকসন, রবার্ট প্যাটিনসন, আন্ড্রা ডে, মারিয়া বাকালোভা, ভ্যানেসা কার্বির মতো হলিউড তারকারা। গত বছর অস্কার পাওয়া কয়েকজনও আছেন। ডিজনি হটস্টার, অ্যাপল টিভির মতো কয়েকটি বড় প্রতিষ্ঠানের প্রধানেরাও আমন্ত্রণ পেয়েছেন সদস্য হওয়ার।
এই তালিকায় বিদ্যা বালান ছাড়াও থাকছেন বলিউড প্রযোজক শোভা কাপুর ও তাঁর মেয়ে একতা কাপুর। ভারত থেকে এবার এই তিনজনই আমন্ত্রণ পেয়েছেন। তাঁরা অস্কার পুরস্কারের জন্য ভোটের মাধ্যমে তাঁদের রায় জানাতে পারবেন। একই সঙ্গে ২০২১ সালের বিভিন্ন সিদ্ধান্তের ব্যাপারে তাঁদের মতামত দেবেন। সাম্প্রতিক বছরগুলোতে অস্কার কমিটিতে বলিউড তারকারা নিয়মিতই আমন্ত্রণ পেয়েছেন। এর আগে ডাক পেয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অনিল কাপুর, আমির খান, সালমান খান, ইরফান খান, হৃতিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, অনুপম খের, টাবু, অনুরাগ কাশ্যপ, জোয়া আখতারসহ অনেকে।
৩২২ জন সদস্য নিয়ে শুরু হয়েছিল অস্কার কমিটি। সেখান থেকে প্রায় প্রতিবছরই হচ্ছে এই সংখ্যার পরিবর্তন। এ বছর লিঙ্গবৈষম্য, বর্ণবৈষম্য আর স্বজনপ্রীতির বিতর্ক ঠেকাতে আমন্ত্রণের তালিকাটি কয়েকবার ঢেলে সাজানো হয়েছে। এবারের তালিকায় নারী রয়েছেন শতকরা ৪৬ জন, জাত–বর্ণ বিবেচনায় শতকরা ৩৯। এ ছাড়া দেশ বিবেচনায় থাকছে আমেরিকার বাইরের ৪৯টি দেশ, যেখানে থাকছেন শতকরা ৫৩ জন। আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে ৮৯ জন অস্কার মনোনয়ন পেয়েছিলেন এবং অস্কার জিতেছেন ২৫ জন। আটজনকে ডাকা হয়েছে একাধিক শাখায়, তবে যেকোনো একটি শাখার আমন্ত্রণপত্র গ্রহণ করতে পারবেন তাঁরা।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৬ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে