বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে ‘মুক্তিপণের জন্য অপহরণ করা হয়েছিল’ বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
আরিয়ানকে ‘প্রলুব্ধ’ করে মাদক মামলায় ফাঁসানো হয়েছিল দাবি করে নবাব মালিক বলেন, ‘ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে এই অপহরণের সঙ্গে যুক্ত এবং মূল পরিকল্পনা করেছিলেন বিজেপি নেতা মোহিত কাম্বোজ।’
গত ২ অক্টোবর একটি প্রমোদতরি থেকে আরিয়ানসহ সাতজনকে আটক করা হয়। এরপর মাদকসেবন ও মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। ৩০ অক্টোবর মুক্তি পান আরিয়ান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫